নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এদেশে সমকামীতার স্বীকৃতি, সমকামীদের জন্য সুফল বয়ে আনবে?

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭

প্রকাশ্যে না হলেও গোপনে বা একটি বিশেষ ধরণে এ অঞ্চলে ইতিহাসিকভাবেই সমকামীতার চর্চা হয়ে আসছে। উত্তর ঔপনিবেশিক কালে যৌনতা ও যৌনাচরন বাংলাদেশ রাষ্ট্রের নজরদারী, হস্তক্ষেপ আবার একই সাথে উন্নয়ন, 'উন্মুক্ততার' কেন্দ্রও হয়ে উঠেছে। এদেশের বিভিন্ন সভা সেমিনারেও মূলত যৌনস্বাস্থ্যর মোড়কে সমকামীতার বিষয়টিও প্রকাশিত হচ্ছে। এদেশেই সমকামীতা বিষয়ক অনেক সাইটও রয়েছে, গোপন গোষ্ঠীও রয়েছে। একদিকে আইনগতভাবে তৃতীয় লিঙ্গ এবং সমকামীদের কোন স্বীকৃতি নেই যেমন তেমনি রাষ্ট্রীয় কৌশলপত্রে আবার উপস্থিতি রয়েছে।

আমার অনুমান যে মূলত দাতা সংস্থাদের চাপে কিংবা প্রভাবেই এদেশে সমকামীতা ক্ষুদ্র আকারে হলেও একটা স্পেস পাবে। যদি এমনটা হয় তাহলে সেটি সমকামীদের জন্য কি সুফল বয়ে আনবে, নাকি তারা রাষ্ট্রীয় সার্ভেলেইন্সের মধ্যে আরো জোরালোভাবে নিপতিত হবে? যেমনটা অনেক এইচআইভি রোগীর ক্ষেত্রে ঘটেছে।

মন্তব্য ৭৪ টি রেটিং +১০/-৮

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

সমালোচনাকারী বলেছেন: দেশে সমকামির সঠিক হিসাব পাইতে হৈলে আগে ধরা দরকার......
পুরুষ ড্যান্সার ( যেমন:শীবলি) দের, তারপর হিজরাদের ও জিগাইতে পারেন.....


দেশে সমকামীদের জন্য প্রাউড এর ব্যবস্তা করা হোক........

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

শরৎ চৌধুরী বলেছেন: হেরা কি অপরাধ করছে নাকি যে তাদের ধরতে হবে ভাইটু?
প্রাউড এর ব্যবস্তাটা কি? একটু খুইলা কন প্লিজ।

২| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: শুভ বুদ্ধির উদয় হওয়াই কাম্য। + + + +

৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

শরৎ চৌধুরী বলেছেন: টুকি টুকি প্লাস মাইনাস না খেইলা, আলাপে আসন বোধহয় বেশি দরকার। অন্তত নিজগো অজ্ঞতা পরিষ্কার করা যাইতে পারে।

৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৪

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: আমি একজন সমকামী। আমার সাথে আমাদের দেশ আছে! আমাদের দেশে সমকামীতা কে আলাদা চোখে দেখা নয় না! আমরাও যে একজন সাধারন, মানুষ তা আমাদের দেশের মানুষ খুব ভালো করেই জানে! আমাএ বাবা মা ও সেটা ভালো করেই যানেন!!

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬

শরৎ চৌধুরী বলেছেন: খুবই আদর্শ অবস্থার কথা বললেন। কিন্তু যা বললেন তাতে কনফ্লিক্ট কিন্তু দেখা গেল না।

৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬

সমালোচনাকারী বলেছেন: ধরা মানে হাতকরা না ....কৈছিলাম আদমশুমারীর তথ্যের লাগি তাগো জিগাইতে পারে.....এইগুরুপ গুলার মদ্যে পোদখোর বেশি থাকে....


প্রাউড হৈলো হোমোদের ফ্রিস্টাইল প্যারেড যা নি:সংকোচে যাতে তারা তাগো লীলাখেলা চালাইয়া যাইতে পারে তার পোরতিকি মিছিল। ওয়েস্টারন দেশে পোরতি বছর হোমোগো প্রাউড প্যারেড হয়....।

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩০

শরৎ চৌধুরী বলেছেন: এইবার বুঝলাম।

আমার জিগ্গাসা হইল গিয়া, প্রাউড প্যারেড করণের জন্য যে পরিমাণ রাষ্ট্রীয় ছাড়/স্বীকৃতি দেওন দরকার এবং সর্বপোরি সামাজিক অভ্যস্ততা দরকার তা...সমকামীগো স্বীকৃতি দানের মধ্য দিয়া ক্যামনে কি হইব? নাকি রাষ্ট্রীয় স্বীকৃতি ও অত:পর গোপনীয়তা প্রকাশ তাগোরে আরো ভালনারেবল করব?

৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৮

সমালোচনাকারী বলেছেন: কম্পুগুরু বিলাই সাইজা আইছে.....



বন মালি তুমি......
পরজনমে হৈয়ো বিলাই.....

৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা....যে যেই সাজেই আসুক, খেলা চালানোর জন্য ঘটবস্তু থাকা দরকার। সেইটা গোটবস্ত হইলে অন্য ব্যবহার আছে।

৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৬

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: আমাদের ভারতীয় দন্ডবিধীতে সমকামীতা শাস্তি যোগ্য আপরাধ। কিন্তু সেই বিশেষ ধারা কে দীঘ ১০ বছর হোল ব্যান করে রাখা হয়েছে। আমাদের বতমান ম্যাডাম পেসিডেন্ট আমাদের কে আইনি সীকৃ্তি দেবার কথা প্রকাশ্য বলেছেন!

৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: বিশেষ ধারা কে দীঘ ১০ বছর হোল ব্যান করে রাখা হয়েছে। কিভাবে ও কারা করছে?

১০| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: আপ্নাদের দেশে সমকামীদের খুব নোংরা চোখে দেখা হয়! আমি খুব বাজে ভাবে আপমানীত হয়েছি এই বলে বহুবার! তাই আর লিখতে ইচ্ছা করে না! তাই আর লিখিও না! কিন্তু আজ আপ্নার পোষ্ট দেখে খুব লিখতে ইচ্ছা করছে!

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনি প্রশ্নের উত্তর দিলেন না।

১১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪২

বিবর্ণ বলেছেন: হায় রে....রুচি.....

১২| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৫

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: কোন আইনের ধারা ব্যান করা আতো সহজ কথা নয়! এটা কোন এক জনের কাজ নয়! সুনেছি, আনের দীঘ পথ!! সে জাই হোক! সমকামীতার জন্যে কারো জেল হয়েছে, সেটা ভারতের ইতিহাসে পাওয়া বিরল!

আমি বোধ হয় "ব্যান" কথা টা ভুল বলে ফেলেছি! এটা "নিষ্কৃয" বলাই বেশি যুক্তি সুক্ত হবে!

আমি বাংলাভাষা তে কাচা! বানান ভুল হলে মাফ করবেন!

১৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৩

হনলুলু বলেছেন: আরে কগু দেকচি........
দাদা কি এতোদিন নুকিয়ে চিলেন??

অই কে আচিস দাদাকে জলখাবারদে.......=p~

১৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৭

হনলুলু বলেছেন: প্রশ্নোত্তর বলেছেন :
২০০৭-১২-১১ ১৬:৫৩:৩৫
রাতুল" বলেছেন :
২০০৭-১২-১১ ১৬:৫০:৩৮
নিজেরে যখন বিগ্গাপন করে তখন তাকে গালি দেয়া সমস্যার না, এই কগু প্রথম থেইকা ওর সমকামিতা রে বিগ্ঘাপন করচে।
এখন কথা হেইডা না, কথা হইল ঘিয়া নুরারে যে কগু গদ্ধ কইলো হেইডার কি হইবো।

লাল গোলাপ লাল নয়,
কগুর কথা ঠিক নয়,
নূরা যদি গদ্ধপ হয়,
কগু তাইলে উপরে রয়।


........................................... =p~ =p~ =p~

১৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৯

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: Click This Link

১৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫২

রেটিং- বলেছেন: আহ ! শরৎরে পাইছে এইবার কগু !~ =p~

১৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৯

ধেড়ে হুলো বেড়াল বলেছেন: হনলুলু আপনিও একটা গদ্ধপ

১৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০০

সমালোচনাকারী বলেছেন: কগু,
শরতরে ছাইড়া দে ........ওর ঘরে বউ আছে......

আমার মেসিন কুটকুট করতাছে..তুই এদিক আয়....

১৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৩

হনলুলু বলেছেন: ১১ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩ উতল হাওয়া বলেছেন: না । কথায় কথায় লজ্জা পেলে চলবে? কলকাতা বাসীসের লজ্জাবোধ একটু কমি থাকে।




...........................=p~ =p~ =p~

২০| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৫

হনলুলু বলেছেন: ছমালুছনাকারীর মন্তব্যে জাঝাকুল্লাহ প্রদান করা হৈল.....;)

২১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৭

নীল েঢউ বলেছেন: লাল গোলাপ লাল নয়,
কগুর কথা ঠিক নয়,
নূরা যদি গদ্ধপ হয়,
কগু তাইলে উপরে রয়।

হা হা হা

২২| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৯

হনলুলু বলেছেন: Click This Link


...............:) =p~ =p~

২৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৬

ভক্কডা বলেছেন: ঢাকঢোল পিটাইয়া সমকামীগো স্বীকরিতি দেওন মানে উঠতি বয়সের পুলাপানেরে সমকামিতার দিগে আকৃস্ট কইরা তুলন। জানেন কিনা জানিনা সমকামিতা একটা মানষিক রোগ। আমি হিজরাগো কতা কইতাছিনা। অইডা প্রকৃতির দোষ। তবে মানুষ সমকামীদের প্রতি সহনশীল হউক এইটা কাম্য। কিন্তক তাই বইল্যা সমকামীরা হেগো প্রচারাভিযান চালাইব "গেপ্রাউড" নাম দিয়া এইডা মানতে আমি রাজি না

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৮

শরৎ চৌধুরী বলেছেন: ওকে।
মানে উঠতি বয়সের পুলাপানেরে সমকামিতার দিগে আকৃস্ট কইরা তুলন।..হ। ভালই বুজছ।

২৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৩

হনলুলু বলেছেন: কগু ভাগ্ছে....... ;) ;) ;)

২৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৯

নীল েঢউ বলেছেন: জানেন কিনা জানিনা সমকামিতা একটা মানষিক রোগ।
সহমত

২৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২১

এস্কিমো বলেছেন: সাহসী পোস্ট। ধন্যবাদ।


ভক্কডা বলেছেন: জানেন কিনা জানিনা সমকামিতা একটা মানষিক রোগ।

- একটু বিস্তারিত বলেন সূত্রসহ। @ভক্কডা

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: এটাতে সাহসিকতার কিছু নাই এক্সিমো। এইটা কয়দিন পরে বাংলাদেশের বাস্তবতা হইতে যাইতেসে।

২৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৩

হনলুলু বলেছেন: কগু এক্টা আবাল। এরে এতোবার ব্যান মারা হৈছে তাও আবালডা ঘুইরা ফিরা বারবার আসে ............

মন চায় কইষা লাথি মারতে........

২৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩২

নাজিম উদদীন বলেছেন: সমকামীতা আমাদের সমাজে ছিল, আছে এবং থাকবে, ইরানের মত বলতে পারিনা বাংলাদেশে সমকামী নেই, যেটা মিথ্যার নামান্তর।

আমরা এসব ব্যাপারে সাধারণত 'ঘরের কথা পরকে জানাতে' চাই না।

আধুনিক মানুষ অবশ্য সবকিছু ন্যাংটা করে দেখতে চায় তাই সামাজিক ট্যাবু হলেও আলোচনায় আসবে। আমি মনে করি এতে প্রাথমিকভাবে সমকামীদের কিছুটা ঝামেলা পোহাতে হবে। পরবর্তীতে জনসচেতনতা বাড়লে সামাজিকভাবে এরাও স্বীকৃতি পাবে।

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: আমার কাছে আরেকটা বিষয়ও মনে হয় যে যখনই সমকামীরা রাষ্ট্রের পর্যবেক্ষণের সীমানায় আসবে তাদের স্বাধীনতা নিয়ে একটা বড় হচপচ শুরু হবে। কেননা তখন তাদের লোকেট করা সহজ হবে।
এটাকে ধর্মান্ধ, রুচি অন্ধ, নৈতিকতা অন্ধ অনেকেই নানাভাবে ব্যবহার করবে।

২৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬

ভক্কডা বলেছেন: @ এস্কিমো আমার কাছে এই মুহুরতে কোনো সূত্র নাই। তবে একভার Vicenza University, Italy এর জনৈক প্রফেসর Francesco Vairani কথাটা বলছিলেন। যদ্দুর জানি এই লোকের বিভিন্ন প্রকাশনা আছে, নেটেও থাকতে পারে। সময় কইরা খুইজা দেইখেন। তাছারা আমার যুক্তিতেও সমকামীতা একধরনের হালকা মানষিক ভারসাম্যহীনতা

