| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার শার্টের প্রথম বোতাম আমি ।
কিছুটা অবহেলিত ।
তবুও সবটুকু নিকটে ।
কিছু শুকনো পাতা ঢাকা ভাঙা শেওলা কাঁচ..
নতুন নোটিশের নিচ থেকে উঁকি দেওয়া পুরনো নোটিশ..
তোমার চামড়ার ঘড়ির নতুন তৈরী করা ছিদ্র আমি ।
অসম্পূর্ণ ।
তবুও পুরোটাই প্রয়োজনীয় ।
ফাঁকি দেওয়া শেষ ক্লাশ..
কাঁদামাখা টি শার্ট অযত্নে বালতিতে..
তোমার রঙচটা ওয়ালেটের ছিঁড়ে যাওয়া পকেট আমি ।
লুকোনো ।
তবুও আমি আকাঙ্খিত ।
লাইব্রেরির তাকে বই.. জ্ঞানে ভরা বইয়ের মাঝে এক টুকরো কবিতার ছেঁড়া অংশ ..
তোমার নষ্ট তুলায় ভরা বালিশ আমি ।
তুমি বিরক্ত ।
তবুও দিনের ক্লান্তি শেষে আমিই তোমার শেষ আশ্রয় ।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫১
কেনাবিস ইনডিকা বলেছেন: গরীব প্রেমিকের গরীব বালিশ আমি, কিন্তু শান্তিটা নৈসর্গিক ...
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭
সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার সিমিলি এবং মেটাফোরগুলো বেশ ভালো লাগলো।
কিন্তু শেষ পর্যন্ত নিজেরে নষ্ট তুলা ভর্তি বালিশ বানিয়ে ফেললি?