| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহেদ খান
আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]
আগে রবার্ট ফ্রস্টের কবিতাটা পড়া যাক:
Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
(Stopping By Woods on a Snowy Evening : Robert Frost)
এবার আমার অনুবাদে যা দাঁড়াল:
এমন বুনো বাগানটা কার - বোধহয় আমি জানি।
ওই যে দূরে দেখছো গ্রামটা - ওইখানে তার বাড়ি;
এও জানি সে জানবেও না, থামছি হেথায় আমি
এই যেখানে বনের মাঝে জমছে তুষার ভারি।
ছোট্ট ঘোড়া ভাবছে আমার - এ কোন পাগলামি
ঘর-বাড়ি নেই - থামছি কেন এমন বনের মাঝে?
দু'পাশ জুড়ে গাছগাছালি, হ্রদটা জমে বরফ
এমন দিনে - বছরের এই আঁধারতম সাঁঝে।
গলায় বাঁধা ঘন্টা নেড়ে ভাঙল নীরবতা
জানতে চাইল আমায় যেন, 'আবার কি ভুল হল?'
এছাড়া আর শব্দ বলতে ছিল কেবল সেথায়
পশম-কোমল আদর দেয়া বাতাস এলোমেলো।
বনটা ভীষণ গভীর, আমার ভীষণ মায়া জাগে।
তবু আমার প্রতিশ্রুতি জানায় অস্তরাগে -
যেতে হবে ওই সুদূরে ঘুমিয়ে পড়ার আগে,
যেতেই হবে ওই সুদূরে ঘুমিয়ে পড়ার আগে।
******************************************************************
এবার আলাদা কিছু কথা : অনুবাদ আমার কাজ না। কবিতা লেখার সময় একটা দৃশ্য তৈরি করতে করতে আগাতে হয়। অনুবাদে আমি সেই স্বাধীনতা পাইনা। তাই অনুবাদ করা হয় না। তবু আজ কী হল... বালিশের পাশে স্থায়ী আসন গেড়ে বসা জয় গোস্বামী আর শক্তি চট্টোপাধ্যায়'কে সরিয়ে হঠাৎ ফ্রস্টের বইটা হাতে তুলে নিলাম... পাতা ওল্টাতে ওল্টাতে কী হয়ে গেল। ঘন্টাখানেক আগে কাজ'টা জরা।
তবে আমি এই কবিতাই কেন অনুবাদ করলাম? এটা ফ্রস্টের একটা মহাবিখ্যাত কবিতা; কিন্তু আমার সবচেয়ে প্রিয় কি? না তো ! এর চেয়ে 'The Road Not Taken' বা 'Lost in Heaven' অথবা একদম ছোট গভীর কবিতা 'A Minor Bird' আমার ঢের বেশি ভাল লাগে। তাহলে? খুব সম্ভবত, এ কবিতায় এসে আমি দৃশ্যগুলো পরিস্কার দেখতে পাচ্ছিলাম...একদম নিজের মত করেই ! এই বোধহয় একমাত্র কারণ।
তা না হলে, আমার তো অনুবাদ করার কথা না। অনুবাদ যে আমার কাজ না।
এবার পাঠক, এত কথার পর কবিতা/অনুবাদ কি আপনার মাথায় এতক্ষণ আর আছে? রেশ'টা একটু হলেও সরে যাওয়ার কথা... কমেন্ট করতে চাইলে তাহলে আরেকবার একটু পড়ে আসুন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৯
শাহেদ খান বলেছেন: লাইন-বাই-লাইন অনুবাদ করেছি ! তবু কেউ আক্ষরিক ভাববেন না - আশা করছি। কারণ দৃশ্য'টা যা দেখছিলাম - তা-ই বলে গিয়েছি।
ফ্রস্ট দৃশ্যময়তা'টা এত সুন্দর করে এঁকেছেন যে, বাংলাতেও এর ছন্দময়তা ধরে রাখা গেল !
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালো লেগেছে!
