| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল্পনিক চরিত্র
একটি ছেলের বুকের মাঝে লুকিয়ে ছিল অনেক না বলা কথা । সাগর পাড়ে বসে বসে বালুর মাঝে আঙ্গুল দিয়ে লিখত সে কত কবিতা । ছিল তার অনেক কিছু আবার কিছুই ছিলনা, অশ্রু ভরা চোখ সারাটি রাত । বালুর মাঝে কাটাকুটি, সাথে পুরনো কিছু স্মৃতি, সুরটা এসে বসলে হতো গান । আকাশটা শুনতো তার সব গান - নামতো সে বৃষ্টি হয়ে বৃষ্টি অশ্রু মিশে একাকার । যদি ছেলেটা একটু হাসে । সেই ছেলে চায় আজ হাসতে, নীল সাগরে নাও ভাসাতে । কেও কি যাবে তার সাথে? রাখবে কি হাত তার হাতে ? এইতো আমি সেই ছেলেটি, হাতটি মেলে দাঁড়িয়ে আছি
©somewhere in net ltd.