| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা বিষিয়ে গেছে,বুঝলে ?
আর কত অবহেলা সইব? আর কতবার
তুমি ভেঙে চুড়ে দুমরে মুচড়ে ফেলে দিবে আস্তাকুঁড়ে?
তোমার চুরি করা আমার এ অসহায় হৃদয়
আটকে রেখেছ জাদুঘরে ।
প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় ।
আমি আটক । আমি বিনোদন ।
আমার কষ্টগুলো নিয়ে বলেছিলে জীবন
সহযাত্রী হবে ।
কোথায় হারিয়ে গেলে,বলতো?
ঐ নীল আকাশ হয়ে আজ আমার কষ্ট
নিয়ে করছো ভত্র্সনা ।
আমি অসহায় । আমি অপারগ ।
আমাকে তুমি হাসিয়েছিলে ।
জীবনের
কালো গহবরে আলো দেখতে পেয়ে আমি দৌড়ে গিয়েছিলাম
।
কিন্তু একি! নিথর পাহাড়
হয়ে গেলে কেন তুমি?
যেন কোনদিন জীবন্তই ছিলেনা!
আমি তৃষ্ণার্ত । আমি হতবাক ।
কত জমানো ভালবাসা দিয়েছিলাম ,
জানো ?
নিয়ে বলেছিলে সুদে আসলে ফেরত
দিবে ।
আজ আমি মোহনায় মোহনায় খুঁজে বেড়াই
তোমায়, তুমি কোন নদী থেকে সাগরের
অনন্তে !
আমি হতাশ । আমি বিরক্ত ।
©somewhere in net ltd.