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৫
শাহেদ খান বলেছেন: ![]()
আপনার প্রো-পিক'টা কিভাবে তাকিয়ে আছে ! চোখ সরানো যাচ্ছে না !
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৯
নিশাচর ভবঘুরে বলেছেন: এতোভোরে উঠলেন? নাকি ঘুমান নি?
ভালো লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২১
শাহেদ খান বলেছেন: ঘুমাই নি ! মাথায় ফ্রস্টের আছর হইছে !
আপনি? ওহ, আপনি তো নিশাচর ! ![]()
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২৭
কমিউনিস্টিবিডি বলেছেন: The darkest evening of the year
এমন দিনে - বছরের এই আঁধারতম সাঁঝে
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২৯
শাহেদ খান বলেছেন: ভাল লাগেনি?
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩১
শাহেদ খান বলেছেন: আচ্ছা, আমি এখন ঘুমাতে যাই... :-<
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৮
ধূসরধ্রুব বলেছেন: আমারও পড়ার মাঝে আনন্দ , অনুবাদ আপনের কাম
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭
শাহেদ খান বলেছেন: হঠাৎ হয়ে গেল ! এমনটা আর হবে না - আশা রাখি !
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৯
আন্ধার বলেছেন: ফ্রস্ট সাহেবের ভূত খুবই খারাপ। এই সপ্তায় আমার ঘারে আছর করে আমার এনাটমি আর বায়োকেমিস্ট্রিকে ------------ মেরে দিয়েছে
। যদি ও খালি ফ্রস্ট সাহেব না সাথে শেল সিল্ভেরস্টেইন ও ছিল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩০
শাহেদ খান বলেছেন: তবে উনারা মানুষ খারাপ না ! ![]()
আনন্দদায়ক ভূত-প্রেত !
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৯
তন্ময়০১৩ বলেছেন: আমার মত অলসের কম্ম নয় ইহা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১
শাহেদ খান বলেছেন: পড়তেও আলসেমি লাগে?
নাকি পড়ে কেমন লাগল সেটা জানাতে আলসেমি?
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: অনুবাদ খুব খুব ভালো করেছেন, মূল কবিতার সাথে ছন্দ মিল আছে দেখে আরো ভালো লাগলো বেশি। সত্যিই চমৎকার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২
শাহেদ খান বলেছেন: হুম, শুরু থেকেই ছন্দ মিলছিল। না হলে এমন আগাতাম না !
'ভাল লাগা'য় ভাল লাগা ! ![]()
৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৪৮
আরিয়ানা বলেছেন:
But I have promises to keep,
And miles to go before I sleep,
তবু আমার প্রতিশ্রুতি জানায় অস্তরাগে -
যেতে হবে ওই সুদূরে ঘুমিয়ে পড়ার আগে,
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৪
শাহেদ খান বলেছেন:
And miles to go before I sleep.
যেতেই হবে ওই সুদূরে ঘুমিয়ে পড়ার আগে।
১০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:১৭
ছদ্ম-নাম বলেছেন:
The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
এই লাইন গুলা বিশেষ পছন্দের
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮
শাহেদ খান বলেছেন: আমারও
আরও পছন্দের কয়েকটা লাইন:
Two roads diverged in a wood, and I -
I took the one less traveled by,
And that has made all the difference.
(The Road Not Taken : Robert Frost)
১১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৫
ছাইরাছ হেলাল বলেছেন:
সবুজের মাঝেও সবুজ দেখছি
ঘন অরণ্যেও পেয়েছি খুঁজে
জানবে না সে
জমেছে তুষার এ বুকে...
শাহেদ, অনুবাদ বা কবিতা সে আমার কম্ম নয়
জানি ই তো............
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪
শাহেদ খান বলেছেন:
সবুজ রংটা এমন যে - প্রায়
মনটাকে সে-ই কবি বানায়
যা আমাদের কাজ ছিল না -
তাও করি তাই কৌতুকে !
