| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বার্থপর ।
তাই আঁখি মেলে দেখি শুধু তোমার
ভালবাসায় ভরা অতল
থৈ থৈ দুটি প্রাণবন্ত আঁখি-
যাতে শুধু আমারেই দেখা যায় ।
অনন্ত সলিল দুটি আঁখিমাঝে-
ডুবে যাই বারবার,
উঠে তাকাই আবার_
শুধু আঁখিপানে ।
ঐ আঁখিই কেবল টানে ।
উচিত্ বলেছো ।
আমি স্বার্থপর ।
নাহয় ঐ উঁচু কপাল,বাঁশির মত নাক আর
সিক্ত ওষ্ঠজোড় আমার
দৃষ্টি কাড়ে না কেন !
আমি কেবল হারাই ঐ আঁখির
মায়া আলোতে-
যেথা তুমি আমি একাকার মুক্ত প্রেমের
স্রোতে ।
কথা সত্য ।
আমি স্বার্থপর ।
তাই আঁখিরে করে আপন-
তোমারে করেছি পর ।
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
কেনাবিস ইনডিকা বলেছেন: আমি যাইই লিখি তোর ভাল লাগে ! !
8-)
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১
সাজিদ উল হক আবির বলেছেন: ওয়াও!!