নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজকাল ফুটপাত থেকে কিছু কিনতে পারি না

২৩ শে মে, ২০২৬ রাত ৮:৪৯



আমি ফুটপাত থেকে জিনিস কিনি না একটি বিশেষ কারণে। যদি কিনি, যাঁদের জন্যে ফুটপাত ছাড়া উপায় নেই, তাঁদের ভাগে কম পড়ে যাবে। এছাড়াও, আমার মতো মানুষ ফুটপাত্ থেকে কিনলে ঐগুলোর দাম বেড়ে যেতে পারে। ফলে, ফুটপাতের আসল ভোক্তাদের অসুবিধা হবে।

২০২৫ সালে যখন ওমরাহ-তে যাই, তখন খুব শখ করে একটি ঘড়ি কিনেছিলাম। আমার সংগ্রহে এরকম দামী কিছু ঘড়ি জমা হয়েছে। প্রত্যেকটির পিছনে রয়েছে একেকটি অমূল্য স্মৃতি। কিছু দিন আগে একটা প্রকল্পে ফান্ড রাইজ করার জন্যে উপরের ঘড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শেসে, আমার আমার মন আমাকে বললো, ওমরাহের স্মৃতি রক্ষার্থে রেখে দাও! তাই, রেখে দিয়েছি ঘড়িটি।

নিজের এই নীতির কারণে, আজ থেকে কয়েক বছর আগে আমি নীলক্ষেত থেকে বই কেনা ছেড়ে দেই। পাইরেটেড কোন জিনিস কেনার অর্থ সেই জিনিসের আসল মালিকের হক কেড়ে নেওয়া। বিদেশে থাকতে দেখেছি, পশ্চিমারা এই ব্যাপারে খুবই সাবধান। সেজন্যেই হয়তো খোদা তাঁদেরকে এতো উপরে উঠিয়েছেন! তাঁরা বিদ্যার দাম দিতে পারে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে তাঁরা যেভাবে মর্যাদা দেয়, তা শ্রদ্ধা করার মতো!

প্রিয় শিল্পী এস, এম, সুলতানের আরেকটি পেইন্টিং আমার সংগ্রহে এসেছে। তিনজন গ্রাম্য মহিলার বুকখোলা ছবি। আম্মা হজ্জ থেকে ফেরার পরে কি করবেন খোদাই ভালো বলতে পারবেন। আমার বিবিজান পেইন্টিঙটি দেখে খুব মজা পেয়েছেন। আমিও মাঝে মাঝে মুচকি হাসি। থাক না সেটি ঝুলানো অবস্থায়, কিছুদিনের জন্যে হলেও!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৬ রাত ৯:১১

নিমো বলেছেন: আসলেই আপনি না কিনলে ভারসাচিদের ফুটপাতে দোকান দিতে হতো। ভাগ্যিস আপনি জন্মেছিলেন, নইলতো পরাসি, ইতালীয়রা না খেয়ে মারা যেত।

২| ২৩ শে মে, ২০২৬ রাত ১০:০৮

গফুর মিয়া১৯১ বলেছেন: এক সময় আমি ভাবতাম এই যে উইন্ডোজ , অফিস প্রোগ্রাম ,পাইরেসি কপি ব্যবাহার করি তাহলে রোজ কেয়ামতের দিনে তার হক বুঝায় দিতে হবে, বাংলাদেশের অনেক মানুষ আয় করে পাইরেসি কপি ব্যবহার করে তার আয়ের সাথে যোগ হয়ে সেই ব্যাক্তির হক, তাহলে এই ঋণ কিভাবে পরিশোধ করবে । যে দাম সফটওয়ার এর কিনার সামর্থ্য আমার নাই তাহলে কি করা যেতে পারে। বাঙ্গাল এর অনেক কোম্পানি আছে যাদের সামর্থ্য থাকা সত্তেও পাইরেসি ব্যবহার করে ।

২৩ শে মে, ২০২৬ রাত ১০:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কারো জিনিস না বলে ব্যবহার করাটা অন্যায়।

ভালো থাকুন নিরন্তর।

৩| ২৩ শে মে, ২০২৬ রাত ১০:১৬

শায়মা বলেছেন: এস এম সুলতানের পেইন্টিংটা কি করবা আম্মা আসলে!!!

২৩ শে মে, ২০২৬ রাত ১০:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার বাসায় পেইন্টিং-এর জন্যে বিশেষ কাঠের বাক্স আছে।
ওতে লুকিয়ে ফেলবো কি না ভাবছি!!!

আর কোন আইডিয়া মাথায় আসলে শেয়ার করবে, আশা করি।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.