আপনার অংশের পরেই এইটুকু জুড়ে দিলাম !
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর কবিতা ।
রবার্ট ফ্রস্টের কবিতা আমি এই অনলাইনেই পড়ছি।
অনেক অনুবাদ, অনেকের।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬
শাহেদ খান বলেছেন: এই তো, এমনটাই চাই !!! অনেকের'টা পড়েছেন, এবার বলেন - আমারটা কেমন হল???
ভাল/খারাপ দু'টাই শুনতে অধীরভাবে রাজি !
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩
সায়েম মুন বলেছেন: অনুবাদটা ভালো লেগেছে আমার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯
শাহেদ খান বলেছেন: ![]()
মাঝরাতের ঝোঁকে করা। 'সেথায়' এবং 'হেথায়' এই দু'টা শব্দ ব্যবহার করতে না পারলে আমার আরও ভাল লাগত। যদিও ওগুলো কবিতার'ই শব্দ, তবু আমি খুব চাই একদম সরল চলিত লিখতে।
যাই হোক, অমনই থাকবে। আলসেমি করে আর পাল্টানো হবে না...
১৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫০
মাহী ফ্লোরা বলেছেন: ও মাই গুডনেস! কি করেছেন এটা! আমি তো জমে গেলাম! নড়তে পারছিনা। এক কথায় অসম্ভব দারুন। শেষ দু লাইনের অনুবাদ দেখে বোঝার উপায় নেই অনুবাদ আপনার কাজ না। আমি যে উচ্ছ্বসিত প্রশংসা করছি তা আপনার প্রাপ্য। আপনি পারবেন। সত্যিই পারবেন। অনেক বেশি শুভকামনা। মন থেকে বলছি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
শাহেদ খান বলেছেন: উচ্ছ্বাস বা আনন্দ আপনার সাথে থাকুক সবসময় ! মন থেকে দেয়া শুভকামনা'টা পেলাম, মাহী !
ফ্রস্টের মাঝে হারিয়ে গিয়েই এ কাজটা হঠাৎ হয়ে গেল। না হলে, অনুবাদ আসলেই আমার কর্ম না ! আমি শুধু নিজের কথাই লিখতে পারি আনন্দে...
১৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই কবিতাটার আরেকটা অনুবাদ পেলাম।
ব্লগার এই যে দুনিয়ার ব্লগে।
Click This Link
দুটোই ভালো হয়েছে।
দুটোই আলাদা বৈশিষ্ঠ্য পেয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫
শাহেদ খান বলেছেন: দেখলাম ! অনেক ভাল লাগল উনার ছন্দের ব্যাপারে খেয়াল। ফ্রস্টের ছন্দের প্যাটার্ন আমি নিজেও অত আমলে নিই নি ! উনি অনেক খেয়াল করেছেন।
অনেক অনেক ধন্যবাদ, দূর্জয় ভাই; শেয়ার করার জন্য। ![]()
তারপর, আপনি ভাল আছেন তো?
১৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২২
তন্ময় ফেরদৌস বলেছেন: ফ্রস্টের কবিতা বরাবরি ভালো লাগে।
আপনার অনুবাদ ও দারুন হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
শাহেদ খান বলেছেন: ফ্রস্ট তাহলে 'প্রিয়তে' ![]()
আর আমাকে 'প্লাস' ! ![]()
১৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৯
ক্যাপটেন বলেছেন: ভাল লাগেনি। ফ্রস্টের এই কবিতা গুলো আসলে অনুবাদের জন্য না...শুধু ফিল করার জন্য। আপনি "আউট আউট " কবিতাটা অনুবাদ করুন, আশা করি ভাল লাগবে। ![]()
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৫
শাহেদ খান বলেছেন: আসলেই কবিতা অনুবাদের বিষয় না ! এক ভাষার কবিতা অন্য ভাষায় গেলে 'ভাবনা'টা হয়তো থাকে, 'ভাব'টা থাকে না ! তাই অনুবাদ তেমন পছন্দই করি না।
থ্যাঙ্কস, ক্যাপ্টেন ! সরাসরি জানানোর জন্য আপনাকে +++ ![]()
আবার অন্যটা অনুবাদের কথা বলছেন কেন??? বললাম না, ওসব আমাকে দিয়ে হওয়ার না !
