নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের দাবী

পথের দাবী

পথের দাবী › বিস্তারিত পোস্টঃ

সাভারে উদ্ধারকাজে বিদেশী সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

সাভারে ভবনধসের পর আটেক পড়া লোকদের উদ্ধারের জন্য ব্রিটেনসহ বিভিন্ন দেশ সহায়তার প্রস্তাব দিয়েছিল। এসব প্রস্তাব গ্রহণ করা হলে আরও সহজে উদ্ধারকাজ চালানো যেত এবং অনেক লোকের জীবন বাঁচানো যেত। কিন্তু এতে বাংলাদেশের জাতীয় অহঙ্কার ক্ষুন্ন হতে পারে এমনটা ভেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রোববার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি টেলিগ্রাফে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।



নয়াদিল্লি থেকে ডিন নেলসন ও ঢাকা থেকে ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার রানা প্লাজার বিশাল ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে অন্তত ৩৭০ জন নিহত হয়। জীবিতদের বাঁচানোর জন্য অপ্রশিক্ষিত স্থানীয় উদ্ধারকারীরা অপর্যাপ্ত সরঞ্জাম নিয়ে কাজে নামেন।



পত্রিকাটিতে কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কয়েকটি দেশ অভিজ্ঞ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। ধারণা করা হচ্ছে, তারা তাদের অভিজ্ঞতার আলোকে আরও বেশি জীবন বাঁচাতে পারত। কিন্তু গত সপ্তাহে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।



ডেইলি টেলিগ্রাফ যেসব নথিপত্র দেখেছে, তা থেকে দেখা যায়, জাতীয় অহঙ্কাজ ক্ষুন্ন হতে পারে এই আশঙ্কায় বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য প্রস্তাব ফিরিয়ে দেয়। এমনকি জাতীয় স্পর্শকাতর বিষয়টিতে ‘মুখ রক্ষার’ জন্য সাহায্যের বিষয়টি নিয়ে হইচই না হওয়ার কথা বলেও বাংলাদেশের কর্মকর্তাদের তাতে রাজি করানোর উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি।







নয়া দিগন্ত ডেস্ক

তারিখ: 30 April, 2013

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

ঢাকাবাসী বলেছেন: যদি এতে পররাস্ট্রমন্ত্রীর ৭ দিনের বিদেশ সফরের বন্দোবস্ত থাকতো অথবা % পাবার চান্স থাকতো তাহলে অবশ্যই মন্জুর হত।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

পথের দাবী বলেছেন: ঠিক বলেছেন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

সৌমেন্দ্র বলেছেন: এখানে তো আর কোন মন্ত্রী আমলা চাপা পরেনি যে তারা বিদেশী সহায়তা নেবে। এখানে চাপা পড়েছে আম-জনতা বা ম্যাঙ্গ পিপল। তারা মরলে মন্ত্রী দের কি আসে-যায়!! শুধু কয়েকটা ভোট কমবে আরকি। এটা কোন ব্যাপারই না তাদের কাছে।

আর মর্যাদা ক্ষুণ্ণ?? কেন পদ্মা সেতু দুর্নীতি, কালো বেড়াল এগুলো কি আমাদের মর্যাদা খুব বৃদ্ধি করেছে???? সব আজাইরা প্রলাপ মন্ত্রি দের X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.