৩০| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯

ভক্কডা বলেছেন: দেখ শরত, আমি সমকামী অধ্যুসিত ইটালীতে থাকি। কি বুজছি আর কি বুজীনা হেইডা তুমার লগে পরে ডিসকাস করুমনে। এহন সময় নাই

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪১

শরৎ চৌধুরী বলেছেন: দেখ ভক্কডা তুমি নিজে সমকামী হইলেও আমার কোন আপত্তি নাই। আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে আসি নাই। তবে পরে সুযোগমত আলাপ করণ যাওনের সুবাতাস ভাল লাগল।
তবে সমকামীতাকে কেবল মানষিক ভারসাম্যহীনতা বলতে আমি নারাজ।

৩১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৪

সমালোচনাকারী বলেছেন: ইউটুউবের সবচেয়ে হিট গে........(ব্রিটনি ফেন নামে বেশিপরিচিত)


১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: তুমি কি এইটা দেইখা খুব উৎসাহিত?

৩২| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৬

আরিফ জেবতিক বলেছেন: সমকামীতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার ব্যাপারে আমি উৎসাহী নই । কারন এতে করে সমকামীদের প্রতি রাষ্ট্র ও ধর্মান্ধ সমাজের উৎপীড়ন অনেক গুন বেড়ে যাবে ।

যৌনতা রাষ্ট্রের স্বীকৃতি অস্বীকৃতির জন্য অপেক্ষা করবে , এই চিন্তাটাই আমার কাছে হাস্যকর মনে হয় ।

১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫১

শরৎ চৌধুরী বলেছেন: ব্যক্তি চর্চায় সাধারনত করে না।

কিন্তু এও মনে রাখা দরকার যে.....উত্তর ঔপনিবেশিক সময়ে স্বাস্থ্য রক্ষা, পরিবার পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য, এইডস ইত্যাদি নানা প্রজেক্টের বলয়ে.....যৌনতা রাষ্ট্রের সরাসরি নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই মেডিকাল গেইজকে বুঝতে পারা আবশ্যক কারণ এটাতেই রাস্ট্রের ও রাষ্ট্রে আধিপত্যশীল মতবাদের রাজত্ব কায়েম হয়।

৩৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৩

এস্কিমো বলেছেন: জেবতিক দা,

রাষ্ট্র যখন সমমর্যাদার কথা বলে তখন স্বীকৃতি না দিয়ে উপায় নেই। পিয়ারে ট্রুডোর বিখ্যাত উক্তি - "রাষ্ট্র কারো বেডরুমে কতৃত্ব করার অধিকার রাখে না"

তারই রেশ ধরে কানাডায় সব ধরনের লৈঙ্গিক পরিচিতিকে সমান মর্যাদা দেওয়া হয়েছে।

৩৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৩

এস্কিমো বলেছেন: রাষ্ট্রের স্বীকৃতি দরকার কিছু বিশেষ বিশেষ কারনে। যেমন ধরুন ট্যাক্সের বিষয়ে। একজন মানুষ যখন একটা থাকে তাকে প্রচুর ট্যাক্স দিতে হয় - কিন্তু (বিবাহিত বা কমন-ল তে) বসবাসকারীদের জন্যে বিশেষ ট্যাক্স রিবেট থাকে। সেখানে একটা গে কাপল রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হয়।

কানাডাতে মুলত এই সমস্যাটা শুরু হয় কিছু গে তাদের পার্টনারের মৃত্যুর পর পেনশান ও অন্যান্য আর্থিক সুবিধা দাবী করলে তা পায়নি। তখন ওরা মামলা করে। এই মামলাগুলো চালাতে গিয়া সরকার আথিক চাপে পড়ে যায়।

তখন শুরু হয় স্বীকৃতির বিষয়ে আলোচনা।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৪

আরিফ জেবতিক বলেছেন: এস্কিমো , যেসব দেশে রাষ্ট্রীয়ভাবে ট্যাক্সের এ ধরনের বিষয় আশয় আছে সেই দেশগুলোতে এই স্বীকৃতির প্রয়োজন আছে । কিন্তু আমাদের দেশে এই স্বীকৃতিটা এখন পর্যন্ত প্রয়োজন নেই । এখানে বিবাহিত হলে কোন ট্যাক্স রেয়াত পাওয়া যায় না , প্রায় নব্বুই শতাংশের উপর জনগোষ্ঠী ( বেশি বৈ কম হবে না )এমনিতেই ট্যাক্সের হিসেবের বাইরে ।

