নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্রমাগত শিখছি। মানুষ মাত্রই ভুল

আমি খুবই সাধারণ

শাহাদাত রুয়েট

আমি খুবই সাধারণ।নিজের সম্পর্কে এটুকুই।

শাহাদাত রুয়েট › বিস্তারিত পোস্টঃ

কুরআন থেকে উপকার গ্রহণ করার সহজ পদ্ধতি:

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫

আমার প্রথম ব্লগে আমি কুরআন ও হাদীস পড়ার প্রতি গুরুত্ব দিয়েছি ।আজ আমি কুরআন থেকে আমাদের উপকারীতা গ্রহণের পদ্ধতি বলব ইনশাআল্লাহ

কুরআনের অনুবাদ:

কুরআনের অনুবাদ পড়ার ক্ষেত্রে, কয়েকটি অনুবাদ পড়ার কথা বলেছি।কারণ এটা আপনার বুঝার ক্ষেত্রে সুবিধা হবে। অনুবাদ পড়ার ক্ষেত্রে কিছু বিষয়ে গরমিল, স্ববিরোধিতা, অস্পষ্টতা, কঠিন মনে হতে পারে। এতে থামার প্রয়োজন নেই। এমনটা ভাবা ঠিক হবে না য়ে কুরআনে ভুল আছে।(নাউযুবিল্লাহ)

কারণ কুরআনের তাফসীর প্রথমে কুরআন দিয়েই করতে হয়। কুরআনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। তাই প্রথমে যেটি বুঝতে পারবেন না, তা পরে পরিষ্কার হবে।

কুরআনে যে আহকাম দেয়া আছে তার কোনটা রহিত হয়েছে, তা জানা না থাকলে সমস্যা হবে।

কুরআনের বিভিন্ন বিষয় রয়েছে, যা আরবী ভাষায় সাধারন হলেও তা আমাদের কাছে অপরিষ্কার তা আমাদের আরবী না জানার কারণে প্রশ্নের উদ্ভব হয়।

কুরআনের ব্যাখ্যা হল হাদীস। হাদীস পড়তে হবে ।হাদীস পড়লে কুরআনের শানে নুযুল (অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট), আহকাম, রহিত আয়াত ,মাসায়েল জানা যাবে।

কুরআন জানার জন্য ভালো তাফসীর অধ্যয়ন করা। তাফসীর কুরআন বুঝার জন্য সবচেয়ে সহায়ক ।

উল্লেখযোগ্য তাফসীরগ্রন্থ হচ্ছে-

০১. তাফসীর ইবনে কাসীর

০২. তাফসীর ইবনে জারীর

০৩. তাফসীর ইবনে কুরতবী

০৪. আহকামুল কুরআন

০৫. তাফসীরে মাআরেফুল কুরআন

০৬ তাফসীর ফি জালালাইন

০৭. কুরআনের তাফসীর (হুসাইন আল মাদানী প্রকাশনী)

০৮. তাফসীরুল কোরআন-আবদুল মজিদ দরিয়াবাদী

০৯. The Message of The Holy Quran

১০. Translation of Quran- Abdullah Yusuf

১১. তাইসীরুল কোরআন-তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত

এছাড়া কুরআনের তাফসীর জানার জন্য হাদীস গ্রন্থ পড়া উচিত। প্রত্যেকটি হাদীস গ্রন্থে তাফসীর বিষয়ক অন্তত একটি অধ্যায় আছে। যা আপনাকে দিবে কুরআন সম্পর্কিত অসাধারণ জ্ঞান।

