| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের যুবলীগ নেতা রানার মালিকানাধীন রানা প্লাজা ধসের ৬ষ্ঠ দিনে আমাদের প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে সাভার থেকে ঘুরে গেলেন।এটা আমাদের সুভাগ্য যে দেরীতে হলেও তিনি অসহায় মানুষদের পাশে এসে দাড়িয়েছেন।কিন্তু আমাদের সাধারন মানুষদের প্রশ্ন হলো যে, ব্লগার রাজিব নিহত হওয়ার সাথে সাথে তিনি রাজিবের বাড়িতে চলে গেলেন এবং পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার পাশাপাশি রাজিবকে শহীদ পর্যন্ত ঘোষণা করলেন এবং একদিনের শোক ঘোষণা করলেন। আর সাভারে চার শত মানুষ নিহত হলেন এবং শত শত মানুষ এখনর নিখোঁজ, অথচ আমাদের প্রধানমন্ত্রী এখানে আসার সময় পেলেন ছয় দিন পর।
©somewhere in net ltd.