| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম কখনো নুতন, বিচ্ছিন্ন, সাম্প্রদায়িক বা দল-উপদলীয় নয়, বরং মানবিক ও প্রাকৃতিক।
কোন ব্যক্তি ততোক্ষণ পর্যন্ত ধার্মিক নয়-
১. যতক্ষণ পর্যন্ত তারা একক উপাস্যে বিশ্বাসী না হয়।
২. যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ প্রেরিত সকল রাছুল-নবী, সকল ঐশী গ্রন্থের ওপর সমভাবে বিশ্বাস স্থাপন না করে এবং পুনঃপুনঃ রাছুল-নবী আগমনে বিশ্বাসী না হয়।
৩. যতক্ষণ পর্যন্ত তারা স্ব-স্ব দলের মনুষ্য রচিত উপ-ধর্ম গ্রন্থ অর্থাৎ দুনম্বরী গ্রন্থ ত্যাগ করে মূল ঐশী গ্রন্থে ফিরে না আসে।
৪. যতক্ষণ পর্যন্ত তারা নম্র, ভদ্র, আদর্শ, পরোপকারী, ন্যায়বাদী, পরিশ্রমী, ত্যাগী, নিবেদিত ও শান্তিবাদী তথা মানবতাবাদী না হয়।
৫. যতক্ষণ পর্যন্ত তারা অন্যায়, অত্যাচার, অবিচার, হিংসা অহংকার, যাবতীয় ব্যক্তি ও দলীয় স্বার্থ ত্যাগ না করে।
৬. যতক্ষণ পর্যন্ত তারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার এবং করার শক্তি সাহস অর্জন করতে না পারে।
৭. যতক্ষণ পর্যন্ত তারা নিরপেক্ষ ও সাম্যবাদী শক্তি ধারণ করতে না পারে।
৮. যতক্ষণ পর্যন্ত পেট ও পিঠের সমাধিকার বাস্তবায়ন করতে না পারে ।
৯. যতক্ষণ পর্যন্ত মানুষ মাত্রই একই অধিকার ও মর্যাদা দিতে না পারে।
মানব জাতির ধর্মে মাত্র ৩টি দল বিদ্যমান:
* আস্তিক= আদর্শ, সভ্য, জ্ঞানী, ভদ্র, শৃঙ্খল, শান্তিবাদী
* নাস্তিক= অসভ্য, অভদ্র, মূর্খ, উশৃঙ্খল , অশান্তিবাদী দল।
* প্রতারক= দু-মুখো, আরবীতে যাকে মুনাফিক বলে
(তবে আস্তিকদের সংখ্যা গরিষ্ঠই প্রতারক দলের কেননা এরা ধর্মের ভুল ব্যক্ষ্যা করে নিজেদের স্বার্থ উদ্ধারে নিমগ্ন থাকে এবং এরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতিকারক এদের কারণেই অন্যরা ধর্মকে কটাক্ষ করার সুযোগ পায়।)
"সমাজে অশান্তি ও গোলযোগ সৃষ্টি করা খুনাখুনির চেয়েও নিকৃষ্ট কাজ"। [আল-কোরআন]
©somewhere in net ltd.