নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

"নোবেল প্রফেশান এর একজন মানুষ পেটায় কিভাবে!"

১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৫

এত কঠিন কথা বুঝিনা । ডাক্তার রা মাইর খায়, রেইপ হয়, খুন হয় - সারাদেশ চুপচাপ । আমরা কতিপয় মেডিকেল পিপল কয়েকদিন শোক দিবস পালন করি, ফেসবুকে হম্বিতম্বি করি- পত্রিকা বা টেলিভিশন পর্যন্ত আমাদের গলার স্বর পৌছায়না । ..আর পৌছুবেই বা কিভাবে!! সাংবাদিক স্যার রা সেসব অভিযোগ গ্রহণ করলে তো ! আমাদের যখন পেটানো হয় তখন বলা হয়না "নোবেল প্রফেশান এর একজন মানুষ কেন পেটানো হচ্ছে ?" আর ডাক্তার রা একবার পিটায়ছে আর সারাদেশে রব পড়ে গেছে , "নোবেল প্রফেশান এর একজন মানুষ পেটায় কিভাবে!" ঠিকই তো! সেলুকাস!! নোবেল প্রফেশানে নামলে মাইর খাইতে হবে, রেইপ হইতে হবে, খুন হইতে হবে - নাহলে নোবেল হলো নাকি ? সাংবাদিক দের নাহয় পড়ালেখা একটু কম - দেশের মানুষ কি বুঝে ব্লেইম দিচ্ছে !! ডাক্তার দের অনুরোধ করার ইচ্ছে ছিল - "কয়েকদিনের জন্য রোগী দেইখেননা, স্ট্রোক করে রোগি কোন সাংবাদিক এর কাছে যায় দেখা যাক !" কিন্তু বলবনা । কারণ ঐ - নোবেল প্রফেশান !! কিন্তু ভাই , আমরা তো নোবেল- সাংবাদিক নামের কদবেল যেখানে পাবেন, পিটাবেন । আর কোন কথা নাই ।



শেষ কথা :বাংলাদেশের মত দরিদ্র দেশে অনেক প্রতিকূলতা আর সুযোগ সুবিধার প্রচণ্ডরকম অভাব থাকা সত্বেও ডাক্তার রা যে কতটা ধৈর্য্য আর সহনশীলতা নিয়ে লক্ষ লক্ষ রোগীর চিকিত্‍সা দিয়ে যাচ্ছে তা এই ফিল্ড এ না এলে বুঝতামনা । অথচ এত ব্যস্ততার মাঝে কিছু নিম্নশ্রেণীর কলুষতা দেশবাসীকে চিকিত্‍সা দেওয়ার মাঝে একটা অন্তরায় ছাড়া আর কিছুইনা ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ১০:০৫

অ্যামাটার বলেছেন: আপনি ডাক্তার হলে ব্যক্তিগত ভাবে নিয়েন না,
ডাক্তারদের ঠ্যাঙ্গানো শুধু উচিৎ কাজই হয়নি, ক্ষেত্রবিশেষে এটা নেকি সওয়াবেরও কাজ হইসে।
আর আন্দোলন/প্রটেস্ট? মৃত্যুপথযাত্রী রোগির সেবা বন্ধ করে, জরুরি বিভাগে তালা লাগানোর মত অমানবিক কাজ কোনও আন্দোলন হতে পারে না। ইন্টারনিরা স্রেফ মাস্তানি করে গেছে সাম্প্রতিক কয়েকটা ঘটনায়।

