নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেনাবিস ইনডিকা

লেখার চেয়ে পড়তে ভাল লাগে । কিন্তু নিজের লেখা পড়তে আরও বেশি ভাল লাগে । তাই লিখি । কেউ না পড়লে কষ্ট পাইনা । আমি পড়ে আমিই বাহবা দেই ।

কেনাবিস ইনডিকা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ।

০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩

নীল পাতা জুড়ে তুমি আমি আঁকিবুকি -

ছোট্ট চোখের ঝাপসা সীমানা- তুমি অস্পষ্ট ;

স্পষ্ট শুধু হৃদয়টুকু ।

বারান্দায় অলক্ষ্যে চড়ুইয়ের লুকোচুরি ..

দূরে কোথায় সান্ধ্য ঘন্টা বাজে !

মেঘ দলে দলে নামে শাড়ির ভাঁজে-

দুষ্টু চাঁদের অকারণ ছুটে চলা...

ভিজে মাটি আড়ষ্ট পদধ্বণি_

বেজে ওঠে নুপূর ,

অজানায় ছুটে চলি ...

আঁখি মেলে দেখি রৌদ্রদুপুর !!

কেন যাও হারিয়ে !

শতবার ঘুমপরী ছুঁয়ে ছুঁয়ে নেচে যায়-

নুপূরের ঠিকানা আজও কেন মেলেনা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.