নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সিলেট -১ আসনের প্রার্থী বিএনপি\'র খন্দকার আব্দুল মুক্তাদিরে আমি মুগ্ধ

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৭



অন্যান্য জেলার মতোই সিলেটের পঞ্চায়েতগুলো ধীরে ধীরে ইনএকটিভ হয়ে পড়েছে। অথচ, এক সময়ে, সিলেটের গ্রামে-গঞ্জে-শহরে অধিবাসীদের পারস্পরিক বিবাদ মিটাতে তরুণ-যুবা আর মুরুব্বীদের সমন্বয়ে পঞ্চায়েতগুলো কাজ করে যেতো, থানা-পুলিশ আর করতে হতো না। খন্দকার আব্দুল মুক্তাদিরের বক্তব্য থেকেই জানতে পেরেছি তিনি কীভাবে ভুলে যাওয়া পঞ্চায়েতগুলোকে আবারও একটিভ করতে চান।

সিলেটের উন্নয়ন কীভাবে করা যায় তা নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের পডকাস্টগুলো শুনে যাচ্ছি গত কয়েক দিন ধরেই। যত শুনছি ততোই তাঁর ভক্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে কীভাবে বেকার সমস্যা থেকে বের হয়ে আসতে স্মার্ট কৃষিকে প্রাধান্য দিয়ে তরুণ যুবাদের কৃষি কাজে ফিরিয়ে নিয়ে আসা যায়, তা নিয়ে মুক্তাদির সাহেবের চিন্তাভাবনা আমাকে বিশেষ ভাবে আকর্ষণ করেছে। প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে তিনি যে ধারনা দিয়েছেন, নির্বাচনের আগে অন্য কোন প্রার্থীকে সেরকম চিন্তাভাবনা করতে আমি দেখি নাই!

আমি মূলতঃ মধ্যমপন্থী ইসলামী ভাবধারায় বিশ্বাসী। তবে, আমি মনে করি, সিলেটের ইসলামী দলগুলোর প্রার্থীদের চেয়ে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন বহু গুণে। সিলেটের মানুষ হিসেবে মনে করি, সিলেটের ব্লুবার্ড স্কুল থেকে পাস করা খন্দকার আব্দুল মুক্তাদির সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা করা উচিৎ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: আপনার মনের আশা পূরন হোক।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি মনে করি, তিনি একজন যোগ্য মানুষ।

ভালো থাকুন নিরন্তর।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:

কিছু ব্লগার এসে বলবে "স্রোতের বাইলা" ব্যারিস্টার সুমনের সাথে গাদ্দারী।

তবে আমি আপনার এই সমর্থন কে স্বাগত জানাই। ভালো কে ভালো বলার সাহস থাকতে হবে।

সে যে দলের ই হোক।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।

সুমন ভাই ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতেন।

ভালো থাকুন নিরন্তর।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: জিতবে এবার দাড়িপাললা ।

২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কে জিতবে জানি না। তবে, খন্দকার আব্দুল মুক্তাদির জিতলে সিলেটের ভালো করতে পারবেন।

ধন্যবাদ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ৩১ তারিখ কি ঢাকা থাকবেন?

২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এখনো শিউর না।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.