| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
ব্লগে টিকে থাকতে হলে আপনাকে মানসিক ভাবে শক্ত হতে হবে। আপনাকে অন্য কোন ব্লগার ল্যাংচি মেরে ফেলে দিবে, এরজন্যে আপনার প্রস্তুত থাকা উচিৎ। এই 'আমেরিকা বনাম ইরান' ল্যাং মারা খাওয়ায় আপনি যদি হেরে গিয়ে ব্লগ বাড়ি থেকে নির্বাসন নেন, তাহলে তা হবে চরম লজ্জাজনক পরাজয়। আজ আমি আপনাকে এই ধরণের মারামারিতে টিকে থাকার 'সিক্রেট' জানাবো।
প্রথমেই লক্ষ্য করুন, ইরান টিকে থাকার জন্যে কি করছে। সেই দেশ আমেরিকার কাছে এখনো মাথা না নুইয়ে আমেরিকার 'বন্ধু' আরব দেশগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। আমেরিকা ইরানে একটা মিসাইল ছুঁড়লে, ইরানী মিলিটারি ৫টা মিসাইল ছুঁড়ে আরব্য দেশগুলোর দিকে। ফলাফল? আমেরিকাকে যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেন আরব নেতারা।
আপনি যদি ব্লগের ইরান হন, এবং ব্লগের আমেরিকা প্রবাসী কেউ আপনাকে আক্রমণ করে পর্যুদস্ত করার চেষ্টা করেন, আপনি কি করবেন? আপনাকে কিছু দিন সেই ব্লগারের পোস্টগুলোকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে - কারা সেখানে লাইক মারেন, কারা মন্তব্য করেন।
তারপরে, সেই আক্রমণকারী ব্লগারের 'বন্ধু'-দের পোস্টে গিয়ে সোজা কথায় সান্টিং লাগাতে হবে। এতে করে আপনার হাতে মাইর খাওয়া সেই 'গোবেচারা' ব্লগার আমেরিকাবাসী প্রবাসী ব্লগারের পোস্টে গিয়ে চাপ প্রয়োগ করবেন যাতে তিনি উচ্চবাচ্য না করেন।
আপনি এভাবে কিছু দিন 'আমেরিকা'র ল্যাং মারামারি থেকে রক্ষা পেতে পারবেন। না পাইলে পয়সা ফেরত!!!
আমার এই আইডিয়ার বিনিময় মূল্য হিসেবে আসেন আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াই। এইটা আমি চাইতেই পারি!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:০১
শায়মা বলেছেন: কে ল্যাং মারবে আর ভাইয়া!!!

ল্যাং মারামারির কেউ তো নেই ব্লগে!!!
সবাই স্থবির নিসঙ্গ সেনানী হয়ে গেছে।
তবুও মাঝে মাঝে করুণাধারা আপুনি আসে, মেহবুবা আপুনি আসে, মিররমনিও আসে। আর ছবি আপু আসে নিজের মত ভাসে।
তোমরাও যার যার নিজেদের মত আছো কেউ কেউ ...... ল্যাং মারামারির শক্তি নেই আর কারো .....