নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ আমি কোথাও যাবো না......

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে

আপনারে আমি হারায়ে খুঁজি........

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

একজন গর্বিত হুজুগে বাংলাদেশী

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দৃশ্যপট ১



ছোট্ট একটা মানুষ। মিষ্টি চেহারার ফোলা ফোলা গালওয়ালা বছর ৪/৫ এর একটা ছেলে। ক্ষণে ক্ষণে স্থান আর ভঙ্গি বদল করতে থাকা পিচ্চিটার দিকে মায়াভরা সতর্ক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন একদম হুবহু সন্তানের চেহারার অধিকারিণী মা। ছেলেটার পরনে লাল টুকটুকে ফুলহাতা গেঞ্জি, সাদা ফুলপ্যান্ট, কপালে ‘কাদের মোল্লার ফাঁসি চাই’ লেখা ফিতা আর তাতে কপালের দুই পাশ দিয়ে গোঁজা ছোটো কাঠির মাথায় বাংলাদেশের পতাকা।



চারপাশের হাজারো জনতার হুংকারে চাপা পড়ে যাচ্ছে কচি রিনরিনে গলার ‘তুই রাজাকার’ স্লোগান, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে মহানন্দে লাফিয়ে লাফিয়ে স্লোগান দেয়া ঠিকই চলছে তার। লাফালাফির এক পর্যায়ে একটা পতাকা খুলে পড়ে গেলো নিচে। মা কুড়িয়ে নিলেন পতাকাটা, ছেলেকে কাছে ডেকে আবার মাথায় জুড়ে দিতে দিতে বললেন, ‘বাবা, পতাকা মাটিতে ফেলে না। মনে থাকবে?’ মায়ের চোখের দিকে তাকিয়ে নিরবে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয় ছেলে। এক মুহূর্ত পরেই আবার সেই লাফ আর স্লোগান শুরু, কিন্তু এবার কপালের দুই পাশে দুই হাত দিয়ে পতাকা দুটো আগলে রেখে!



ছোটো একটা বাচ্চা, কতোটুকু আর বোঝে সে রাজাকার, যুদ্ধাপরাধীর বিচার আর তাদের ফাঁসির? কিন্তু ওর মা? উনি তো সব বুঝে শুনেই তার ছোট্ট সন্তানকে নিয়ে চলে এসেছেন প্রজন্ম চত্বরে।



কি বলবেন আপনি এই ঘটনাটিকে? আদিখ্যেতা? বলতেই পারেন, কিন্তু আমি বলবো, সন্তানের বুকে দেশপ্রেমের বীজ বুনে দিলেন মা।





দৃশ্যপট ২



ধবধবে ফর্সা, কালো ফ্রেমের ভারি চশমা পড়া, রোগা হাত পা আর এলোমেলো চুলের ছেলেটাকে দেখেই প্রথম যে কথাটা মনে পড়লো তা হল, কোন এক সায়েন্স ফিনশন গল্পের পাগলা বিজ্ঞানী। হাতে বই আর লাইব্রেরীর বাইরে সাধারণত এই জাতীয় ছেলেপেলেদের দেখা পাওয়া দুষ্কর। রাস্তার মাঝখানে দাঁড়ানো, প্ল্যাকার্ড হাতে, তাও আবার স্লোগানে লিড দেয়া অবস্থায় ছেলেটাকে দেখে জটলাটার কাছাকাছি দাঁড়িয়ে গেলাম। ১০/১২ জনের দলটার সবার হাতে প্ল্যাকার্ড, কয়েকটা মশাল আর সামনে বাংলাদেশের মানচিত্র আঁকা।



অনভ্যস্ত গলায় জোরালো স্লোগান শুনতে খারাপ লাগছিল না। ‘ছাত্রলীগ’ আর ‘আওয়ামি লীগ’ এর মিছিলের স্লোগানের সুরের অনুকরণে ‘জয় বাংলা’ চিৎকারের এক ফাঁকে ‘জয় বঙ্গবন্ধু’ বের হয়ে গেলো! স্লোগানটা অর্ধেক দিয়েই মুখ চেপে বসে পড়লো অপ্রস্তুত ছেলেটি। গণজাগরণের এই মঞ্চে তার নিতান্তই অনিচ্ছাকৃত সুরস্খলনে পুরো আয়োজনের তাল কেটে যাওয়ার আশঙ্কায় হতচকিত ছেলেটি। জটলার সবাই একসাথে হৈ হৈ করে উঠলো, আর আশে পাশের বন্ধুরা হালকা গণধোলাই দিয়ে দিল বেচারার পিঠে। ছেলেটার লজ্জায় লাল হয়ে ওঠা কান গুলো মশালের আলোতেও পরিষ্কার বোঝা গেলো।



