নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাৎ তৈয়ব

কবিতা

শাহাদাৎ তৈয়ব

শাহাদাৎ তৈয়ব › বিস্তারিত পোস্টঃ

নীল দুনিয়া

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

শাহাদাৎ তৈয়ব



মন বিধুরারে বের হয়ে যেও

কথার দুনিয়ায় সবদুয়ার মুখে

তোমার জন্য একটি না ঝুলে থাকবে



ওখানে প্রবেশের ভাষা কোথায় পাবে

অনাদিকালের গভীর স্মৃতিতে

প্রাণময়তুমি



গহিনে ভিতরে ডুবতে জানলে

ভাসলে ঘ্রাণমুখর বাতাস নিবিড়

সবই দেখলে, বুঝলে

আহা পারলে না মিশে যেতে

প্রণয় কঠিন বিপুল একাকার



তোমাকে দেখে হাসবে

প্রেম ও কামের পুঁজি

চাতুর্যের কলা তোমার রপ্ত নাইরে

তাই মন ফুল্লুরা

সহজ সিধা পরম আনাড়ি তুমি



সময় যখন জেনেছি মিলনেরই সার

এমন ইতিহাসে হে নিরঞ্জন

তুমি দিলে শুধু সমর্পণের ভাব

এক পানি হয়ে আর পানিতে

মিশতে দিলে না, একটা ছেদ তুমি

রেখেই দিলে বিধি



মনরে ও ভাষার জটিলে যেও না

তোমার গদ্যের দিন

শেষ হয়ে গেছে

শেষ হয়ে গেছে

তোমার হরফের নীল দুনিয়া

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

এহসান সাবির বলেছেন: বাহ্......!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.