নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

প্রতারক আমি ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৮





তোমার মনটাকে চুরি করে ইতিহাস হব ।

হীরের অলংকারের মত তোমার মন বাক্সে বন্দী থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘরে ।

তুমি বন্দী , ছুটতে পারবেনা ।



তোমাকে কষ্ট দিয়ে আমি আকাশ হব ।

বহুদূরে সীমানার বাইরে কষ্ট নিয়ে আমি খেলব ।

তুমি অনঢ় , ছুঁতে পারবেনা ।



তোমাকে হাসিয়ে আমি পাহাড় হব ।

মৌন ভাবলেশহীন অনঢ় অকৃতজ্ঞ পাহাড় ।

তুমি উত্সুক , উত্তর পাবেনা ।



তোমার কাছে ঋণী হয়ে আমি নদী হব ।

স্রোতের টানে ভেসে চলে যাব ।

তুমি অপেক্ষারত , আমি আসবনা ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫২

দি সুফি বলেছেন: ব্লগ লিখেছেন: ১ ঘন্টা ১২ মিনিট - মাত্রই ঢুকছেন! ;) ;)

স্বাগতম সামু ব্লগে! !:#P

২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১২

ক্লান্ত তীর্থ বলেছেন: সামুতে স্বাগতম!


নামটা কই পেয়েছেন??যাই হোক,আপনার পাঠকের অভাব হবে না! ;)


হ্যাপি ব্লগিং!!!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

কেনাবিস ইনডিকা বলেছেন: নামটা ফরেন্সিক বই এ ছিল । শুনে ভাল লাগলো.. সত্যি :) :D

৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬

কেনাবিস ইনডিকা বলেছেন: হুম না ঢুকে আর পারলাম কই ! সবাই যে এখানে !! বুঝতেসিনা কি লেখা দিবো, কনফেউসড হয়ে গেছি । B-) @দি সুফি

৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫০

দি সুফি বলেছেন: হুম, পুরান পাপী! এক রাতেই ৫টা পোষ্ট! অন্য কোথাও থেকে মাইগ্রেট করে এখানে এসেছেন? দেখেন কতদিনে সামুর মধুর সুনজরে পরতে পারেন! :-P

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৫

কেনাবিস ইনডিকা বলেছেন: নাহ ! নতুন পাপি । তাই পাপ টা কিভাবে করতে হবে বুঝে উঠতে পারসিনা । লেখা গুলো আগে :| লেখা, বেশি পোস্ট করসিলাম এই আশায় যদি আমায় অন্যত্র কমেন্ট করার সুযোগ দেয় । কিন্তু মনে হয় এটা নিয়মের মধ্যে পরেনা । আসলে ব্লগিং এ আমি একটু বেশিই অজ্ঞ ।

৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ২:১০

দি সুফি বলেছেন: বেশি লিখলেই যে দ্রুত জেনারেল হতে পারবেন (অন্যের পোষ্টে মন্তব্য, পোষ্ট প্রথম পাতায় আসা) এমন কোন কথা নেই। তবে ভালো ভালো পোষ্ট করতে থাকুন। হাল ছেড়ে দিয়েন না! :D কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসও লেগে যেতে পারে :D :D সবই মধুর মর্জি! B:-/ B:-/

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫

কেনাবিস ইনডিকা বলেছেন: হা হা .. না , এতো জরুরি না , শখের লেখক , হাল ধরাধরি তে নেই ছাড়ার তো প্রশ্নই ওঠেনা । :)

৭| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১২

রাজীব দে সরকার বলেছেন:
সু-স্বাগতম B:-/

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

কেনাবিস ইনডিকা বলেছেন: ধন্যবাদ দাদা । :)

৮| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: প্রতিটা স্তবকের প্রথম দুই লাইন অস্থির ছিল!!!
বই পাচ্ছি তাইলে সামনের বইমেলায় ? !:#P !:#P

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

কেনাবিস ইনডিকা বলেছেন: ইশ খুব ঢং ....... না ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.