আপনি কি বলবেন এই ছেলেটিকে? বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে আসসে? দুই চারটা স্লোগান দিয়া দেশ উদ্ধার করতে ফেলতেসে? বলতেই পারেন, কিন্তু আমি বলবো, এই ছেলে নিজের মনের তাগিদে হাতের বই রেখে ঘর ছেড়ে বেড়িয়েছে। ওরা এভাবেই তৈরি হচ্ছে দেশের ডাকে বারবার পথে নামার জন্য।





দৃশ্যপট ৩



বেশ বড়সড় দলটার ভেতর নীল সাদা সালোয়ার কামিজ পড়া আপুটার মায়াভরা মুখটার ওপর নজর আটকে গেলো কেন যেন। মেক আপ বিহীন সাদাসিধে চেহারা। হাসিখুশি চেহারায় সামান্য ক্লান্তির আঁচর। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস গুলোয় যেমন সবসময় তেজি চেহারার একটা মেয়ে চরিত্র থাকে, একদম ঐরকম।



হাসলে টোল পড়া গাল ওয়ালা মুখ থেকে হঠাৎ করেই স্লোগান বের হল, ‘ধইরা ধইরা জবাই কর!!’। থমকে গেলাম। আবার স্লোগান শোনা গেলো, ‘একটা কইরা রাজাকার ধর, ধইরা ধইরা জবাই কর!!’ এমন মায়াময় একটা চেহারার একটা মানুষের মুখে এমন ভয়ঙ্কর কথা!! একটু ভাবলাম, কই, একটুও বেমানান লাগলো না তো!



আপনি কি বলবেন ঐ মেয়েটিকে? ঢং করার আর জায়গা পায় নাই, অ্যাডভেঞ্চার করতে বের হইসে!!? বলতেই পারেন, কিন্তু আমি বলবো, প্রয়োজনে আমার মা বোনেরাও প্রতিবাদের হাতিয়ার তুলে নেবে এটা তার একটা ছোট্ট প্রমাণ।





এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু রাজাকাররাও এ প্রজন্মের যুদ্ধ দেখেনি…….



অনেক প্রশ্ন, অনেক সন্দেহ, অনেক চক্রান্তের সুচতুর চালের উপস্থিতির কটু গন্ধে নাক কুঁচকে আছেন অনেকেই। কেন ওরা বিচার না চেয়ে ফাঁসি চাচ্ছে? বিশ্বজিৎ কে খুন করার পর কোথায় ছিল এই জনতা? সাগর-রুনি হত্যাকাণ্ডের পর কেন এমন প্রতিবাদ হল না? শেয়ার বাজার কেলেংকারি আর পদ্মা সেতু নিয়ে মহাকাব্য ‘মাল-নামা’ মঞ্চায়িত হওয়ার সময় কোথায় ছিল এই গণজাগরণ? মেয়াদের শেষ মুহূর্তে জনগণের আবেগ নিয়ে খেলা করে জনতার রায় নিজেদের পক্ষে নিতে এই আয়োজন আওয়ামি লীগের নতুন কোন চক্রান্ত কিনা? এবং এটা হুজুগে বাঙ্গালির আরেক নতুন হুজুগ মাত্র …. ইত্যাদি ইত্যাদি……



আমি খুব সাধারণ একজন মানুষ। সুগভীর চক্রান্ত, পাবলিসিটি স্টান্ট, পলিটিক্যাল শো-অফ, অন স্টেজ ড্রামা এগুলর কোনটাই ভালো বুঝি না। কিন্তু এতটুকু বুঝি, জাতির পিতার হত্যাকারীর শাস্তি যদি ফাঁসি হয়, ৩০ লাখ শহীদের সন্তানদের পিতার হত্যাকারীদের শাস্তিও ফাঁসিই হওয়ার কথা।