কুরআন সম্পর্কিত বিষয় আরো ভালোভাবে জানার জন্য বিভিন্ন বই পড়া যায়-

কুরআন কি আল্লাহর বাণী- ডা. জাকির নায়েক

কুরআন বুঝে পড়তে হবে- ডা. জাকির নায়েক

আল কুরআন ও বিজ্ঞান- ডা. জাকির নায়েক- পিস পাবলিকেশন্স

আল কুরআন ও বিজ্ঞান- ডা. জাকির নায়েক- তাওহীদ পাবলিকেশন্স

বাইবেল, কুরআন ও বিজ্ঞান- মরিস বুকাইলি

আল কোরআনের অভিধান -হাফেজ মুনীর আহমেদ –আল কোরআন একাডেমী লন্ডন

উলুমূল কোরআন- আল মাকতাবাতুশ-শাফিয়া, রাজশাহী

তাফসীর শাস্ত্রের ইতিহাস-আল মাকতাবাতুশ-শাফিয়া ,রাজশাহী

সূরা আর-রাহমানের তাফসীর- আল মাকতাবাতুশ-শাফিয়া, রাজশাহী

এখানে একটি বিষয়ের উল্লেখ করা উচিত যে, কুরআন হাদীসের পাশাপাশি সীরাত তথা জীবনীগ্রন্থ পড়া উচিত

কয়েকটি সীরাত গ্রন্থ

সীরাতে ইবনে হিশাম

আর রাহিকুল মাখতুম।

রাসূলুল্লাহর বিপ্লবী জীবন

রাহমাতুল্লিল আলামিন

এসব পড়া অনেক ঝামেলা মনে হতে পারে, কিন্ত কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ট গ্রন্হ এটাকে বুঝতে হবে তা না হলে দুনিয়া আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না।

তাই আল্লাহর কাছে দোআ করি যেন আল্লাহ কুরআন পড়া ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।

তাছাড়া এসব একদিনে পড়তে হবে তা নয়, মাসে কিছু টাকা খরচ করে বই গুলো এক এক করে কিনতে পারেন বা website থেকে download করে পড়তে পারেন।

এজন্য কিছু Link দিচ্ছি

কুরআনের অনুবাদ

http://www.qurantoday.com

islamhouse in BENGALI

http://www.islamhouse.com/s/9739

islamhouse i n English

http://www.islamhouse.com/s/9661

http://www.banglakitab.com

http://www.islamonline.com

http://www.irf.net

http://www.calltoislam.com

অনলাইনে যদি আপনি ইংরেজীতে কুরআন বা হাদীস পড়তে চান তাহলে এই লিংকে ক্লিক করুন:

অনলাইনে কুরআন পড়া

অনলাইনে হাদীস সার্চ

কুরআন ও হাদীসের বাংলা, ইংরেজী,হিন্দি, আরবী প্রভৃতি বই,অডিও, প্রবন্ধ, প্রশ্নোত্তর ও ভিডিও এর জন্য

অসাধারণ website

http://www.islamhouse.com

http://www.islambasics.com

ইসলামী পত্রিকার নাম ও ঠিকানা

মাসিক আল-কাউসার

web: http://www.alkawsar.com

মাসিক আত-তাহরীক

web: http://www.at-tahreek.com

মাসিক মদীনা

মাসিক জিজ্ঞাসা

মাসিক রহমানী পয়গাম

মাসিক পৃথিবী

মাসিক আল-ফোরকান

আরও জানিয়ে দিচ্ছি কোন কোন দিনে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় ইসলাম বিষয়ক লেখা প্রকাশিত হয়:

শনিবার: কালের কন্ঠ

শুক্রবার: নয়া দিগন্ত, যুগান্তর, সমকাল,

বাংলা হাদীস পেতে:

বাংলায় বিভিন্ন হাদীস

কোরআনের বিভিন্ন অনুবাদ

আগামী পর্বে হাদীস পড়ার নিয়ম প্রকাশিত হবে ইনশাআল্লাহ

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৬

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আল্লাহ আপনার এ কাজকে সাদকায়ে জারিয়াহ হিসেবে গন্য করুন। আমিন।

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯

শাহাদাত রুয়েট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৮

ময়নামতি বলেছেন: ধন্যবাদ লেখককে ,

খাদিজা আক্তার রেজাযীর আর রাহিকুল মাকতুম আমার কাছে আছে।
তাছাড়া মাসিক পৃথিবীরি নিয়মিত পাঠক। ভাল থাকবেন।

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১০

শাহাদাত রুয়েট বলেছেন: মাসিক পৃথিবীর কোন ইমেইল বা ফোন নম্বর দিতে পারেন সবচেয়ে ভালো হয় রাজশাহীতে বা দিনাজপুরে তাদের এজেন্ট কে তা বলতে পারলে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৫

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: Thanks.