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:০৩

কেনাবিস ইনডিকা বলেছেন: ভাই আপনাকে অনেক কিছু বলার ইচ্ছে ছিল । কিন্তু অত কথা আমরা কখনও বলিনা । কারণ আমাদের কাজ সেবা করা । মানুষ কে বোঝাতে গেলে ঐদিক টায় আমাদের টান পড়ে যায় ! আপনি হয়তো আমাদের দাবিগুলো ভাল করে লক্ষ্য করেননি, ওখানে মুমূর্ষু রোগিকে সেবা দেওয়ার কথা বলা আছে । ঐ যে আপনারা বলেন আমরা সেবা বন্ধ করে বসে আছি কিভাবে ! ঐটাই পারিনি এতটা দিন- বিবেক সায় দেয়নি । মার খেয়েছি, খুন হয়েছি -আবার ঐ খুনিকেই আরেক ভাই চিকিত্‍সা দিয়েছে । রেইপ হয়েছি -আবার ঐ রেপিস্ট এর বউকেই আরেক বোন সেবা দিয়েছে । আমাদের এভাবেই গড়ে তোলা হয়েছে । আপনারা জীবনে কয়টা রোগি দেখেছেন ? আমরা থাকিই রোগের মধ্যে, কষ্টের মধ্যে ,রক্তের মধ্যে । কেউ কোনদিন এসে বলেনা 'মা, আমি ভাল আছি ।' আমাদের জীবনটা একটু অন্যরকম । ও আপনারা বুঝবেননা । রোগিগুলো ফিরে যাচ্ছে দেখে আপনাদের রাগ উঠছে আর আমাদের চোখে পানি আসছে । এই উদ্যোগটা শুধুমাত্র এটুকু বুঝানোর জন্য দেশবাসিকে ,তাদের জন্যই আমাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের করা উচিত । আপনার মতামতের জন্য তবুও ধন্যবাদ । দোয়া করি সুস্থ থাকুন । যাদেরকে ঠ্যাঙানো উচিত বলে মনে করেন তাদের কাছে যাওয়া না লাগুক ।

২| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৫০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে!! যেভাবে ভরে দিলেন! হজম করতে পারবেতো?!? ;)
ভালোলাগা জানিয়ে গেলাম

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৩৯

কেনাবিস ইনডিকা বলেছেন: এই ভাললাগাটুকু সাদরে গ্রহণ করলাম । :) সারাদিন রাত মৃত্যুকান্না, শিশুর আহাজারি, রক্তের গন্ধ, নতুন শিশুর প্রথম শ্বাস, বৃদ্ধের শ্বাসকষ্ট, এসবের মধ্যে থাকতে থাকতে মানুষের ভাললাগা টা কি বোঝা হয়ে ওঠেনা । তবে গত কয়েকদিনে দেশবাসির ভালবাসা দেখলাম আমাদের প্রতি ! খুব ইচ্ছে ছিল প্রতিটা নাগরিক কে একদিন করে অন্তঃত সরকারি হসপিটালের একটা ওয়ার্ডে পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ার ..তার দরকার নেই । যে কয়জন সাথে আছে তাদের কে নিয়েই এগিয়ে যেতে চাই ...

৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৪৭

মুদ্‌দাকির বলেছেন: পাবলিক বুঝবেনা আপা অযথাই পোষ্টটা দিয়েছেন !!!!

বাস্তব কথা হল এরা সবাই গরু তাই আমরা কসাই,

না যদি হইত এরা গরু , না হইতাম আমরা কসাই!!!!!!!!

১৫ ই মে, ২০১৪ রাত ১২:০৯

কেনাবিস ইনডিকা বলেছেন: তবুও দিই । তবুও যারা কিছুই জানেনা তাদের যদি একটু উপকার হয় - তারা যদি আমাদেরকে একটুখানি জানতে পারে ... :(

৪| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:

এক হাতে তালি বাজে না।

সবারই কিছু না কিছু দোষ আছে।


কিন্তু আমরা কেউই কোন ব্যাপারেই নিজের দোষটা চোখে দেখি না।

১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৩

কেনাবিস ইনডিকা বলেছেন: হ্যাঁ ভাই, দোষ সবারই আছে - কিন্তু দোষ টা তো শোধরাতে হবে.. মেরে পিটিয়ে কার কি লাভ হবে, বলুনতো ! ডাক্তার পিটান আর ডাকাত পিটান শেষ টা তো ঐ হসপিটালই হলো মশাই ...