শরৎ এর যুক্তিটা আমলে নিচ্ছি ।স্বাস্থ্য সেবার বিষয়টি মনিটরিংয়ের প্রশ্নে এই স্বীকৃতিটা প্রয়োজন ।


আমি স্বীকৃতির বিরোধী না । স্বীকৃতি অস্বীকৃতির সিস্টেমটারই বিরোধী । আমাদের জাতীয় পরিচয় পত্রে লিখতে হয় ধর্ম কোনটি ?
এটাও আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয় । আমি আল্লাহ না শ্রীকৃষ্ঞে বিশ্বাস করি কি আদৌ করি না , সেটা আমার ভোট প্রদান আর জাতীয়তা নির্ধারনে কোন নিয়ামক হতে পারে না ।


৩৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৩

মুয়ীয মাহফুজ বলেছেন: ভালো একটা আলোচনার বিষয়।

সমাজ মুলত সমকাম বা অন্যান্য অপ্রচলিত যৌনতাকে অস্বীকার বা নিরুৎসাহিত করে একারণে যে তা আনপ্রোডাক্টিভ বা সন্তান উৎপাদন করে না।এছাড়া ধর্ম,রাজনীতি ইত্যাদি অপলাপ দ্বারা মুলত সংখ্যাগরিস্টের লাভই নিশ্চিত করা হয়।ফলত ভিন্ন যৌনবোধ ধারণকারীরা মুল যেকোনো সমাজেই নির্যাচিত হয়ে থাকে।আমার মনে হয় এখানে এদের স্বীকৃতি মিললেও তা আসলে তাদের জন্য পজিটিভ কিছু বয়ে ানবে না।

তবে শুধু আলোচনা দিয়ে এর সমাধান করা খুবই কঠিন।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: আমার লক্ষ্য কোনভাবেই এর সমাধান করা নয়। কারণ আমি খুব ভালোভাবে জানি পলিসি স্তরে এই আলোচনার কোন অর্থ নেই। তবে অন্তত আলোচনা করাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।
এবং সেখানেই আটকে থাকেত চাইনা।

৩৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৮

কপোতাক্ষ বলেছেন: সমকামিতা সমাজে একটি নিকৃষ্ট ব্যাধি।

৩৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৬

আজহার ফরহাদ বলেছেন: স্বীকৃতি বা অস্বীকুতি এসবের কোনো অপেক্ষা না করেই যা বর্তমান তাকে নিয়ে ভিন্ন চিন্তা। সমকামিতা এই অর্থে খারাপ যে, মানব সম্পর্কের বিরাজমান দু"টি জেন্ডারের পারস্পরিক বন্ধনের জন্য তা হুমকিস্বরূপ।

কিন্তু অধিক বাস্তবতার অন্দরমহল অন্যরকম। আমি নিজেও একসময় এটিকে গুরুত্ব দিয়েছি কম কিন্ত কয়েকবছর আগে যখন শুনলাম ঢাকায় এদের একটি মস্তবড় সংগঠন আছে এবং নিয়মিত ভাবে এরা সংগবদ্ধ হয় তখন ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে পারা যায় না।

এই ইস্যুটি নিয়ে আমরা আলোচনা করতে ইচ্ছুক হই বা না হই এটি একটি সাংঘাতিক বাস্তবতা। বেশ কয়েকবছর আগে দাউদ হায়দারের একটি লেখায় জার্মানীর এক জুটির খবর পড়েছিলাম- রাসুল আর পরমেশ্বর নামের দুই পুরুষের বিবাহের ঘটনা। এই দুই জনের একজন মুসলিম অপরজন হিন্দু। জার্মানিতে সমকামী বিয়ে স্বীকৃতির পর এই দু'জন আইনটির অপব্যবহার করেছিলো- সিটিজেনশীপ পাওয়ার জন্যে। সেক্ষেত্রে কোনো নারীর অপেক্ষা করেন নি তারা।