আমরা পড়তেই থাকি আনন্দে
১৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪
ভারসাম্য বলেছেন: কবিতাকে ছন্দে বাঁধতে খুব মায়া লাগে। মনে হয় সোনার খাঁচায় পোরা বনের পাখি। বনের মুক্ত পাখির সাথেও ভাব করতে, পোষ মানাতে ভালই লাগে। যখন ভাব দিয়ে পোষ মানাতে পারিনা তখনই ছন্দের খাঁচায় পোরার অপচেষ্টা করি। পাখি খাঁচা ভেঙে পালায়। অথচ খাঁচাটাও ভাল বানাতে পারলে পাখিগুলো এমনিতেই চলে আসে।
যাই হোক, দেখি ভাব করে এই পাখিটাকে পোষ মানাতে পারি কিনা। না পারলে ছন্দের অপচেষ্টা করবোনা। ওটা আপনি অনেক ভালভাবেই করে ফেলেছেন এখানে।
অনূবাদ খুবই ভাল লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৯
শাহেদ খান বলেছেন: কথাগুলো এমনভাবে বললেন, কবিতা'র মত শোনাচ্ছিল সমস্তটা !
আপনার অনুবাদের অপেক্ষায় থাকলাম তাহলে...
আমি কিন্তু পোষ মানাতে ছন্দেতে বাঁধি না !
মুক্তপাখি'র গানও আমার ছন্দোবদ্ধ লাগে !
ফ্রস্টের ওই ছন্দেই তো দুলতে দুলতে আমি
দেখেছি ওই দূরের পথটা ঘুমিয়ে পড়ার আগে !
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৩
শাহেদ খান বলেছেন: অফ টপিক : উপমা'র কথা না, এমনি বাস্তবে বলছি - খাঁচায় পাখি পোরা আমার একদমই পছন্দ না !
খাঁচায় পাখি আর অ্যাকুরিয়ামে মাছ - ভাবতেও আমার খুব অসহ্য লাগে ! ওদের কি একটা জীবন নেই????
আশ্চর্যরকম নিষ্ঠুর কিছু মানুষ !
১৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৮
যম দুত বলেছেন: কবিতা কেউ অনুবাদ করে জানা ছিল না । একটি কবিতার মূল ভাবধারায় আরেকটি কবিতা লেখা যায় শুনেছি । ব্লগে আরও কত কি দেখতে হবে কে জানে ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২১
শাহেদ খান বলেছেন: কেন যে এসব দেখতে এসে সময় নষ্ট করেন !
আরও অনেক ভাল লেখা আছে, অনেক ভাল ব্লগারের পোস্টে।
সেসব আপনি খুঁজে পাবেন - এই আশাটাই রাখি ! ![]()
২০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯
প্রিয়স্রোত বলেছেন: gr8
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮
শাহেদ খান বলেছেন:
২১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯
এইযেদুনিয়া বলেছেন: আপনার অনুবাদটা কিন্তু দারুন হয়েছে। ছন্দ মিল, গভীর ভাবনা সব কিছু মিলে, চমৎকার। আমার অনুবাদটা দেখে আমার স্যার অবি শামসুর রাহমানের অনুবাদটা দিয়েছিলেন পড়তে। সেটার চেয়েও আপনারটা আমার কাছে পড়তে ভাল লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০
শাহেদ খান বলেছেন: দৃশ্যটা দেখতে দেখতেই লিখেছি... আনন্দ পাচ্ছিলাম, সেটাই বড় কথা !
