নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

নীলাসক্ত ।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

পর্দা ওড়া কড়া রোদ দুপুর,

বারান্দায় এক ডজন ফুলের টব।

তোমার নিষ্পাপ মুখে আবছা আলোছায়ার খেলা

দেখি অপলক শান্ত দুপুর বেলা।

আমার নীল ঘাগরা আর নীল অপরাজিতা

অদেখা পাখির ছোটাছুটি কিচিরমিচির

দুপুর গড়িয়ে নিষিদ্ধ বিকেল

উদ্বিগ্ন মন অসাঢ় দেহ

ঘরে নীল পর্দা আর সাদা গ্রীলের বাইরে নীল আকাশ-

মোবাইলের ক্রিং ক্রিং অবাস্তব মুহূত-

তুমি নিশ্চুপ ক্লান্ত তন্দ্রা,

একটু মুক্তির হাহাকার-

ব্যথায় আমার নীল দেহ

আর তোমার নীল টি শার্ট ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

অতঃপর জাহিদ বলেছেন: নীল শার্ট হলে ভালো হতো

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

কেনাবিস ইনডিকা বলেছেন: কি করব নীল শার্ট যে তার নেই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.