বিশ্বের অনেক দেশেই সমকামিতা স্বীকৃত কিন্তু এই স্বীকৃতির কী ভবিষ্যত আর এর কী প্রভাব পড়বে নারী পুরুষের স্বভাবিক সম্পর্কে তা বোঝা মুশকিল। সমকামী দম্পতিদের এবার আকাঙ্ক্ষা জন্মেছে সন্তান ধারণের। বিবদমান জটিল বাস্তবতায় আরেকটি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে মানুষকে।

এতদিন মনে হতো বিকৃত যৌনাচারের অদম্য আকাঙ্ক্ষা থেকে এটির প্রসার যা শৈশবে কোনো মানুষের বয়ঃসন্ধিকালীন উপলব্ধির সাথে সরাসরি সম্পর্কীত। আমাদের গ্রামীন জনপদে এর করুণতর কিছু রূপ দেখা যায়- যা কোনো অংশেই কম বিবেচ্য নয়। এটিকে একটি অযাচার রূপে উল্লেখ করা হয়েছে ধর্মীয় গ্রন্থে কিন্তু কোনোমতেই তা বিলুপ্ত হয় নি। কোরানেও এর উল্লেখ আছে।

অধিকন্তু প্রাচীন ভারতে অনধিক ১৭ বছরের সুন্দর কিশোরের কেনাবেচা হতো যা বেশ চড়া দামে কিনতো বিভিন্ন রাজা বা প্রভাবশালীগণ। এখন এই প্রাচীনতম সংকটকে নতুন কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় কীনা সে নিয়ে এখন বিশ্বব্যাপী চলছে বিস্তর গবেষণা। হয়তো ভবিষ্যতে এদের জীবনযাত্রার কোনো মানদন্ডও দাঁড়িয়ে যাবে। কিন্তু প্রচলিত স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশংকা থেকেই যাচ্ছে ।

তবে অধিকাংশ মানুষের ভেতর সমকামী প্রবণতা থাকাটাই স্বাভাবিক, নয়তো সমলিঙ্গের মানুষের সাথে তার সম্পর্ক নিবিড় হয়ে উঠতো না; কিন্তু এটির উত্তুঙ্গ প্রকাশ আর অপরিণামদর্শী প্রবণতা থেকে তথাকথিত সেই অযাচার ঘটেই যাচ্ছে যা শুধুমাত্র মানসিক কাউন্সেলিংয়ের অপেক্ষায়ও থাকছে না। হয়ে উঠছে জীবন আচরণের বিচ্ছিন্ন এবং বিকৃত সহবাস।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং পয়েন্ট!! লক্ষ করার মত বিষয় হল আপনি আমি আমরা সকলেই কিন্তু নারী-পুরুষ সম্র্পকের স্বাভাবিকতার মধ্যে আটকে গেছি। যদি সমকামীতাকে বিকৃত বলে ঠাউর করি তা পরিশেষে আরেক আধিপত্যকেই হাওয়া দেবে।

৩৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৯

কাজ করে খাই বলেছেন: সমকামীতাকে কেবল মানষিক ভারসাম্যহীনতা বলা চলে না, যে কোন বিকৃত, ক্ষতিকারক যৌন আচরনই মানষিক বিকৃতির পরিচায়ক। সে রকমই বলতে শুনেছি - যারা এ বিষয়ের তৃনমূল কাজ করছেন।

৪০| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৩

মাহবুব সুমন বলেছেন: পোস্টকারী যদি তার আত্মীয় ( যেমনঃ বউ ;) বোম বা ভাই ) এর সমকামিতাকে স্বাভাবিক ভাবে নিতে পারেন তবে আমি তার সাথে আমি গলা মেলাবো।

এ ধরনের স্বীকৃতির সাথে একমত নই।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: মজাটুকু বুঝলাম মাহবুব ভাই।
আমার ঘনিষ্টজন কেউ সমকামী কিনা তা জানিনা। আর বউ যদি সমকামী হন তাহলে তিনি আমার সাথে থাকবেনই বা কেন? তারা তো তার পার্টনারের সাথে থাকার কথা।
তবে বক্তব্যের মধ্যে একটা পয়েন্ট খুব মজার। এখানে সমকামীতা চর্চাকারীরা অনেকেই বাইসেক্সুয়াল ও গে/লেসবিয়ান।

৪১| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৭

কোবরেজ বলেছেন:
তার আগে ওপেন সেক্স নিশ্চিত করন দরকার।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পয়েন্ট।

