| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একটা সিনারিও দিচ্ছি। আপনি রাতেরবেলা রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ দেখলেন ম্যানহোলের ঢাকনা খোলা। কেউ চুরি করে নিয়ে গিয়েছে। যে কেউ তাতে পড়ে যেতে পারে। এখন কি হবে? একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি করবেন? সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তাকে ফোন করবেন? তার মোবাইল নাম্বার কোথায় পাবেন? আরও ঝামেলা আছে! ধরুন, আপনি ফোন করে সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তাকে পাইলেন, এখন আপনি ঐ ম্যানহোলের লোকেশন কীভাবে দিবেন? কোন রাস্তায়, কোন দোকানের সামনে বা বাসার সামনে, এইভাবে? একটু দুরূহ মনে হচ্ছে না!
অথবা ধরুন, আপনি রাস্তায় হাঁটতে গিয়ে ময়লা চোখে পড়েছে। এই ময়লা থেকে এলাকা দূষিত করছে। সিটি কর্পোরেশনকে তাৎক্ষনিক সেই ময়লার তথ্য ও লোকেশন কীভাবে জানাবেন?
অথবা, কোন অন্যায় আপনারে চোখে পড়লো। বেশিরভাগ মানুষ এক্ষেত্রে কি করেন? ছবি বা ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। কিন্তু, আপনি বুদ্ধিমান হলে কি করবেন?
এইসব ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, যদি আপনি ছবি তুলে সেই খালি ম্যানহোলের বা ময়লা বা যে কোন ইনসিডেন্টের তথ্য উপযুক্ত কর্তৃপক্ষকে তাৎক্ষনিক জানাতে পারেন। আপনার মোবাইল এপ থেকে ছবি তুললেন, সেই ছবি বা ভিডিও বিশ্লেষণ করে এপটি গুগল লোকেশনসহ যথাযথ কর্তৃপক্ষের মোবাইলেফোনে গিয়ে হাজির হলো। সাথে সাথে তিনি তা ফরওয়ার্ড করে দিলেন দায়িত্বপ্রাপ্ত অধঃস্তন কোন কর্মকর্তা বা কর্মচারীর কাছে। অথবা, নিজেই লোকেশন অনুসরণ করে মানুষ বা গাড়ি পাঠিয়ে দিলেন ঘটনাস্থলে।
আর, এরকম ঘটনা যেসব নাগরিক রিপোর্ট করবেন, তাঁদের জন্যে থাকবে পয়েন্ট। বছর শেষে সেই পয়েন্ট গুনে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্তদের পুরস্কার দিবেন কর্তৃপক্ষ।
আমি এই আইডিয়া নিয়ে গত ৩ বছর ধরে ঘুরছি। আমি গত বছরে সিলেট সিটি করপোরেশনের দ্বারস্থ হয়েছিলাম আমাকে এপটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করতে দেওয়ার জন্যে। অথচ, কর্তৃপক্ষের উদাসীনতায় আমি এপটি এখন পর্যন্ত বিল্ড করার সাহস পাচ্ছি না। কারণ, কর্তৃপক্ষের সহায়তা ছাড়া এটা বানানো সম্ভব না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব ভালো আইডিয়া হলে লাইক কই!!!
আমার সব আইডিয়াই আমার কাছে রত্নের মতো!!! ওগুলো কাজে লাগালে দেশ আরও উন্নত হতো। শুধু চাঁদগাজী ভাইই ওঁগুলোকে গার্বেজ বলেন!!!
ধন্যবাদ নিরন্তর।
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
নতুন বলেছেন: এই আইডিয়া পছন্দ হইছে। মানুষ এপসের মাধ্যমে অভিযোগ জানাবে।
কর্তিপক্ষ সেটা দেখে সমাধান করবে. এবং আপদেট দেবে।
জিনিসটা হয় কঠিন ভাবে, মানুষ ফেসবুকে লাইভ করে, ভাইরাল হলে কর্তীপক্ষের কানে পানি ঢোকে।
আমাদের টিমের জন্য আইডিয়া, অভিযোগ সবই জানানোর জন্য অনলাইন মাধ্যম আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৭
নতুন বলেছেন: এটা খুবই ভালো আইডিয়া। সিটি করপোরেশনের মেয়র তো আপনাকে চুম্মা দেবার কথা এই প্রস্থাব দেবার জন্য।