নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম,বর্ণ,গোত্র নির্বিশেষে আমরা এক মহান জাতি

সততা ছাড়া দক্ষতা অর্থহীন

সাধারনপ্রজা

সাধারনপ্রজা › বিস্তারিত পোস্টঃ

সহজে বানানো যায় এবং কার্যকারী মশার ফাঁদ

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৭





আজ আমি আপনাদের "সহজে বানানো যায় এবং কার্যকারী " - এমন একটি মশার ফাঁদ বানানোর কৌশল শিখিয়ে দেবো ।





মশার যন্ত্রনায় আজ আমরা কতটা বিরক্ত এবং বিশেষ করে "সমগ্র ঢাকা শহর মশায় আক্রান্ত " - এই কথাটি সবার স্বীকার করতে অসুবিধা হবার কথা না । যাহোক, কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক । প্রথমেই বলে রাখি এই সহজ অথচ উদ্ভাবনকুশল উপায়টির উদ্ভাবক হচ্ছে Taipei, Taiwan এর Elementary School এর কতকগুলো Smart পোলাপাইন ।



এই ফাঁদটি কিভাবে কাজ করে এটা বুঝতে আমাদের একটু আলোচনার দরকার ।



মশা কিভাবে তার টার্গেটকে খুঁজে :



i)Chemical Sensors : মশা কার্বন-ডাইঅক্সাইড(গ্যাস)এবং Lactic Acid কে 100 feet (36 meter) দূর থেকে Sense করতে পারে । স্তন্যপায়ী এবং পাখি নিশ্বাসের সাথে কার্বন-ডাইঅক্সাইড ত্যাগ করে । এছাড়া ঘামে কিছু Chemical পাওয়া যায় যেগুলোতে মশা আকৃষ্ট হয় ।



ii) এছাড়া মশার আরো দুটি Sensor আছে যেটা হচ্ছে Visual Sensor এবং Heat Sensor যার মাধ্যমে মশা খুব সহজেই আক্রমন করে । Heat Sensor থাকার কারণে উষ্ণ-রক্তের (Worm blooded Mammals) প্রাণী মশার টার্গেটে পরিনত হয় ।



আমাদের ফাঁদটি কার্বন ডাই অক্সাইড এবং তাপ এ দুটোর সম্বলিত সহজ ফাঁদ ।



উপকরণ এবং প্রস্তুত প্রণালী :



আমাদের লাগবে :



1) 2000 ml ( 2 Liter) Bottle

2) 50 gram brown sugar

3) 1 gram yeast

4) Thermometer

5) Measure cup & knife

6) Black paper



Step-1 ) ছবি অনুযায়ী বোতলের উপরিভাগ কেটে ফেলুন ।







Step-2) একটা কাঁচের জারে ২০০ ml গরম পানি (ফুটন্ত - তাপমাত্রা 100 °C ) ঢালুন এবং এরপর ৫০ গ্রাম Brown Sugar (Superstore এ available) মিশিয়ে নাড়তে থাকুন । উক্ত মিশ্রনটিকে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত উক্ত মিশ্রনটির তাপমাত্রা 40 C (চল্লিশ degree centigrade) পর্যন্ত নেমে না আসে । আমাদের প্রয়োজন 40 C তাপমাত্রার সুগারের মিশ্রন ।







Step-3) এরপর উক্ত Sugar - water এর মিশ্রন বোতলে ঢালুন, তারপর Yeast যোগ করুন । Yeast টিকে পানিতে ছেড়ে দিন । Yeast টি ferment হলে কার্বন ডাই অক্সাইড তৈরী করবে ।







Step-4) যখন বোতলটির উপরের অংশটি কাটবেন তখন উক্ত অংশটি ফেলে দিবেন না , কেননা ওটা এখন কাজে লাগবে । নিচের চিত্র অনুযায়ী উক্ত অংশটিকে উল্টো করে বোতলের মধ্যে প্রবেশ করান এবং ধারগুলাকে আঠা জাতীয় কিছু দিয়ে Seal করে দিন ।







Step-5) এরপর চিত্র অনুযায়ী কালো কাগজকে বোতলের সাথে মুড়ে দিন কেননা মশা অন্ধকার (কালো) স্থানকে এবং কার্বন-ডাইঅক্সাইড পছন্দ করে । DONE । মশার ফাঁদটি কাজ করার জন্য প্রস্তত । বোতলটিকে ঘরের কোনে রেখে দিন । ২ সপ্তাহ পর ট্রাপ টি পরীক্ষা করে দেখুন আপনার কত শত্রু জমা হয়েছে । তবে হ্যা , উক্ত সুগার water + Yeast এর solution প্রতি দুই সপ্তাহ পর পর change করে নিতে হবে ।















থার্মোমিটার না থাকলে আপনি যা করতে পারেন :



Brown Sugar কে খুব গরম পানিতে মিশিয়ে নাড়ুন যতক্ষণ পর্যন্ত না এটি পুরোটা মিশে যায় । এরপর এটিকে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করুন যাতে মিশ্রনটি তে আঙ্গুল ডোবালে আপনার হাতের আঙ্গুল পুড়ে না যায় অর্থাৎ আঙ্গুল দিয়ে সহ্য করা যায় এমন তাপমাত্রা । এরপর Yeast মিশান । আপনি প্রস্তত ।

তাহলে দেরী না করে তৈরী করে ফেলুন ।



N:B :- কার্যকারী হলে share করতে পারেন তবে দয়া করে কপি পেস্ট করবেন না এবং নিজের লেখা বলে চালাবেন না ।



Please let me know.



