নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের দাবী

পথের দাবী

পথের দাবী › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি আসবেন বলে কথা..........।

০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:০৪

আজ জুমআর নামাজ শেষে নবীনগর থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় এসে দেখি কোন গাড়ী চলছে না। অনেক লোক রাস্তায় দাড়িয়ে আছে, কোন বাস তো দুরের কথা একটা রিক্সাও চলছে না । কয়েক জনকে জিঙ্গাসা করলাম কিন্তু কেউ আসল কারন বলতে পারল না। বহু কষ্টে কিছু পথ পায়ে হেটে আর কিছু পথ অটোতে করে সাভার এসে পৌছলাম। তাও আবার বিভিন্ন জায়গায় পুলিশি বাধা উপেক্ষা করে। সাভার এসে জানতে পারলাম আসল কারন। আর সেটা হলো,আমাদের নব নির্বাচিত রাষ্ট্রপতি সাবেক স্পিকার আঃ হামিদ এডভোকেট আজ সাভারে আসছেন। তিনি দীর্ঘ নয়দিন পর আজ সাভার আসছেন রানা প্লাজার নিচে চাপা পড়া মানুষের আত্নীয় স্বজনদের সান্তনা দিতে।এদিকে তার আসার চার ঘন্টা আগে থেকেই রাস্তা আবরোধ করে রেখে সাধারন মানুষদের চরম ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। এটাই হলো আমাদের বাংলাদেশ, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারন এমপি পর্যন্ত যদি রাস্তায় বের হয় তাহলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে থেকেই রাস্তা অবরোধ করে রেখে তাদের চলার রাস্তা করে দেন। সাধারন মানুষের কষ্ট তাদের কাছে কিছুই মনে হয় না। বহির্বিশ্বে এ দৃশ্য দেখা যায় না বললেই চলে। :((:((

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:০৯

puronodin বলেছেন: X( X( X( X(

২| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:১৯

হেডস্যার বলেছেন:
এ আর নতুন কি ?

৩| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

উড়োজাহাজ বলেছেন: এ আর নতুন কি? সর্বশেষ কাতারে তিনিও তাঁর নাম যুক্ত করলেন। আচ্ছা তাদরে কোন অনুভুতি নেই এই নিয়ে? তারা কি উপলদ্ধি করে না জনগণ কি বলে, কি পছন্দ করে কি করে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.