| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পণ করেছিলাম কষ্ট দিবনা।
ভালবাসাটাকে খুব সতর্ক হৃদয়ে সমর্পণ করেছি-
কোথাও যেন কোন খুঁত না থাকে,কোন ভেজাল
না থাকে সবসময় তাই চেয়েছি ।
মিথ্যাকে ঢুকতে দেইনি তোমার আমার সীমানায় _
সন্দেহ কে গলা টিপে মেরে ফেলেছি বহু
আগে,ভাবনায়...
খুনী আমি খুন করেছি তোমার অতীত-
আমার ভালবাসায় শুধু বর্তমান আর ভবিষ্যতের
ভিত..
অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আজ
আমি ক্ষত বিক্ষত-
তবুও ভালবাসা টায় ভেজাল মিশতে দেইনি..
তিলে তিলে জমানো কয়লার মত ভালবাসা আজ
নিঁখুত হীরে-
অবশেষে দিয়েছি তোমারে_কিন্তু কষ্ট টা এল
কোথা থেকে বলতো?
ওটাকে তো সরিয়ে দিয়েছি অনেক আগে-
আজ কোথেকে এত কষ্ট এত বেদনা জাগে !
তুমি বুঝে নিয়েছিলে আমার খাঁটি হীরে,
যে কষ্ট পাচ্ছো ফিরে ফিরে..
হলফ করে বলি তা আমার দেওয়া নয় ।
কষ্ট সরাও,দূর করো মোর ভয়_
আমারে ভালবাসো,আমারে করো জয়..
©somewhere in net ltd.