ধন্যবাদ



Note : যারা Brown সুগার কি এবং alternative খুজছেন তাদের কে বলছি , brown সুগার আসলে White সুগার এবং Molasses (চিনি শোধনের সময় নিসৃত ঘন কালো সিরাপ বিশেষ যাকে আমরা ঝোলাগুড় বলে থাকি ) এর মিক্সিং । এটা কুকি বেকিং এ প্রচুর ব্যবহার হয় । Brown সুগার না পেলে 1 cup granulated sugar এর সাথে 1 1/2 tablespoons molasses মিশালে brown সুগার পাওয়া যাবে । তবে সেটা পরীক্ষা করে দেখতে হবে ।



ছবি :

Brown Sugar





B.S vs W.S





Yeast

মন্তব্য ৪১ টি রেটিং +৫৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৪

পথহারা নাবিক বলেছেন: Brown Sugar !!!! B:-) B:-) B:-) B:-)

২| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫০

অপরিনত বলেছেন: ব্রাউন সুগার কি???

৩| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫০

মোঃ তারিফ হাসান বলেছেন: হু।

৪| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৪

চিলেকোঠার_সেপাই বলেছেন: ট্রাই করে দেখতে হবে।

ব্রাউন সুগার মীনা বাজারে পাওয়া যায়। বেশ দাম অবশ্য।

৫| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৬

সাজিদ ঢাকা বলেছেন: বৈশাখের পর বানব ;) ;) ;) কিন্তু প্যাকেট Brown Sugar তো দাম অনেক আর ৫০ খুচরা কোথায় বিক্রি করে

৬| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৬

রাহি বলেছেন: :| :|| B:-)

৭| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৪

ভারসাম্য বলেছেন: Brown Sugar এর দাম কেমন পড়বে ? এর কোন বিকল্প দেয়া যায়না ( আমার মনে হয় পান্তাভাতেও কাজ হতে পারে :D ) ।

৮| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৮

লালগোলাপ বলেছেন: Wow ! Great Project ! Will TRY IT B-) B-) B-)

Thanks.

৯| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৯

আমরা সোচ্চার বলেছেন: ব্রাউন সুগারের কোন বিকল্প থাকলে বলুন বা কোথায় পাওয়া যায় ও দাম কত বিস্তারিত জানতে চাই।

১০| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১২

কাঠুরিয়া. বলেছেন:
আমি ও ব্রাউন সুগার কিন্তুাম চাই


Brown sugar (an adulterated form of heroin), also called smack, junk, skag, dope, and chaw, is a semi synthetic opioid derived from the morphine extracted from poppy plants. Pure heroin accounts for only 20% of the brown sugar drug; the remaining 80% comes in the form of chalk powder, zinc oxide, and even strychinine.

১১| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৩

কিউ জামান বলেছেন: yeast কি জিনিস ভাই?

১২| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৩

অগ্নি দগ্ধ বলেছেন: চেষ্টা নিতে হইব। পোষ্ট এ ++++

১৩| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৫

খাতা কলম বলেছেন: দারুনতো

১৪| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১১

বাবুনি সুপ্তি বলেছেন: ব্রাউন সুগার প্যাকেট পাওয়া যায় স্বপ্ন, আগোরা তে দেখেছি । ১৫০/২০০ টাকা পরবে। আপনার পদ্ধতি চেষ্টা করব।

১৫| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৩

বাবুনি সুপ্তি বলেছেন: yeast পিজ্জা/পাউরুটি বানাতে কাজে লাগে। যে কোন দোকানেই পাওয়া যায়। @কিউ জামান

১৬| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২০

রামন বলেছেন:
এতো দেখছি মশা মারতে কামান দাগানো!

১৭| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৯

ফালাক বলেছেন: এত ঝামেলা? এর থেকে মশার কয়েল অনেক ভালো।

১৮| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৩

মেঘবন্ধু বলেছেন: Yeast টা কি জিনিস?

১৯| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৩

ইঞিঃ মশিউর রহমান বলেছেন: আমি কিছু মানুষের দৃষ্টি আকর্শন করছিঃ যাদের এই পদ্ধতিটি ফলো করার সামর্থ আছে তারা এটি করতে পারেন। মশার কয়েল বা এরোসল অনেক ক্ষতিকর।

২০| ১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৮

লিংকন১১৫ বলেছেন: সবি হইল কিন্তু খরচ টা একটু বেশি



ধন্যবাদ

২১| ১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৩

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: দারুন !!!!!!!!
চেষ্টা করে দেখি।
ধন্যবাদ, ভাল থাকবেন।

২২| ১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫২

ক্রিয়েটিভ ইনফিনিটি বলেছেন: করে দেখি কি হয়...

