| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপারে দেয়াল নিশাময়ী অন্ধকার,
অন্ধকারে মিলেমিশে সত্যি মিথ্যে একাকার ।
কত তারা খসে পড়ে,
খোঁজ রাখে কোনজনা !
ছন্দছাড়া গাঢ় নদী ধূমায়িত নেশা,
নেশার মাঝে কত স্বপ্ন কত আশা ভালবাসা ।
কত শরীরে শরীর মেশে,
মন মেশে কয়জনার !
ঘুম দীঘিতে পদ্মফুল একটুখানি নীল পানি,
পানির মধ্যে উজান ভাটি দেয় কেবল হাতছানি ।
কত পানি শুকিয়ে যায়,
মর্ম বুঝে কোনজনা ?
সবুজ বনে চিলেকোঠা একাকি এক পাখির বাসা,
বাসায় দুটো ছোট্ট পাখি ।
কত পাখি উড়ে যায়,
কষ্ট হয় কয়জনার !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
কেনাবিস ইনডিকা বলেছেন: আমিও কমেন্ট দেখে মুগ্ধ হলাম । ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: সুন্দর পরিচ্ছন্ন লেখা। মুগ্ধ হলাম।