নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইরানের হামলায় একজন বাংলাদেশী শহীদ হয়েছেন

০২ রা মার্চ, ২০২৬ রাত ১২:১১

প্রথম আলো সূত্র থেকে জানা গিয়েছে, আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশী মারা গিয়েছেন। সালেহ আহমেদ কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন? মনে হয় না। সালেহ আহমেদ কি মুসলমানদের শত্রু কোন দেশে গিয়ে কাজ করছিলেন? তাও নয়! কারণ, ইরান আরব আমিরাতকে শত্রু দেশ ঘোষণা করে নাই ঐ হামলার আগ পর্যন্ত। এমনকি, বাংলাদেশ ইরানের বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করে নাই।

যত দূর জানা যায়, সালেহ আহমেদ নামক সিলেট জেলার এই মানুষটা জীবিকার তাগিদে মাতৃভূমি ছেড়ে আরব দেশে গিয়েছিলেন। একজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাকে এভাবে হত্যা করে ইরান ভালো কাজ করলো কি?

একজন মানুষকে 'হত্যা' করাটাও পাপ। তাই, আমি আশা করবো, বাংলাদেশ সরকার 'সালেহ' আহমেদকে 'শহীদ' হিসেবে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৬ রাত ১:০৬

জ্যাক স্মিথ বলেছেন: খুবই মর্মান্তিক একটি ঘটনা, ইরানের হামলার হাত থেকে আজ আমরা বাংলাদেশীরাও রেহাই পাচ্ছি না। :( :(( অথচ এই দেশের জনগণ ইরানের জন্য পাগল।

সাধারণ জনগণ হত্যা করে ইরান কি লাভ পায় বুঝি না। ইরানকে এর শাস্তি পেতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.