নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহ্‌রিয়ারের ব্লগ

শাহ্‌রিইয়ার

শাহ্‌রিইয়ার › বিস্তারিত পোস্টঃ

দুঃখজনক বাস্তবতা

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

গত ৭ ডিসেম্বর আড়ং এ এক অন্যরকম ঘটনার সাক্ষী হয়েছিলাম। ছোট-খাটো একটি জটলা দেখে খানিকটা দাঁড়ালাম কি ঘটনা ঘটেছে তা বুঝতে চেষ্টা করলাম। একটু দাড়িয়ে যা দেখলাম তা হল একটি মেয়ে একটি ড্রেস চুরি করে ভ্যানিটি ব্যাগে ভরেছিল কিন্তু কপাল খারাপ থাকায় ধরা পরে গেছে। ধরা পড়ার পর মেয়ে বলছে ওই ড্রেসটি নাকি তার ব্যাগে আগ থেকেই ছিল! অতঃপর অন্য বান্ধবীদের সামনেই ওই মেয়েকে নিরাপত্তা কর্মীরা জোর করে ভেতরে নিয়ে যায়। কিন্তু আশ্চর্য হলাম এজন্য যে মেয়েটিকে দেখে ধনীর দুলালী বলেই মনে হচ্ছিল।
ওই পোশাকের মূল্য পরিশোধ ওই মেয়ের জন্য সম্ভাবত কোন ব্যাপারই নয় কিন্তু তারপরও চুরি কেন?
অভাবে স্বভাব নষ্ট বলে একটা প্রবাদ প্রচলিত থাকলেও এসব ধনীর দুলালীদের চুরি করার স্বভাব কেন হয় জানতে গবেষণা করা প্রয়োজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.