আর মুক্তিযুদ্ধ নিশ্চই একদিনে শুরু হয়ে যায়নি, ছোটো ছোটো অনেকগুলো ঘটনার ঘাত প্রতিঘাত পেরিয়েই স্বাধীনতা যুদ্ধের দোরগোড়ায় পা রেখেছিলো এ দেশ। সেই সব গুলো ছোটো ঘটনাতেই নিশ্চই একসাথে সবার অংশগ্রহণ ছিল না। অল্প অল্প করে, একটি একটি ঘটনার ফলশ্রুতিতে একসময় পুরো দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, একসাথে। আমাদের শাহবাগের আন্দোলনটা কি তেমন একটা গণজাগরণের সূচনা হতে পারে না? প্রজন্ম চত্বরের অনুপ্রেরণায় আমরা এক এক করে সবগুলো অন্যায় আর অবিচারের জবাব কি চাইতে পারব না?



আমি লাখো মানুষের ভিড়ে হেঁটে হেঁটে নিজেকে দেখেছি, আমার ভাইদের দেখেছি, পাশের বাড়ির জানালার আপুটাকে দেখেছি, ক্লাসের গুড বয়টাকে দেখেছি, খেলার মাঠে কিছু পারে না বলে যাকে আম্পায়ার বানিয়ে রাখি তাকে দেখেছি। হোক হুজুগ, যদি এই হুজুগের মধ্যে দিয়ে প্রজন্ম চত্বরে উপস্থিত মানুষ গুলোর মনের একটা ক্ষুদ্র কোণাতেও দেশ আর দেশের মানুষের প্রতি মমত্ববোধ তৈরি হয়, তাহলে আমি সেই হুজুগে গা ভাসাতে রাজি আছি।



আমাদের বাংলাদেশকে কেউ যদি ইন্ডিয়া বা পাকিস্থানের কাছে বিক্রি করতে চায়, তাহলে আগে আমাদের প্রত্যেককে এক এক করে খুন করে নিতে হবে। কারণ আমার দেখা সেই মা, টোল পড়া হাসিমুখটা, চশমা পড়া ছেলেটা অথবা সামনে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকা সেই অশীতিপর বৃদ্ধ মুক্তিযোদ্ধারা কেউ প্রাণ থাকতে বাংলা মা-এর পতাকা ভূলুণ্ঠিত হতে দেবে না, দেবও না।

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারণ লেখা।

ইট জাস্ট ব্লিউ মাই মাইন্ড।

++++++++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ ধলা ভাই... অসংখ্য ধন্যবাদ... তুমি বারবার লিখতে না বললে হয়তো এটা আর লেখা হতো না...

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

দন্ডিত বলেছেন: অসাধারন লেখা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ দণ্ডিত...

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার গোছানো লেখা। +++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অসংখ্য ধন্যবাদ মুবিন ভাই....

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ইলেকট্রিশিয়ান বলেছেন: নিজের মনের প্রতিধ্বনি শুনতে পেয়ে ভালো লাগছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সহমত জেনে খুশি হলাম ইলেকট্রিশিয়ান..

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

স্বপ্নীল চেীধূরী বলেছেন: অসাধারণ !!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নিল...

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

শাকিল ১৭০৫ বলেছেন: অনেক ভালো লাগলো আপনার লেখাটা পরে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: আপনাকে ধন্যবাদ শাকিল....

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

নতুন বলেছেন: একজন গর্বিত হুজুগে বাংলাদেশ++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ নতুন...

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

নিষ্‌কর্মা বলেছেন: টুক্রো টুক্রো ঘটনার ফ্রেমে বাঁধানো সত্যিকারের ঘটনা।

আর আমাদের ব্যাক্কল ছাগুগুলা এইসব পড়ে না, পড়ে খালি আমার দেশ আর সংগ্রাম! =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ আপনাকে...
আর ছাগু তো ছাগুই... :)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

বিপদেআছি বলেছেন: আমাদের বাংলাদেশকে কেউ যদি ইন্ডিয়া বা পাকিস্থানের কাছে বিক্রি করতে চায়, তাহলে আগে আমাদের প্রত্যেককে এক এক করে খুন করে নিতে হবে। কারণ আমার দেখা সেই মা, টোল পড়া হাসিমুখটা, চশমা পড়া ছেলেটা অথবা সামনে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকা সেই অশীতিপর বৃদ্ধ মুক্তিযোদ্ধারা কেউ প্রাণ থাকতে বাংলা মা-এর পতাকা ভূলুণ্ঠিত হতে দেবে না, দেবও না।

১০০% একমত, এদেশ আমাদের , বাংগালির।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ বিপদেআছি... সহমতের জন্য আবারও ধন্যবাদ...

