| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মাহমুদুল আলম সিফাত। মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার বড় ছেলে এবং একমাত্র ছেলে। ছোট দুই বোন। বাবা সরকারী চাকুরীজীবি। মা গৃহীনি।
১৮-০৯-২০০৮ ইং তারিখে চাকুরীতে যোগদান। প্রথম পোষ্টিং উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স, দিরাই, সুনামগজ্ঞ। পদবী, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবরেটরী). ভালোই ছিলাম। একলা মানুষ। বাড়ির অবস্থা মটামুটি স্বচ্ছল।বাড়িতে টাকাপয়্সা না দিলেও চলে। ভালই ছিলাম।
যতই হোক, বাবার একটা পোলা। ডিজি অফিসে বাবার পরিচিত থাকার সুবাদে তিনি আমাকে বদলী করে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সিদ্ধিরগজ্ঞ, নারায়নগজ্ঞে নিয়ে আসেন।কিন্তু এখানে ভাগ্য বিরুপ। ডিজিটাল বাংলার ডিজিটাল সিস্টেম। অফিস আছে, মাগার বেতন নাই। বেতন না দেয়ার কারন জানতে চাইলে কেরানী, মোশারফ ভাই জানায়, স্থাপনা নাই, তাই বেতন হয়না। জানতে চাইলাম, তাহলে নিয়োগ দেয়া হলো কেনো? সে উত্তর দিলো "সরকার নিয়োগ দিলে আমরা কি করতে পারি?" জটিল সমস্যা।
আস্তে আস্তে সমস্যা ঘনীভূত হতে থাকে। ৭-৮ মাস চলে গেলেও বেতন হয়না। আমিও অন্য কোথাও বদলী হবার চেষ্টা চালাই। কারন ইতোমধ্যে আমি অনেক টাকা ধার করে ফেলছি। যাই হোক, অনেক চেষ্টা করে অবশেষে বদল্লী হই, উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স, গফরগাঁ, ময়মনসিংহে।
২৫-৪-২০১৩ তারিখে গফরগাঁ যোগদান করি। কিন্তু ভাগ্যদেবী ফাইজলামী শুরু করল মনে হয়। সরকারী চাকুরীর বেতনের জন্য এলপিসি নামক জাদুর কাগজ লাগে। যোগদান আড়াই মাস হয়ে গেলেও এলপিসি তো আর আসে না। পরবর্তীতে নারায়নগজ্ঞ হিসাব রক্ষন অফিসে ৭০০ টাকা দিয়ে জাদুর কাগজ নিয়ে আসি।
অতপর এলপিসি এলো। কিন্তু সোনার হরিণ বেতনের দেখা নাই। প্রতিদিন অফিসে ধরনা দেই। কেরানীদের তেলাই মাঝে মাঝে। যদিও অয়েলিং আমার স্বভাব বিরিদ্ধ, তবুও বাধ্য হই। অবশেষে জুলাইয়ের ২৪ তারিখ আমাদের ক্যাশিয়ার খালেক সাহেব জানান আমার নাকি বেতন হবে না। এবার আমি একটু কঠিন হলাম। বললাম" বেতন না হলে আমি চাকরী ছাইড়া দেই, এলাকায় গিয়া প্রাইভেট জব করিগা। আপনে ব্যাবস্থা করেন"। আপাতত সুর নরম হয়।
২৯-৭-১৩ তারিখে বিল নিয়ে হিসাব রক্ষন অফিসে যান কেরানী গোলাম রব্বানী। ফিরে এসে জিজ্ঞাসা করে কিছু খরচাপাতি লাগবে। দিব কি না। আমি বাধ্য হয়ে রাজী হই।
আজ ৩১-৭-১৩। অফিস থেকে বাসায় আসছি। হঠাত রব্বানী সাহেবের কল। সে আমাকে জানায়, মোট বকেয়া টাকার ৪০% না দিলে নাকি আমার বকেয়া বেতন, উত্সব ভাতা দিবে না। এমনকি পরবর্তীতে বেতনও দিবে না। অবাক হলাম খুব। আমাদের উপরের লোকগুলোর কাজ দেখে। আমি বেতন পাই ১৩০০০ আর একাউন্ট্স অফিসার পায় ৩০০০০। তবু আমার টাকাটাই তার চাই।
মনে অনেক কষ্ট নিয়ে লেখলাম আমার জীবনের প্রথম ব্লগ..……
সবাই ভালো থাকবেন
. [email protected]
©somewhere in net ltd.