| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অবোধ শালিক জোড় ব্যলকনিতে বসে থাকে,
আমি দেখি ।
প্রতিদিন ।
বিকেলে একটা নিঃসঙ্গ চিল ঘরে ফেরে-
ঠিক সুপারি গাছটার উপর দিয়ে উড়ে যায়_
যখন দিগন্তে মিলায় দিন ।
আমি দেখি এক ঝাঁক কবুতর,
একটুখানি আকাশে উড়ে বারবার-
ওদের ইচ্ছে নেই ছন্দপতনের,ইচ্ছে নেই দূরে যাবার_
একটা দাঁড়কাক প্রায়ই বড় বড় চোখ মেলে দেখে আমাকে-
একবার এক চোখে,আরেকবার অন্য_
এক দুবার ডেকে ওঠে,কে জানে কার জন্য!
দুইটা চড়ুই ঘর বেঁধেছিল গত মাসে-
ভেন্টিলেটরে ।
বাসা ভেঙে দিয়েছে দুপেয়ে মানুষ-
এখনও দেখি মাঝে মাঝে আমারই আশে পাশে_
একটা ময়না পাখি কথা বলতো-
চুপটি করে থাকতো লাজে_
গৃহপালিত ময়না ।
এখন নেই ।
আজও তার কণ্ঠ কানে বাজে_
ছোট্ট নদীটাতে বিজোড় হাঁস সাঁতার কাটে ছন্দে-
কে যে নিঃসঙ্গ অনেকবার খুঁজেছি_পাইনি ।
সবাই একত্রে নির্মল আনন্দে_
দীর্ঘশ্বাস ফেলে তাকাই জানালার বাইরে-
হুম,দোয়েলটা আছে নারিকেল পাতায়_
যখন আমি লিখছি আমার পাখির নাম আমার খাতায়...
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
কেনাবিস ইনডিকা বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: আপনার কবিতার হাত আসলেই দারুন....প্লাস দিলাম। লেখা চালিয়ে যেন...আরও ভালো করবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
কেনাবিস ইনডিকা বলেছেন: অনেক ধন্যবাদ , রুদ্র।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২০
মুদ্দাকির বলেছেন: কবিতা লেখা কঠিন কাজ !!!