৪২| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২

বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: আইনি স্বীকৃতি দিলে শুধু শুধু কিছু লোক খুন হইবো। হুজুররা হাপর তুইলা কানবো। তারপর পুরা তালেবানি কোন বিধান আইবো। তার চাইতে বরং বিষয়টা নিয়া খোলাখুলি আলোচনা আরো চলতে থাকুক।

তবে আমি বিষয়টা জানলে বুঝলেও নিজে সংস্কারমুক্ত না। আমি যদি দেখি আমার পোলা পোঁদকামী হইতেছে তাইলে তারে আমি নিজে পয়সা দিয়া ভালো পর্ণ কিনা দিমু, দরকার হইলে জাগামতো পাঠামু, যাতে কোন না কোন ভাবে তার উপলব্ধি হয়, গাঢ়ে না গুদে.......

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪

শরৎ চৌধুরী বলেছেন: মজার উত্তর। মেয়ের ক্ষেত্রে কি করবেন তা কিন্তু বললেন না।

৪৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২

পজিটিভ বলেছেন: মাহবুব সুমন বলেছেন: পোস্টকারী যদি তার আত্মীয় ( যেমনঃ বউ বোম বা ভাই ) এর সমকামিতাকে স্বাভাবিক ভাবে নিতে পারেন তবে আমি তার সাথে আমি গলা মেলাবো।

এ ধরনের স্বীকৃতির সাথে একমত নই।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: শুধু একটা প্রশ্ন, গলা মিলাবেন খালি নাকি সেই চর্চারে জায়গাও দিবেন?

৪৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬

জামাল ভাস্কর বলেছেন: দেশে ইউএস এআইডি'র বিরাট ফান্ড ঢুকছে গতো ৭/৮ বছরে। একটা স্বীকৃত সংগঠনও আছে msmগো যৌন সম্পর্কের সূত্র ধইরা এইচআইভি/এইডস প্রকোপ যাতে সম্প্রসারিত না হয় তার প্রতিরোধে।

সমকামীতারে মানসিক রোগ কইয়া আমরা যারা স্ট্রেইট তারা মানসিক শান্তি পাইতে পারি হয়তো...কিন্তু তাতে বিষয়টার সমাধান হয় না...অনেক সাইক্রিয়াটিস্ট আছেন যারা সমকামীতায় অভ্যস্ত ছিলেন।

তয় রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টারে আমিও আরিফ জেবতিকের মতোন কইরা একটু ভিন্নভাবে দেখতে চাই। রাষ্ট্রীয় স্বীকৃতির আগে সমকামীতারে অপরাধ হিসাবে ভাবনের যেই প্রবনতা আছে রাষ্ট্রে সমাজে সেইটারে বন্ধ করনটা জরুরী। যৌনতার অভ্যাস নিয়া রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ করনটা প্রয়োজনীয়...

৪৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ফান্ডিং এর বিষয়টা তুলে ধরার জন্য। এটা মুক্ত করার নামে নিপীড়নের রাস্তা আরো উন্তুক্ত করব কিনা সেইটা নিয়া আলোচনা হইতে পারে। এই বিষয়ে আরো তথ্য দিতে পারেন চাচা।

৪৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৫

জামাল ভাস্কর বলেছেন: ঢাকায় ODPAP নামে একটা এনজিও আছে, যারা বেশ কয়েকটা drop in centre চালায়। এই সব কেন্দ্রগুলিতে মহল্লাবাসীর অনুমতিক্রমেই তারা বিভিন্ন মনিটরিং আর রিক্রিয়েশনের সুযোগ দ্যায়। ODPAP-এর ফান্ড আসে মূলতঃ fhi থেইকা। যারা ব্যাসিকালি US AID-এর ফান্ড রিলিজ করে।

এর বাইরে বন্ধু নামে একটা এনজিও আছে...যাগো লগে বহুত উচ্চ পর্যায়ের যোগাযোগ আছে বইলা জানা যায়।

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০

শরৎ চৌধুরী বলেছেন: বন্ধুর বিষয়টা আমিও জানতাম। কিন্তু ODPAP এর বিষয়টা জানতাম না।
একটা বিষয় পরিষ্কার করা দরকার যে এসটিডি থেকে রক্ষা করার নামে এইচআইভি নিয়া কাজ শুরু করে অনেক এনজিও। এইবার একই সূত্রে সমকামীতারে চিহ্নিত করতাছে।
কিন্তু মজা হইল , এইচআইভি রোগ না উপসর্গ সেইটাই অনেকে জানে না। তেমনি সমকামীতাকে কেবল মানসিক বিকার ধইরা নেওনও অনেক ঝামেলার। এইটাতে মধ্যবিত্তের নৈতিক 'স্বাভাবিকতা রক্ষা হয় কেবল, আর কিছু কিন্তু পরিষ্কার হয় না।

৪৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১

জামাল ভাস্কর বলেছেন: এই দুই এনজিও বর্ণধারগো লগে আমার কথা কওনের স্মৃতি থেইকা যা কইতে পারি, তা হইলো এইচআইভি/এইডস প্রসঙ্গটা ধান্দাবাজীর...মূল ইস্যু হইলো msm গো সামাজিক স্বীকৃতি...কর্ণধারগো মধ্যে সমকামী আছে, যারা মনে করে এইটা তাগো অধিকার। যেহেতু এখন এইচআইভি ফান্ড জোরদার তাই সেইটার টাকা নিয়া নীরব আন্দোলন চলে এই সবখানে।

৪৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: তাগো এই নীরস আন্দোলনরে একভাবে সমর্থন করি। কিন্তু প্রশ্ন থাকে যেমনে এইচআইভি নিয়া একসময় ধান্দাবাজী শুরু হইছিল এখন তেমন সমকামীতা নিয়া হইব নাকি।

বোলারস ব্যাকড্রাইভ এর প্রথম অংশটা স্মর্তব্য।

৪৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৭

নেমেসিস বলেছেন:
ভক্কডা বলেছেন: ঢাকঢোল পিটাইয়া সমকামীগো স্বীকরিতি দেওন মানে উঠতি বয়সের পুলাপানেরে সমকামিতার দিগে আকৃস্ট কইরা তুলন। জানেন কিনা জানিনা সমকামিতা একটা মানষিক রোগ।

>>> আপনে কি সিউর ?? আমি ত পড়ছিলাম সমকামিতা একটা হরমনাল ডিসঅর্ডার । এবং ঐটা জানার পর থিকা সমকামিদের প্রতি ঘৃনা নয় এক ধরনের করুনা বোধ করি আমি । হাজার হোক এটা প্রকৃতিগত ব্যপার ।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪২

শরৎ চৌধুরী বলেছেন: শুধু একটা নুকতা, যৌনতা কোন কালেই মানুষের জন্য কেবল প্রাকৃতিক বিষয় নয়, এইটা সামাজিক।

৫০| ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৪

আলী আরাফাত শান্ত বলেছেন: অনেক জটিল বিষয়ে অনেক জ্ঞান আহরন করিলাম।এই সুযোগ করে দেবার জন্য শরৎ ভাইরে পেলাস।

৫১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

রাশেদ বলেছেন: সময় কইরা পড়তে হবে।

৫২| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৩

প্রণব আচার্য্য বলেছেন: চমৎকার আলোচনা

৫৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৬

ফাহমিদুল হক বলেছেন: অনেক দিন থেকেই কেতাবী ভাষায় নারী পুরুষের যৌনসম্পর্ককে বিষমকাম বা হেটারোসেক্সুয়ালিটি বলা হয়। এভাবে হোমোসেক্সুয়ালিটির স্বীকৃতি বেড়ে চলেছে।
যারা মনে করেন এটা একটা বিকৃতি, তারা বিষমকামিতাকেই স্বাভাবিক বলে ধরে নিচ্ছেন, যা একধরনের সঙ্কীর্ণতা, আধিপত্যশীলতার পরিচায়ক। এই অবস্থান থেকেই হিজড়াসহ যাবতীয় থার্ড সেক্সকে উপহাস, করুণা ও বিবিধ নেতির দৃষ্টিতে দেখা হয়।

পোস্ট এবং আলোচনা ভালো লাগলো।
সামাজিক ও সাংবিধানিক দুধরনের স্বীকৃতিই দরকার আছে, সমকামীদের জন্য।

৫৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪১

কৌশিক বলেছেন: লেটস ট্রাই ইট।

৫৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৪

দন্ডায়মান বলেছেন: homosexuality is birth right, for those who want to practice it. religion or other BS shouldn't get into its way.

৫৬| ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৯

একা আকাশ বলেছেন: all is open.but this is not open,open is always open.but close is not close,
sir age open sex ta nichit koren.ja jitir upokare asbe

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.