| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?
পবিত্র কোরআনে উল্লেখ আছে যে, খোদার নাফরমানি করেছিলো শয়তান। তাকে খোদা নিজে অভিশপ্ত করেছেন।
খোদার বিরুদ্ধে গিয়েছিলো ফেরাউন। তাকে শাস্তি দিয়েছেন আল্লাহ্তায়ালা নিজে। নবী মুসা কি দিয়েছিলেন? খোদা কি নবী মুসাকে দিয়ে শাস্তি দিতে পারতেন না? আবরাহা ক্বাবা ধ্বংস করতে চেয়েছিল। খোদা নিজে পাখী পাঠিয়ে তাকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। কিন্তু, কোন মানুষকে দিয়ে শাস্তি দেন নাই।
এভাবে, অনেক কাহিনী আছে পবিত্র কালাম কোরআনে। এমনকি, খোদার পাঠানো নবীদেরকে হত্যা করা হয়েছে অথবা হত্যা করার চেষ্টা হয়েছে - এমন অনেক আয়াত আছে। কিন্তু, কোথাও কোন নবী বা মানুষকে দিয়ে প্রতিশোধ নেওয়ার কথা পড়ি নাই!!! আমি অনেক খুঁজেও খোদার সাথে নাফরমানি করা কোন মানুষকে অন্য মানুষ দিয়ে হত্যা করান নাই।
শুধু মুসা নবী একজন শত্রুকে এবং খোয়াজ খিজির একজন শিশুকে মেরে ফেলেছিলেন, এমন ঘটনা উল্লেখ আছে। কিন্তু, সেগুলো তো অন্য ঘটনা!!! সেগুলো ধর্মীয় অবমাননার কারণে ছিলো না।
তাহলে? আমরা কোথা থেকে মানুষকে মেরে ফেলার কোরআন এবং হাদিস পয়দা করছি?
দাঁড়ান, আমি বলছি কোথা থেকে পয়দা হয়েছে।
হযরত আবু বকর যখন খলিফা হলেন। তখন একদল মুসলমান আবু বকরের বশ্যতা স্বীকার না করে জাকাত দিতে অস্বীকার করেন। তখন আবু বকর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সেই বিদ্রোহীদের বিরুদ্ধে সৈন্য পাঠান। সেই বিদ্রোহী ট্রাইবের নেতৃত্বে ছিলেন একজন স্বনামধন্য সাহাবী যিনি অনেক দূর থেকে নবীজির কাছে আসতেন।
খালিদ বিন ওয়ালিদ সেই সাহাবী (রাঃ)-এর স্ত্রীকে ধর্ষন করেন এবং বিদ্রোহ দমন করেন।
এই ঘটনাকে জায়েজ করতে বিদ্রোহীদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কেইস সাজানো হয়। আর, আজকের তথাকথিত মুমিনরা সেই ঘটনাকেই নিজেদের পক্ষে রেফারেন্স হিসেবে নিয়ে আসেন, বুঝে কিংবা না বুঝে।
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মানুষ হত্যা মহাপাপ।
২|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: এজন্যই ধর্মকে আমি ভয় পাই।
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার ইসলাম আমার কাছে, ওদের ধর্ম ওদের।
৩|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৪
নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: শিয়া ইসলামে কি মুতা বিবাহ বৈধ ? আপনার নিকট হতে মুতা বিবাহ সম্পর্কিত একটা পোস্ট চাই ।
আমি যতটুকু জেনেছি মুতা বিবাহ কোরানের আয়াতে সুরা নিসা তে বৈধ করা হয়েছে কিন্তু সেটা রদ করার কোন আয়াত কোরানে নাই। তাই কিছু মানুষ মুতাহ বিবাহ এখনো বৈধ মনে করেন।
যুক্তি ঠিক আছে, কারন কোরানে কোন জিনিস হালাল হলে সেটা হাদিস দিয়ে রদ করার অধিকার হাদিসের থাকার কথা না।
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৪|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খালিদ বিন ওয়ালিদ সেই সাহাবী (রাঃ)-এর স্ত্রীকে ধর্ষন করেন এবং বিদ্রোহ দমন করেন।
...................................................................................
এই তথ্যর সহি রেফারেন্স দেয়া উচিৎ ।
সবচেয়ে বড় কথা , সৌদিরা আমাদের দৃষ্টিতে ফেরেস্তা এবং আমরা মিসকিন ও শ্রমিকরা দাস.দাসী,
তাদের সমালোচনা করা যাবেনা । ছোটবেলা এই সবক শেখানো হতো ।
আধুনিক বিজ্ঞান ও ইন্টারনেটের যুগ না আসত, তাহলে আরও ২০০ বৎসর আমরা
সৌদির গোলামী করতে দ্বিধা করতামনা ।
...........................................................................................................
প্রশ্ন উঠেছে নানামুখী, তবে পরিবারের সদস্যকে না জানায়ে এধরনের রায় ও
মৃত্যুদন্ডর বিধান আছে কিনা তা সবাইকে বিভ্রান্ত করছে ।
প্রশ্ন উঠেছে যে আইনে বিচার ও রায় হয়েছে তা একমাত্র রাষ্ট্রদ্রোহী কাজের ক্ষেত্রে করা হয় ।
তাহলে কি ধরে নেবো তারা এমন কোন কাজ করেছে যা প্রকাশযোগ্য নয় ।
মসজিদে অনৈতিক কাজ করেছে যা অত্যন্ত হাস্যকর যুক্তি ।
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি গুগল করে রেফারেন্স নেই না।
আপনার ইচ্ছা থাকলে এবং ভাগ্যে লেখা থাকলে 'সহিহ' রেফারেন্স খুঁজে পাবেন।
৫|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৬
জ্যাক স্মিথ বলেছেন: আমাকে একজন বলেছে-- "যে ধর্মের কোন আগা মাথা নেই সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম"
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলাম শুধু ধর্ম নয়, একটি জীবনব্যবস্থাও।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: শিয়া ইসলামে কি মুতা বিবাহ বৈধ ? আপনার নিকট হতে মুতা বিবাহ সম্পর্কিত একটা পোস্ট চাই ।