| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদের নতুন স্পিকার হতে যাচ্ছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী। আজ মঙ্গলবার নতুন স্পিকারের মনোনয়ন ও শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পিকার হিসেবে কোনো নারী দায়িত্ব নিতে যাচ্ছেন। এর ফলে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা এই তিনটি গুরুত্বপূর্ণ পদ নারীদের হাতে গেল। এ নজির বাংলাদেশেই প্রথম।
ড. শিরীনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসে। সভায় স্পিকার হিসেবে ড. শিরীনকে চূড়ান্তভাবে দলের মনোনয়ন দেয়া হয়। দলের একাধিক সংসদ সদস্য এ তথ্য নিশ্চিত করেন।
২|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
জাহাঙ্গীর জান বলেছেন: নারীর ক্ষমতায়ণ অনেক অংশে লুট পাট কমিয়ে আনবে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন