নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

সময়স্বল্পতা ।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪



বিশ বছর তো চলিয়াই গিয়াছে-

তোমারে ভালবাসিবার সময় কোথায় !

তিন অক্ষরের নামটুকু ভালবাসিতেই পাঁচ দশ বছর কাটিয়া যাইবে অনায়াসে-

তোমার সুর যাহা বাজিতে থাকে হৃদয় আকাশে-

তাহা ভালবাসিতে পঞ্চাশ বছরও কম পড়িয়া যায়...

তোমার কণ্ঠ যুগ যুগ শুনিব, তা সময় কোথায় !

শুনিলাম এক যুগ-

যতটুকু মিটিবে প্রাণ ,বার বছরেই করিও দান ।

তোমার স্বপ্নিল চোখের চাহনি-কতদিন দেখিব ?

শতাব্দীও হার মানে !

দেখিলামনা !

না হয় দুই যুগ দেখিয়াই নিলাম অবসর!

তোমার হাতের স্পর্শ-

নাহয় হাতে হাত রাখিয়াই দিব জীবনের ক্ষান্তি ।

কত চাওয়া বাকি ... ওগো, কত তোমারে শুনিবার বাকি থাকিবে ...কত দেখিবার বাকি থাকিবে ... যখন জীবনের ক্রান্তি !

এ বেলায় তোমারে ভালবাসিবার সময় কোথায় !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার এই প্রাক পুরানিক ভাষা কি ইচ্ছাকৃতভাবে সিলেক্ট করেছিস?

বাঈ দা ওয়ে, ভালোবাসার বিষয়াদি ছাড়া কি কবিতা হয় না ? /:)

১৬ ই মে, ২০১৪ সকাল ৮:১৮

কেনাবিস ইনডিকা বলেছেন: । ইচ্ছে করেই । প্রাগৈতিক
প্রণয়গুলো সবসময়ই আকৃষ্ট
করে । আর .... আপাতত
প্রেম ছাড়া কিছু
ভাবতে পারছিনা.. আর ২/১
মাস সময় দে দোস্ত ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.