৫| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০০

আবাব বলেছেন: অফটপিক - গাজা এর সাথে আপনার সম্পর্ক কি?

১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৯

কেনাবিস ইনডিকা বলেছেন: সম্পর্ক অনেক- প্রথমে বলতে গেলে বলা যায়, আমি মানুষটা খুব ভালনা- বরং খুব খারাপই বলা যায় ;) আরেকটা ব্যপার হচ্ছে আমার সংস্পর্শে একবার কেউ আসলে সহজে আমাকে ছাড়তে পারেনা । আপাতত এ দুটোই চলুক :D

৬| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৫

দি সুফি বলেছেন: গদিওয়ালাদের ছাড়া আর কাউকে দোষারোপ করবো না। এগুলো একদিনে জন্ম নেয়নি। বছরের পর বছর ধরে চলা অবিচারের শাসনের কারনেই এরকম ঘটনা বেড়ে যাচ্ছে।
সামনে আরো অনেক কিছুই দেখবেন। ডাক্তার মারবে সাংবাদিককে, সাংবাদিক মারবে ডাক্তারকে, বিএসসি ইঞ্জিনিয়ার মারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মারবে বিএসসি ইঞ্জিনিয়ারকে, গরু মারবে ছাগলকে, ছাগল গরুকে .... ব্লা ব্লা....টু বি কন্টিনিউড!

১৫ ই মে, ২০১৪ রাত ১২:২১

কেনাবিস ইনডিকা বলেছেন: বড় সিলেবাসে ভাবতে গেলে ঘটনা সত্য - এমনটাই আসলে চলছে, হয়তো চলবে ..স্বাধীন দেশে এখনও আমরা পরাধীন । ...

৭| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১০

অ্যামাটার বলেছেন: ভুল বুঝছেন। নির্দিষ্ট কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য কিছু বলিনি। আমার বন্ধুদেরও কেও কেও সম্প্রতি ডাক্তার হয়েছে। পরিচিত কিছু ডাক্তার আছেন, যাদের পেশাদারীত্বে শ্রদ্ধাবোধ জাগে।
নিজেকে প্রশ করে দেখেন, কিছু সেবামূলকপেশার প্রতি মানুষের বিরুপ ধারণা আছে; যেমন ডাক্তার, উকিল, সাংবাদিক, পুলিশ ইত্যাদি। কিন্তু কেন? আপনা থেকে নিশ্চয়ই হয়নি।
কিন্তু তাই বলে এটা মিথ্যা হয়ে যাবেনা, এইসব পেশায়ও অনেক নিষ্ঠাবাণ মানুষ আছেন।
তাইনা?

১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩২

কেনাবিস ইনডিকা বলেছেন: ভুল বুঝিনি ভাই । প্রথম কথা, আমি নিজেও এখনও পুরোপুরি ডাক্তার হয়ে উঠিনি- আরো অর্ধবছর লাগবে । দ্বিতীয় কথা,বর্তমান ডাক্তারদের অসহায়, নিরাপত্তাহীন পরিস্থিতি দেখে আমার যে পরিবার এক সমুদ্র স্বপ্ন নিয়ে আমাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল যেখানে পাঁচটা বছর ধরে তারা এবং আমি অসহনীয় পরিশ্রম করে যাচ্ছি সেখানে তারা আজ বলছে, "মা, মাইর খাবি আবার কবে তার চেয়ে ভাল কোথায় একটু সম্মান আছে সেই লাইন এ যা ।" চিন্তা করে দেখুন তো, দেশের সবচেয়ে কঠিনতম পড়ালেখা করানোর পর বাবা মা সম্মান নিয়ে নিশ্চিত হতে পারছেনা । আমার এ পোস্ট , এসব কমেন্ট কেবলমাত্র নিজেকে আরেকটু শক্ত করতে , বাবা মা কে আরেকটু নিশ্চিত করতে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.