নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাব উদ্দীন আহমেদ

শাহাব উদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

০৬ মাস আগে ও ০৬ পরে

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

আজ থেকে ০৬ মাস আগের ৪ জানুয়ারী ২০১৩ শুক্রবার সময় ৬.৩০ ।

বাবার মামনি সকালে উঠেই আমার কাছে এসে বলল,

আমার একটু সমস্যা হচ্ছে।

রাতে ওর সাথে একটা বিষয় নিয়ে একটু চড়া কথা হয়েছিল। তাই ও ওর মাদের বাসায় থাকলো আর আমি আমার বাসাতে চলে এলাম। রাতে ওর সমস্যা হয়েছে তাই সকালে উঠেই আমার কাছে চলে এসে বলল,

চল ডাক্তারের কাছে যায়।

আমি বল্লাম যাব।

এমনিতে ওকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা।কারণ শেষের দিকে।বাবাটা কেমন আছে, কবে পৃথিবীতে আসবে ইত্যাদি জানার জন্য বাবার মামনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।আমরা ১১.৩০ শে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখে ও কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন বাচ্চা স্বাভাবিক ভাবে হবে না কারন বাচ্চা ব্রীজ হয়ে আছে। সমস্যা দেখাদিয়েছে আজকেই অপারেশন / সিজার করতে হবে এবং বললেন আজকেই ভর্তি হয়েযেতে। আকাশ সমা্ন সমস্যার মাঝেও বাবার মামনিকে ক্লিনিকে ভর্তি করা হলো।আকাশ সমান সমস্যার কারন, ১৫ দিন আগেই বাবাটা পৃথিবীতে আসতেছে তাই আমাদের তেমন কোন প্রস্তুতি ছিলই না। সাহায্য করার মতও তখন কেউ কাছে নেই। আর এটা আমাদের প্রথম সন্তান ।৬.৩০ শে ছোট্ট বাবা অনেক কষ্ট অনেক আনন্দের মাঝে পৃথিবীতে আসলো।ধিরে ধিরে বাবাটা বড় হতে লাগলো। বাবাটার বয়স যখন ৩মাস তখন মস্তিকে রক্ত ক্ষরণের কারনে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে NICU (Neonatal Intensive Care Unit), এ অনেক দিন ভর্তি ছিল। আল্লাহুর রহমতে এবং সবার দোয়ায় বাবাটা আবার আমাদের মাঝে ফিরে এসেছে। বাবার জন্য আমি অনেকের কাছে ঋণী।সবচেয়ে বেশী ঋণী বাবার মামনির কাছে। কারণ বাবার জন্য বাবার মামনি সবচেয়ে বেশী কষ্ট করেছে। দিনরাত বাবার মামনি মৃত: প্রায় বাবার সাথে ছিল এবং আছে। কেউ সাহায্য করেনি।সেলুট বাবার মামনিকে। ডাক্তার বলেছেন অনেকটা ভালো তবে আরও সময় লাগবে। হ্যাঁ বাবা অনেটটাই ভালো। আজ বাবার ৬ মাস র্পূণ হয়ে ৭ মাসে পড়লো। ৬ মাস আগে আমাদের সাথে কেউ ছিল না, আর আজ বাবা আমাদের সাথে আছে।ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালোমনের মানুষ হতে পারে।.....................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.