নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনার শিশুকে শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিন!

২২ শে মে, ২০২৬ সকাল ১১:৪০



আমার সাড়ে চার বছর বয়সী মেয়ে সোহানা স্কেটম্যান জনের গান খুব পছন্দ করে। আমিই তাকে স্কেটম্যান জনের সাথে এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম - ''উনি তোমার একজন দাদা।" এরপর থেকে সোহানা তার স্কেটম্যান দাদার গান খুব পছন্দ করে।

সোহানা স্কুল থেকে বের হয়ে এটা সেটা কেনার বায়না ধরে। কাল ধানমণ্ডির বেঙ্গল বুকের পাশ দিয়ে যাওয়ার সময়ে ভাবলাম তাকে বইয়ের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেই। এমনিতে সোহানা পেইন্টিং খুব পছন্দ করে, এমনকি খেলনার চেয়েও! দোকানে গেলে শত খেলনা সামনে থাকলেও সে পেইন্টিং-এর জন্য বই বা রং পেন্সিল কেনার বায়না ধরবেই। এবারে, বইয়ের রাজ্যের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। বেঙ্গল বুকের ছোটদের কর্নারে হরেক রকমের ছোটদের বই আর রং পেন্সিল আছে। সেখানে সে যেতে পেরে তার খুশি দেখে কে!

এবারে, একটু অন্য গল্প পাড়ি। প্রতিটা জাতি যখন কোন ক্রাইসিসের মধ্যে পড়ে, সেই জাতি থেকে একজন মহান শিল্পী বের এসে সেই জাতিকে পথ দেখান। যেমন - এক সময়ে আমেরিকায় যখন সাদা আর কালো দ্বন্দ্ব দেখা দিয়েছিলো, তখন মাইকেল জ্যাকসন এসে পুরো জাতিকে আলো দেখিয়েছিলেন। একই ভাবে, সম্প্রতি নেপালীদের পথ দেখিয়েছেন একজন র‍্যাপ শিল্পী! আমাদের দেশেও কি একজন মাইকেল জ্যাকসন আসার সময় হয়ে এসেছে? হয়তো, আমাদের জাতিকে পথ দেখাবেন কোন ব্লগার!

তিনি ব্লগার হোন কি একজন গায়ক/গায়িকা, আমি মনে করি, সোহানাকেই বেছে নিতে, সে তাঁর সাথে পরিচিত হতে চায় কি না! আমি তো একজন মাধ্যম মাত্র!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৬ সকাল ১১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিটা জাতি যখন কোন ক্রাইসিসের মধ্যে পড়ে,
সেই জাতি থেকে একজন শিল্পী এসে সেই জাতিকে পথ দেখান।

..........................................................................................
একজন শিল্পী মানব মনে আনন্দ আনতে পারে,
তার সরল মনে সততা আনতে পারে ।
কিন্ত আমাদের এই সমাজ
রাজনীতি ও অর্থনীতির দূর্বত্তায়নে পঁচে গেছে
সরকার বলেছে বিচার ব্যবস্হা স্বাধীন হবে,
উল্টো বিচার বিভাগীয় সচিবালয় বন্ধ করে দিয়েছে !
............................................................................................
আমাদের কপালে দু:খ ছাড়া আর কোন সম্ভাবনা দেখছিনা ।

২২ শে মে, ২০২৬ দুপুর ১২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের সমাজ পচে যাচ্ছে বলেই, একজন মহান শিল্পী নিজেকে প্রকাশ করার সময় হয়ে এসেছে, ভাইয়া!!!

শুভেচ্ছা নিরন্তর।

২| ২২ শে মে, ২০২৬ দুপুর ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি হলেন আইডিয়াবাজ ; কেমন হয় যদি লোহার জাঙিয়া বানানো যায় ? মাদরাসার শিশুদের বিনে পয়সায় দেয়া যেতে পারে কি বলেন ?

২২ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লোহার জাঙিয়া বানালে পিসু পেন্টেই করতে হবে।
ফলে, ড্রইংরুম গান্ধা হয়ে যাবে।
আইডিয়াটা পছন্দ হয় নাই।

ভালো থাকুন নিরন্তর।

৩| ২২ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
বেঙ্গল বই আমার খুব পছন্দের জায়গা। গত সপ্তাহে সেখানে সিঙাড়া আর দুধ চা খেলাম। সময় কাটানোর জন্যে বেশ মনোরম একটা জায়গা.....

২২ শে মে, ২০২৬ দুপুর ১২:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বেঙ্গল বইয়ের সিঙ্গারা আর চা আমার খুব পছন্দ।
আমার বাসা কাছেই, লালমাটিয়া ই ব্লকে।
পরের বার আসলে, আপনার নিমন্ত্রণ রইলো।

সোহানাকে আস্তে আস্তে করে বইয়ের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.