| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর প্রেমে আমি কবিত্ব হারিয়েছি ।
যখন বিরহের কবিতা লিখতাম ভাবতাম-
কবে এক রাজপুত্র সাদা ঘোড়ায় আসবে_
সকাল সন্ধ্যা রাত একাকার করে ভালবাসবে...
স্বপ্ন দেখতাম,
আর লিখতাম ।
ভাবতাম এক শিল্পী প্রেমিককে-
সারাদিন গান শুনাবে আর-
আমি তাকিয়ে থেকে চোখের তারায়_
যেখানে মন হারায়,প্রাণ হারায়,সব হারায়...
আমি ভাবতাম,
আর লিখতাম ।
জানতাম নীরস,শান্ত, চুপচাপ একটা 'তুই' আমার হাতে হাত রাখবি -
তাই ঝড়ের পর চাইতাম ঠাণ্ডা বৃষ্টি_
আর বিকেল বেলা একটু রোদ,মিষ্টি...
আমি চাইতাম,
আর লিখতাম ।
আজ তুই গান শুনাস ।
আমার কবিতার খাতার শেষ পৃষ্ঠা গান হয়ে যায়_
সব স্বপ্নগুলো ডানা মেলে সুরে সুরে ছন্দ হারায়-
তুই, আমি আর গান শিরায় শিরায় ।
১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
কেনাবিস ইনডিকা বলেছেন: বলার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৮
ক্লান্ত তীর্থ বলেছেন: কবিতা ভালো লেগেছে,ছবিটা ভালো লাগেনি।
ছবি নির্বাচনে সতর্ক হন!