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৭

শাহাদাত রুয়েট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৭

একাকী সিন্দাবাদ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই।

জাকির নায়েকের বইগুলোর ডাউনলোড লিংক পেলে খুব ভালো হত।

৫| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৭

একাকী সিন্দাবাদ বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই।

জাকির নায়েকের বইগুলোর ডাউনলোড লিংক পেলে খুব ভালো হত।

৬| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪২

হোসাইন মোঃ হাসান বলেছেন: ভাল

৭| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৯

দূর প্রবাসী বলেছেন: কুরান হাদীস পড়লে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে পারে কিন্তু ঈমাণদার হতে পারেনা। শুধু কিতাব পরে মানুষ যদি ঈমাণদার হতো তাহলে মহান রাব্বুল ইজ্জত মানবজাতির কাছে শুধু কিতাব পাঠিয়ে দিতেন কোন নবী,রাসূল কিংবা মহামানব পাঠাতেন না। ঈমান অর্থ নূর,আলো বা জোতি । কিতাব যার মাধ্যমে এসে থাকে তার কাছে গেলে মানুষ ঈমানদার হতে পারে। কিতাবের কালির লেখা পড়ে মানুষ ধারনা নিতে পারে কিন্তু ঈমানদার হতে পারেনা।

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৫

শাহাদাত রুয়েট বলেছেন: তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে, কুরআন হাদীস পড়ার দরকার নেই?
শুধু যার মাধ্যমে কিতাব আসে তার কাছে শিখতে হবে?
এটা ঈমান আকীদা বিরোধী কথা। কুরআনের প্রথম নাযিলকৃত আয়াতটি পড়ুন ।তারপর বলুন।

৮| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০

মুক্ত আকাশ বলেছেন: ভাই,আপনার দেয়া লিংকগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।

যাযাকাললাহ..

৯| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৯

শেষের_কবিতা বলেছেন: প্রিয়তে.., ধন্যবাদ।

১০| ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫০

দূর প্রবাসী বলেছেন: আমি যা বলেছি বাংলাতেই বলেছি অন্য কোন ভাষাতে বলিনাই। আমি বলিনি দরকার নাই।আমি বলেছি চূড়ান্ত লক্ষ্য পৌছাতে যার কাছে কুরআন এসেছে তার কাছে যেতে হয়। রাসূল (স) কোন কিতাব পরে রাসূল (স) হন নাই, তিনি একাধারে ১৫ বছর ধ্যন করে তারপর আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছেন।

২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০

শাহাদাত রুয়েট বলেছেন: আপনিও ধ্যান করতে থাকুন দেখুন নবী হতে পারেন কিনা? কুরআনের প্রথম আয়াত পড় তোমার প্রভুর নামে।নবী কারীম (স) নবুওয়াত প্রাপ্তির পূর্বে কি করেছেন তা আমাদের জন্য অনুসরণ যোগ্য নয়।

১১| ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫

দূর প্রবাসী বলেছেন: নবী করিম (স) নিজে যেমন আল্লাহকে ধ্যন করে পেয়েছেন তেমনি সাহাবাগনকে ও তা করতে শিখিয়েছেন। তিনি যেই বিদ্যা সাহাবাগণকে শিখিয়েছেন তার নাম এলম এ তাসাউফ। এই শিক্ষার বলেই হযরত আলী (র) ৮৫০ মন ওজনের খামিজ দূর্গের দরজা একহাতে তুলে ঢাল বানিয়ে ব্যব হার করেছিলেন, হযরত উমর (র) মদীনা থেকে আলৌকিকভাবে সেনাপতি শাহরিয়ার কে শত্রুর উপস্থিতি জানান দিয়েছিলেন, হযরত উমার (র) মিশরের শুষ্ক নীল নদকে চিঠি লিখে নীল নদকে পানিতে ভরপূর করে দিয়েছিলেন। এখন হয়তো বলবেন তারা পারতেন কারন তারা সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে সময়ের আবর্তনে হযরত বড়পীর, খাজা মইনুদ্দীন চিশতি, মোজাদ্দেদ আল ফেসানী (র) প্রমুখ মহামানব গণ সেই এলম তাসাউফ এর বলেই বিভিন্ন কারামত দেখিয়েছিলেন। তারা মহান আল্লাহ রাব্বুল ইজ্ঝতকে শরীয়ত পরে জেনেছেন কিন্তু হাসিল করেছেন মারেফত দিয়ে।
আর আপনি যে এত কিতাব, পত্রিকার কথা বল্লেন , আমি নবী হতে পারি কিনা ইত্যাদি, যদি কিতাব পরেই আপনি এত কিছু জানেন তাহলে ঐ রকম একটা কারামত দেখিয়ে আমার ধারণা ভূল প্রমাণ করে দেন।