আপনার ভাল লাগা জেনে অনেক ভাল লাগল ! ![]()
আমার মতে, সাহিত্যে তুলনা বলে কিছু নেই। প্রত্যেকের লেখাই নিজেদের জায়গায় থেকে ভাল। সবার ভাবনা'র ভিন্নতাই সবকটা'কে সুন্দর করে রাখে !
শামসুর রাহমানের বলতে কি আপনি আমাদের প্রিয় কবি শামসুর রাহমান-এর কথা বলছেন? আমাকে অস্বস্তিতে ফেলার মানে কি?!
২২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
ভারসাম্য বলেছেন:
(অনেকটা পথ যেতে যেতে থামি এক পতিত বুনো জায়গায়)
এই জংলা বাগানটা যারই হোক, আমি হয়তো জানি তাকে ।
দূরের ওই গাঁয়েই তার ঘর ;
সে দেখবেনা আমাকে থেমে থাকতে এখানে
দেখবেনা গাছগুলো তার ছেয়ে গেছে তুষার বরফে।
আমার ছোট্ট ঘোড়াটাও নিশ্চিত আশ্চর্য হয়,
কাছাকাছি কোন খামারবাড়ি ছেড়ে এমন যাত্রাবিরতিতে।
এখানে দু'পাশে শুধু গাছ, দিঘিটাও জমে গেছে শীতে
সময়ের নিবিড়তম অন্ধকারময় এমন সন্ধ্যায়।
দুঃখিত। চেষ্টা করেছিলাম ভাব জমাতে। আমার হয়তো একটু তাড়া ছিল। তাই পাখিটাও উড়ে গেল শেষে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৭
শাহেদ খান বলেছেন: আরে !!! তাড়া'র মাঝে কেন লিখতে যাচ্ছেন????
কোনও কবিতা টার্গেট করে 'আজকের মধ্যেই লিখে ছাড়ব' - এমন ভাবতে গেলে তো আক্ষরিক অর্থেই খাঁচায় পাখি পোরা হয়ে যাবে !!!
পাখিকে নিজের মত গাইতে দিন। ছন্দে গাইবে কি গাইবে না সেটা পাখির ব্যাপার !
কখনও সময় করে (যখন খুব তাড়া থাকবে না, হয়তো আমার মত মাঝরাতে হঠাৎ) অনুবাদ'টা করবেন, আর জানাবেন। অপেক্ষায় থাকি...
২৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৬
অপরিনীতা বলেছেন: অনুবাদ দারুণ লাগলো.... ![]()
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৮
শাহেদ খান বলেছেন: ![]()
২৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: বেশ ভাল লাগলো!
+++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৮
শাহেদ খান বলেছেন:
২৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৯
জিসান শা ইকরাম বলেছেন:
দারুন হয়েছে......
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯
শাহেদ খান বলেছেন:
২৬|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: বেশ ভালো হয়েছে ++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৫
শাহেদ খান বলেছেন: ![]()
২৭|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
সবুজেই ভালোবাসি
হোক না তা গভীর অন্ধকার
কথা রেখেই ......
ছুঁয়ে দেব অনেকটা পথ
শব্দহীনতার আগেই ।
উপরে এত সুন্দর লেখা দেখে
ভয় পাচ্ছি ।
হে সাহস কোথায় তুমি
রক্ষা কর ......।
আমি ভয় পেতে চাই ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১০
শাহেদ খান বলেছেন:
নীরবতার শব্দগুলো
অন্ধকারে শুনে ফেলে
অবাক কবি...
থামার আগে ছুঁয়ে দেবার
জেদ'টা তখন জাগেই।
(আপনি ফ্রস্টের কবিতার শেষ চারটা লাইনের অনুবাদ খুবই সুন্দর করলেন !
আমি এখন জবাবে যা লিখলাম, সেটা শুধুই এলোমেলো)
২৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
শাহেদ যতই ভাল লিখুক
তাতে আমি ভয় পেয়ে 'যা ইচ্ছে তাই' লেখা ছেড়ে
দেব তা ভাবার কোন কারন নেই ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১২
শাহেদ খান বলেছেন: শাহেদ-ও 'যা ইচ্ছে তাই'-ই লিখে !
