| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বুধ বার ২৪ তারিখ, সকাল ৯ টার দিকে সাভারের রানা প্লাজা ধসে যায়।এ ভবনের মালিক কুখ্যাত চাদাবাজ সোহেল রানা, সামান্য কুলুর ছেলে। যে টাকার অভাবে কোনমতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেছে। কিন্তু বর্তমান আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর রাতারাতি সে কোটি পতি হয়ে যায়। স্থাণীয় এম পি মুরাদ জংয়ের ছত্রছায়ায় সে আস্তে আস্তে বড় হতে থাকে। এক সময় মুরাদ জংয়ের অত্যন্ত আস্থাভাজন হয়। বর্তমানে সে এমপির ডান হাত হিসেবে সকলের কাছেই পরিচিত। সোহেল রানা, এমপির ছত্র ছায়ায় চাদাবাজি শুরু করে এবং স্থানীয় পোশাক কারখানা গুলো থেকে লক্ষ লক্ষ টাকা চাদা আদায় করে এবং সাভারের অনেক জমি অবৈধভাবে দখল করে। মদ ও ফেনসিডিলের রমরমা ব্যবসা সে রানা প্লাজায় বসেই পরিচালনা করত।এমপি মুরাদ জং তাকে বিভিন্নভাবে ব্যবহার করত। বিরোধী দলের হরতাল বিরোধী মিছিল থেকে শুরু করে নানান আকাম কুকাম রানাকে দিয়েই করাত। মুরাদ জং, রানার গড ফাদার হিসেবে সকলের কাছেই পরিচিত।তাই সরকারের কাছে আমাদের দাবী হলো রানা কে শাস্তি দেওয়ার পাশা পাশি স্থানীয় এমপি কুখ্যাত চাদাবাজ জাতির কুলাঙ্গার মুরাদ জং কেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন এবং সাধারন জনগনের যে দাবী বর্তমানে উঠেছে তা বিবেচনায় আনুন।
©somewhere in net ltd.