২১ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

শাহাদাত রুয়েট বলেছেন: তাসাউফ ও কারামত নিয়ে পরে লিখবো তখন এর বিস্তারিত পাবেন। সূফিবাদ ইসলাম পরিপন্থী কেন তাও লিখবো ধৈর্য ধরুন, আর কুরআন ও সহীহ হাদীস পড়ুন।

১২| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১১

দূর প্রবাসী বলেছেন: সূফীবাদ আপনাদের মতো মানুষদের কাছেই ইসলাম পরিপন্থী.।কারণ আপনারা সূফীবাদ কখনো বোঝেন নাই।

"যার রূদয়ে কোন জিকর নাই ( আল্লাহ শব্দের ) সে প্রকাশ্য গোমরাহিতে রয়েছে" ( সূরা জুমার-৩৯:২২)

এই আল্লাহ শব্দের জিকর সুফীবাদ এর শুরু। অবশ্য আপনার কাছে এসব বলে আদৌ কোন লাভ আছে মনে হয়না।ধন্যবাদ

২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৩

শাহাদাত রুয়েট বলেছেন: যিকর এর অর্থ সূফীবাদ কোন তাফসীরকারক বলেছেন? কোরআনের অর্থ ও ব্যাখ্যা হাদীস ছাড়া করা উচিত নয়।যিকর কি হাদীসে পড়ুন? যিকর এর বাংলা অর্থ আরবী ডিকশনারী খুলে দেখুন কি লিখা আছে?
তাসাউফ শব্দটি কুরআনেও নেই হাদীসে নেই।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:১৪

মেরিনার বলেছেন: মনে পড়ছে যে, লেখাটি আগেই দেখেছিলাম!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৭

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: খুবই সুন্দর পরামর্শ। প্রিয়তে নিলাম।

১৫| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

সাইফূল ইসলাম বলেছেন: বলেছেন: জীবন পরিচালনা করার জন্য বিশেষ প্রয়োজন। এরকম প্রিয় পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

যাযাকাললাহ..

১১ ই মে, ২০১১ রাত ৮:১০

শাহাদাত রুয়েট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৬| ১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮

কানা ফকীর বলেছেন: আল্লাহ আপনার এ কাজকে সাদকায়ে জারিয়াহ হিসেবে গন্য করুন। আমিন।

১৭| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯

আলো-ছায়া বলেছেন: দূর প্রবাসী ভাইয়া সূফিবাদ বলতে আপনি কোনটা বোঝান? ওই যে রাত জেগে পাসের মসযিদে মাইকে চিৎকার করে যিকির করে, ধ্যান এর নামে ফরয নামায বাদ দিয়া কোথাও বসে থাকে, ধ্যান এর depth বাড়ানোর যন্ন কেউ কেউ গাযাও টানে...।

১৮| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯

আলো-ছায়া বলেছেন: দূর প্রবাসী ভাইয়া সূফিবাদ বলতে আপনি কোনটা বোঝান? ওই যে রাত জেগে পাসের মসযিদে মাইকে চিৎকার করে যিকির করে, ধ্যান এর নামে ফরয নামায বাদ দিয়া কোথাও বসে থাকে, ধ্যান এর depth বাড়ানোর যন্ন কেউ কেউ গাযাও টানে...।

১৯| ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬

সত্যি কথা বলেছেন: সূফিবাদ ইস্লামে আছে নাকি নাই, এই বেপারে sure হতে আমার মনে হয় বেপক study করা উচিত। as কুরান, তাফসীর, হাদীস, সীরাত... এজন্য উপরের এই লিঙ্ক গুলা আশাকরি সুফি, অসূফি নির্বিশেষে সবার এ কাযে লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.