| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ মুজিব কী চেয়েছিলেন, আমরা তা এখনো জানি না। বহু ঘটনাই এখনো আমাদের কাছে অজ্ঞাত। যুক্তরাষ্ট্রের প্রশাসন ৩৩ বছর পর পর অনেক গোপন দলিল প্রকাশ করে আসছে, ইতিহাস লেখার কাজে সহায়ক হবে বিবেচনা করে। ২০০৭ সালে ১১ অক্টোবর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিছু গোপন দলিল প্রকাশ করা হয়। এর মধ্যে একটি হলো মার্কিন পররাষ্ট্র দফতরের তখনকার সেক্রেটারি হেনরি কিসিঞ্জারের সাথে শেখ মুজিবের গোপন কথোপকথন। হেনরি কিসিঞ্জার ১৯৭৪ সালে ৩০ অক্টোবর ঢাকায় এসেছিলেন। বিকেল ৪টা ৩০ মিনিটে তার সাথে আরম্ভ হয়েছিল শেখ মুজিবের কথোপকথন; চলেছিল বেশ কিছুক্ষণ ধরে। এ কথোপকথনের কয়েকটি বিষয় বিশেষভাবে বিচার্য। শেখ মুজিব ১৯৭১-এর যুদ্ধকে এ কথোপকথনে মুক্তিযুদ্ধ হিসেবে উল্লেখ করেননি। ১৯৭১-এর যুদ্ধের প্রথম অংশকে তিনি বলেছেন গৃহযুদ্ধ (Civil war)। আর ১৯৭১-এর যুদ্ধের পরের অংশকে বলেছেন পূর্ণদৈর্ঘ্য যুদ্ধ Full scale war)। কেন তিনি মুক্তিযুদ্ধ (War of liberation) কথাটা ব্যবহার করেননি, তা বোধগম্য নয়। কিন্তু যে কারণেই হোক হেনরি কিসিঞ্জারের সাথে আলাপে ১৯৭১-এর যুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে চাননি। এই কথোপকথনের আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। তা হলো তিনি হেনরি কিসিঞ্জারকে বলেছিলেন, জনাব জুলফিকার আলী ভুট্টোর সাথে তিনি কোনো বিবাদ চান না। বিবাদ চান না বিধায় তিনি সব পাকিস্তানি যুদ্ধবন্দীকে ছেড়ে দেয়াতে কোনো আপত্তি তোলেননি। অবশ্য এখানে উল্লেখ করা যেতে পারে যে, ভারত সব বন্দী পাক সেনাকে ভারতে নিয়ে গিয়েছিল। বাংলাদেশে কোনো বন্দী পাক সেনা ছিল না। পাক সেনাদের ছেড়ে দেয়া হয় ১৯৭২ সালে অনুষ্ঠিত সিমলা চুক্তি অনুসারে। সিমলা চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। ১৯৭১-এর ডিসেম্বরের যুদ্ধ সিমলা সম্মেলনে বিবেচিত হয়েছিল ভারত-পাক যুদ্ধ হিসেবে; বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে নয়। এসব কথা নিয়ে বিশেষভাবে চিন্তা করবার আছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বলছে, ১৯৭১-এর যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
২|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২২
বাংলার হাসান বলেছেন: আলোচনা চলুক। গ্যালারীতে বসলাম।
৩|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: আরও জানতে চাই.......................
৪|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩২
নষ্ট শয়তান বলেছেন: অভিনন্দন। মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। সেই মুক্তিযুদ্ধ নিয়ে যারা মিথ্যাচার করে বা করেছিল তাদের মুখোষ খুলে দিন। সত্য উন্মোচিত হোক।
৫|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৭
জহীরুল ইসলাম বলেছেন: আরো জানতে চাই.....
৬|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার দেশ নাকি এই গুলা ধারাবাহিক ছাপানোর প্রস্তুতি নিছিল!!!!!!!
তবে কি এই সব সত্য লুকাতেই সরকার আমার দেশের উপর নানা বাহানা বানিয়ে খড়গ হস্ত হয়েছে!!!!!!!
তবে নিজেদের অস্তিত্বের জন্যই এইসব প্রশ্ন এবং রহস্য গুলো খোলাসা হওয়া দরকার। নইলে অন্ধকারে ঢিল মারা মারি দলীয় ঠেলাঠেলী বন্ধ হবে না দেশও আগাবে না।
৭|
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৬
হায়দার সুমন বলেছেন: শেখ মুজিব চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে ........................ বাংলাদেশ স্বাধীন হোক এটা তিনি চাননি। চেয়েছিলেন ৬ দফার ভিত্তিতে বাংলার স্বায়ত্বশাসন
৮|
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৪১
দাস্তান বলেছেন: ১ জিয়াউর রহমান ।২ খালেদ মোসাররফ।৩ সফিউল্লা।৪ মেজর রফিকুল ইসলাম।৫ মেজর জলিল।৬ মীর শওকত রা বিদ্রোহ না করলে বাংলাদেশ নামে কোণ স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে থাকত কিনা সন্দেহ আছে।
৯|
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৩
আমাবর্ষার চাঁদ বলেছেন: এতদিন শুনছি, জামাত আর বিএনপির শেকড়ে গলদ...... আজ দেখতাছি আ.লীগের শেকড় পচাঁ........... ঘটনা বিস্তারিত জানবার চাই.... এটা সময়ের দাবি :-&
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২২
রিওমারে বলেছেন: ১৯৭১ সালের যুদ্ধ বর্তমান বাংলাদেশীদের কাছে মুক্তিযুদ্ধ হিসাবে বিবেচ্চ্য এট চরম সত্য।
কিন্তু ভারত আর পাকিস্থানের কাছে ১৯৬৫ সালের ভারত পাকিস্থানের যুদ্ধে-- পাকিস্থানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেয়ার যুদ্ধ হিসাবে বিবেচিত। এটা ঐতিহাসিক সত্য।
আরও-- চরম সত্য আওয়ামীলিগ স্বাধীনতার পক্ষের দল দাবী করলেও আওয়ামীলিগের হাতে গোনা ২-৪ জন লিডার বাদ দিলে বাকীরা কেউই মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করে নাই। সবাই জান বাচাতে ভারতে আশ্রয় নিয়েছিল।
আজ সবাই মুক্তিযোদ্ধা সেজেছে মাত্র। সব মোনাফেক মাদারচোদ।।
উল্লেখ্যঃ১ জিয়াউর রহমান ।২ খালেদ মোসাররফ।৩ সফিউল্লা।৪ মেজর রফিকুল ইসলাম।৫ মেজর জলিল।৬ মীর শওকত রা বিদ্রোহ না করলে বাংলাদেশ নামে কোণ স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে থাকত কিনা সন্দেহ আছে।