নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

অসম্পূর্ণ কবিতা ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৮

একটুখানি আফিমের নেশার ভুল কি ডোবার নষ্ট স্রোতে হারিয়ে গেল ?

শঙ্খচিলের সতর্ক দৃষ্টি ঝাপসা হওয়ার কি দরকার ছিল খুব ?

শেওলা ভেজা তীব্র সন্ধ্যায় শিউলি ফুলের গন্ধ মেখে কালভার্টের উপর অপেক্ষা করতে কে বলেছিল তাকে ?

জোনাকির আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে নিভে যেতে যেতে আবার জ্বলে উঠলো কেন ?

অগোছালো কার্নিশে বৃষ্টিতে ভেজা ফাইলপত্র ছড়ানো থাকুক-

চায়ের কাপে বিস্কিট হারিয়ে যাক-

একটা নক্ষত্র খসে পড়ুক-

চাঁদটা আজ অর্ধেক থাকুক-

কবিতাটা আজ অসম্পূর্ণ থাকুক ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

চায়ের কাপে বিস্কিট হারিয়ে যাক, জেগে উঠুক গল্প কথার এক লক্ষ কারণ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

কেনাবিস ইনডিকা বলেছেন: :) আর রাত মিশে যাক বিস্কিট এর সাথে অজানায় । :) ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.