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

গ্রেটার রোড বলেছেন: পড়ে খুব ভাল লাগলো। সুন্দর লেখা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ গ্রেটার রোড...

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

বংশী নদীর পাড়ে বলেছেন: হুজুগে বাঙালী................ নতুন কথা নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: জানি

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

পীর বাবা বল িছ বলেছেন: সাহবাগের মত হ্হুজুগ হলে ১০০ বার হুজুগে যোগ দিতে পারি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ পীর বাবা... সহমত...

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

লিখন সরকার বলেছেন: পিলাস টু দি পাওয়ার ইনফিনিটি ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিখন সরকার....

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: আমার দেখা সেই মা, টোল পড়া হাসিমুখটা, চশমা পড়া ছেলেটা অথবা সামনে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকা সেই অশীতিপর বৃদ্ধ মুক্তিযোদ্ধারা কেউ প্রাণ থাকতে বাংলা মা-এর পতাকা ভূলুণ্ঠিত হতে দেবে না, দেবও না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অসংখ্য ধন্যবাদ কুনোব্যাঙ....

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

রবিন উত্তর কাট্টলী বলেছেন: বড় লিখা পরতে মন চায়না, তারপর ও পড়ে ফেললাম , আর পড়ে ফেলেই ভাল লেগে গেল। খুবই সৌন্দর্য। ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: আপনার ভালো লাগায় অনেক অনেক ধন্যবাদ রবিন...

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

স্বপনবাজ বলেছেন: একজন গর্বিত হুজুগে বাংলাদেশী

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: আমরা গর্বিত হুজুগে বাংলাদেশী...

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: অনেক অনেক +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে....

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমারে ছাড়ায়া যাইতাসো দেখি !! করসো কি মনু :-B ??

অভিনন্দন !!!!!!! অভিনন্দন !!!!!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: হাহাহাহাহা.... কইলেই হইল নাকি!! ... উহা সম্ভব নহে [প্রমাণিত]... :)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

তারছেড়া লিমন বলেছেন: রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: কফিন রেডি
বডি চাই
সব রাজাকারের
ফাঁসি চাই!!!

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

বাতাসের রূপকথা বলেছেন: লেখক বলেছেন: আমাদের বাংলাদেশকে কেউ যদি ইন্ডিয়া বা পাকিস্থানের কাছে বিক্রি করতে চায়, তাহলে আগে আমাদের প্রত্যেককে এক এক করে খুন করে নিতে হবে।

পাকিস্তান এখন অনেক দুরের বস্তু যা থেকে আমরা অনেকটা মুক্ত। এখন একমাত্র বিক্রি হওয়ার জায়গা হলো ইন্ডিয়াতে। পাকিস্তানকে তাড়িয়ে পাকিস্তান নিয়ে মেতে থাকলে যে কোন সময় সিদেল চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যদের দ্বারা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সত্যি কথা... আমরা যদি বুকে দেশপ্রেম আর মনে দেশের জন্য কিছু করার ইচ্ছাটা লালন করে যেতে পারি, তাহলে সেই আশঙ্কা অনেকটুকুই দূর হবে মনে হয়... তাই না?

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

স্ক্রুড্রাইভার বলেছেন: আপনার শিরোনাম দেখে মনে করেছিলাম কোন ছাগু, কষে একটা গালি দিতে এসেছিলাম। কিন্তু এসে......আপনাকে স্যালুট করতে ইচ্ছে করছে, আপনি যা বললেন তা যেন আমাদের সবারই মনের কথা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ স্ক্রুড্রাইভার.... স্যালুটের দরকার নাই ভাই, সহমতের জন্য এবং কষে গালি না দেয়ার জন্য কৃতজ্ঞতা.... :)