আপনি অনুবাদ গুলো টুকরো টুকরো না করে পুরোটা একসাথে দিয়ে দিন না? ![]()
২৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০৬
ছাইরাছ হেলাল বলেছেন:
এই তো শিখলাম ক্ষুদে বার্তা লেখা
চ্যাট করাও......
খেঁড়ো খাতায় মা শেখায় যেমন করে
শিশুর প্রথম পাঠ ...
না শেখালেই ভাল হত ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৪
শাহেদ খান বলেছেন: না শিখলে কিসের ভাল হত? আনন্দটা আপনার একা'র কি?
৩০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কোন অনুবাদ করিনি ।
এটাকে অনুবাদ বললে অনুবাদ রেগে যেতে পারে
শেষ দায়িত্ব তখন শাহেদের ই ।
আবার বলি ...।।
স্রেফ যা মনে হয় তাই ,
এর বেশি কিছু নয় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৫
শাহেদ খান বলেছেন: দায় কার, তা বলতে পারব না। তবে 'সৃষ্টি সুখের উল্লাসে' স্রেফ যা মনে হয় তাই লেখা যায় বলেই বিশ্বাস করি !
৩১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৪
মিরাজ is বলেছেন: অনুবাদ সুন্দর হয়ছে।
ভালো লাগা রইলো অনেক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৯
শাহেদ খান বলেছেন: ![]()
৩২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৮
ঘুমকাতুর বলেছেন: ভাল লেগেছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩০
শাহেদ খান বলেছেন:
৩৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
রু আদে বলেছেন: অনূবাদ ভালো হয়েছে। অন্ত্যমিলও বেশ ভালো। ছন্দটা চেক করে নেবেন। []
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১০
শাহেদ খান বলেছেন: ![]()
ছন্দ'টা বোধহয় পড়ার উপর নির্ভরশীল, কবি। আমি যতবারই পড়ছি, ছন্দ মিলে যাচ্ছে ! হয়তো আমি কোনও শব্দ দ্রুত উচ্চারণ করছি, কোনওটা আবার ভেঙে পড়ছি - আপনি হয়তো আমার ধারণার চেয়ে ভিন্নভাবে পড়ছেন, তাই এই বিপত্তি।
তো যাই হোক, ভাল লাগা ভাল লাগল ! ![]()
৩৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনুবাদ অনেক কঠিণ একটি কাজ। তার পরে আবার কবিতা অনুবাদ করা? ওরে বাবরে! এটি একটি অসাধারন কাজ,,,,,,,,যা আপনি করেছেন।
আপনি আমার পুরাতন পোস্টপাড়ায় বেড়াতে গিয়েছিলেন,,,,এ কারণে আপনাকে অনেকগুলো বকুল ফুল আর কদম ফুলের শুভেচ্ছা,,,,,,যা আমি খুব ভালবাসি।
যদি কখনো সময় হয় তাহলে একটু পড়বেন,,,,,,,,,
এখানে ক্লিক করুন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৮
শাহেদ খান বলেছেন: আমি লিঙ্কের ওই পোস্টে আসছি, খুব শিঘ্রীই। এখন একটা পোস্ট দিচ্ছি হয়তো।
তবে আমি অবশ্যই আসছি দেখতে আপু...
৩৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫
শ্রাবণ জল বলেছেন: সুন্দর অনুবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৩
শাহেদ খান বলেছেন: কতদিন ফ্রস্ট-এর কবিতা পড়িনা ! বইটা বাড়ি ফেলে এসেছি...
এখন খুব মিস করছি... বন-পাহাড়ের কবিতা আমার সবসময়ের প্রিয়!
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৯
শাহেদ খান বলেছেন: অনেকেই এ কবিতা নিজেদের মত অনুবাদ করেন। আপনি করলে কমেন্টে শেয়ার করুন?
আমার পড়ার মাঝেই আনন্দ...