| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে খুব করে মনে হয়, মেয়ে হইলাম কেন ? ঘরের অলংকার হয়ে নিজ ঘরকে কে কত গরজিয়াস করে রাখতে পারে এতেই তো একটা মেয়ের সার্থকতা !!
আর বাইরে বের হলে সে অবলা পুতুল - যার যেরকম খুশি নাচাও এবার !
এদিক দিয়ে যাও ,
ওদিকে যেওনা ,
ও গাড়িতে ওঠোনা...নানা বিধিনিষেধ !
কাজ ? না, না, কাজ তো ছেলেমানুষের মতই করতে হবে ! ছেলেমানুষ ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল হতে পারলে মেয়েরা কেন হবেনা ?
তাহলে গৃহিণী ? ..তাতো মেয়েদেরই সাজে !
মন? ...মেয়েদের মনের মত সস্তা জিনিস আজকাল গ্রামের মেলাতেও কি পাওয়া যায়?
মেয়েদের মন হতে হবে সর্বসহিষ্ণু । মন নিয়ে দলামোচড়া যাই কর না কেন সকাল হলেই আবার আগের মত পাওয়া চাই । নাহয় বদলে নেব ।
তাহলে অবলা কে ?
ওমা! ঐ... মেয়েরা!
©somewhere in net ltd.