২৩| ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৩

ইয়েন বলেছেন: +

২৪| ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫০

সর্বনাম এক্সপ্রেস বলেছেন: শেয়ারে চেষ্টা নেয়া যাইটে পারে। ধরেন গিয়া, একজন ব্রাউন সুগার আর ইয়েষ্ট যোগার কইরা থুইলেন, অন্যেরা তার থিকা সুলভ মূল্যে অল্প অল্প কইরা সংগ্রহ কইরা নিলেন।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:০৫

জারনো বলেছেন:
শিরোনামের সহজ কাজটট এখন অনেক ঝামেলা মনে হলো।
মশা মারতে কামান দাগানোর মতো লাগছে।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২১

মোস্তাফিজ রিপন বলেছেন: এটি চিনি দিয়েও করা সম্ভব। পাউরুটি ফুলে ওঠে চিনি আর ইস্টের কম্বিনেশনের ফলেই।
C(6)H(12)O(6)-------> ইথানল+কার্বন ডাই অক্সাইড

২৭| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪২

সাহস বলেছেন: ভাল লাগল। কিন্তু বানানোর সময় নেই :)

২৮| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৮

Dhoom0071 বলেছেন: প্রিয়তে

২৯| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৫

poloy বলেছেন: ভাল লেগেছে

৩০| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২১

হিড্‌ন্‌ ম্যান বলেছেন: কাজের পোষ্ট।
দারুন।

৩১| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৮

আমি অতি সাধারণ বলেছেন: B-) B-) B-) গোপন সুত্রের ভিত্তিতে জানতে পারলাম, মশকসমাজের কাছে আপনার এ পদ্ধতি অলরেডি গোয়েন্দা কর্তৃক পৌঁছে গেছে। তাদের ফদ্রানমন্ত্রী এখন হামলার জন্য বারাক ওবামার সাথে শলাপরামর্শ করতেছে। ওবামা তার দেশের ১০ লাখ হাইব্রিড মেরিকান মশা পাঠাইতে রাজি হইছে, শর্ত এক্তাই, প্রত্যেক মেরিকান মশার মৃত্যুর জন্য বাংলাদেশের একটা করে তেল আর গ্যাসের খনি ওবামারে গিফট করতে হবে। সংবাদঃ এএফপি( ধোলাইখাল, ফ্রান্স)

৩২| ১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৩

bhondoami_nostotumi বলেছেন: somoy paile banaia dekhte hobe....dhonnobad

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৯

ল্যাটিচুড বলেছেন: এতো দেখছি মশা মারতে কামান দাগানো! :P :P :P

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তোমরা বলৌ/সন্ধ্যে হইতে
যদি ভো ভো ভোভো করে মশা!
তবে কি আর ভাল লাগে
বইটি হাতে পড়তে বসা!!!!!!

+

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৫

ক্লান্ত দুচোখ বলেছেন:
আমাদের প্রয়োজন 40 C তাপমাত্রার সুগারের মিশ্রন ।

তবে হ্যা , উক্ত সুগার water + Yeast এর solution প্রতি দুই সপ্তাহ পর পর change করে নিতে হবে ।

ভাই দুই সপ্তাহ তো পানি ৪০ ড্রিগ্রি গরম থাকবো না! ঠান্ডা মিশ্রনে কি মশা ফাদে ধরা দিবে? নাকি পত্যেক দিন গরম কইরা দিতে হইবে?

টেকনিকটা নিঃস্বন্দেহে দারুন! তবে কামানই দাগাইতে হবে শেষ-মেষ!

৩৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২১

স্বপ্ন নীল বলেছেন: বেচারা মশা গন তাহাদের মারিবা জন্য অটম বোম বানাচ্ছে পাশবিক মাণুশ

৩৭| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৭

জাতির শ্বশুর বলেছেন: আপনে তো ভাই ইনজিনিয়ার....কাজের পোস্ট প্লাস

৩৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

রুদ্রাক্ষী বলেছেন: সরি টু সে ভাই আমি অনেক আগেই এটা বানিয়েছি একটা মশাও মরেনা.................মনে হয় তারা ইস্টের গন্ধে আর আকৃস্ট হয়না............অন্য কোন উপায় থাকলে বলেন মশার যন্ত্রনায় অস্হির.............।

৩৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

আলফা-কণা বলেছেন: +

৪০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

একজন ঘূণপোকা বলেছেন: মেল্লা কেচাল দেহি, এর চেয়ে মশারি কেনাই ভালো।

এখন কথা হল তাইওয়ানের প্রাথমিক বিদ্যালয়ের পোলাপাইন এত ক্রিয়েটিভ :-/ :-/ :-/ :-/ :-/ । আর আমরা ভার্সিটিতে পরার পরও ধইঞ্চচাই থাকি।

৪১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: দারুণ তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.