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

বাংলার হাসান বলেছেন: স্ক্রুড্রাইভার বলেছেন: আপনার শিরোনাম দেখে মনে করেছিলাম কোন ছাগু, কষে একটা গালি দিতে এসেছিলাম। কিন্তু এসে......আপনাকে স্যালুট করতে ইচ্ছে করছে, আপনি যা বললেন তা যেন আমাদের সবারই মনের কথা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ ভাই, স্যালুটের দরকার নাই ভাই, সহমতের জন্য এবং কষে গালি না দেয়ার জন্য কৃতজ্ঞতা.... ঃ)

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: :)

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫

খেয়া ঘাট বলেছেন: দেশপ্রেমের ভালোবাসার তাজা উত্তাপে মিশানো বারুদের স্ফুলিংগ দেখতে পেলাম আপনার লিখায়।

শাহবাগে'র উপর যতলিখা ব্লগে এসেছে -এটি শ্রেষ্ঠতম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: খেয়া ঘাট, এতো বড় স্তুতির যোগ্য আমি এখনও হইনি... দোয়া রাখবেন আমার জন্য... অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

পদ্মার ঢেউ বলেছেন: অসাধারণ লাগলো। ধন্যবাদ আপনাকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদ্মার ঢেউ...

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

স্পাইসিস্পাই001 বলেছেন: কেউ প্রাণ থাকতে বাংলা মা-এর পতাকা ভূলুণ্ঠিত হতে দেবে না, দেবও না।
উপস্থাপনা প্রশংসনীয় ভ্রাতা
রাজাকারের ফাসি চাই ...
জয় বাংলা!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ স্পাইসি... দোয়া রাখবেন...
জয় বাংলা!!

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

অনীনদিতা বলেছেন: অসাধারন লেখা +
জয় বাংলা!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা অনীনদিতা...
জয় বাংলা!!

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

সালেহিন০০৭ বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ধন্যবাদ আপনাকে এত্ত সুন্দর এক্তা লেখার জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবা... অনেক অনেক ধন্যবাদ সালেহিন....

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

বোকামন বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অসাধারণ!!... অনেক ধন্যবাদ...

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

অকৃতজ্ঞ বলেছেন: অস্থির।অসাধারন।। চমৎকার.।.।
প্লাস এবং শেয়ারড। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক ধন্যবাদ অকৃতজ্ঞ... প্লাস এবং শেয়ারের জন্য কৃতজ্ঞতা... :)

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

অন্ধ দাঁড়কাক বলেছেন: হুজুগ মানেই কিন্তু খারাপ না। ভালো কোনকিছুর জন্য হুজুগ ও ভালো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সহমত.... সেই ভাবনা নিয়েই লেখাটা লেখা...

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

লক্ষ্মীপেঁচা বলেছেন: আপনার লেখা আমি এতদিন কেন পরিনি বুঝলাম না। আপনার লেখার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। নতুন করে শাহবাগ যেতে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: তখনই পড়ে ফেললে বোধহয় নতুন করে আপনাকে উৎসাহ যোগানো হতো না, আর আমিও আপনার এই কমেন্ট থেকে বঞ্চিত হতাম.... অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে... ভালো থাকবেন আপনিও...

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

লক্ষ্মীপেঁচা বলেছেন: আর একটা কথা ... লেখায় রইলো ভালোলাগা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: পুরনো পোস্টে নতুন করে কমেন্ট পেলে এতো আনন্দ হয় জানতাম না... :) ... আপনাকে আবারও ধন্যবাদ লক্ষ্মীপেঁচা...

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

মোঃ নুর রায়হান বলেছেন: ধন্যবাদ দিলে ছোট করা হবে।
আবার অনেক বড় কিছু লিখলে তোষামেদ করা হবে।
অসাধারণ লেখনীর বহিঃপ্রকাশ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: কিচ্ছু লাগবে না রায়হান ভাই... এত্ত ভোরে আপনি আমার লেখা পড়ে কমেন্ট করেছেন, তাতেই আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই... অনেক অনেক ধন্যবাদ...

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ডানাহীন বলেছেন: আপনার লেখা পড়ে আবারও মনে হল সময়ের অভাবে আসলেই কত ভালো লেখায় নজর পড়েনা ..

ধন্যবাদ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ডানাহীন...

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

আহলান বলেছেন: ভালো লেখা ...সুন্দর উপস্থাপন ....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ আহলান... আপনাদের প্রতিটা কমেন্ট আমার অনুপ্রেরণা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.