নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে তো আমিই, অনন্য এক আমি! আমার মতো তো কেউ-ই নয়..

শরীফুল আজাদ সৌরভ

আমি তো আমিই,আমার মতো তো কেউ-ই নয়!

শরীফুল আজাদ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

"একটা হৃদয় পড়িতে পারিলাম না!"

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

আপনিই কি মনোরমা!?

"উঁহু, আমি অপলা। কিন্তু পরিচয় পরে হবে, এখন উঠুন, ভিজে যাওয়া বস্তুগুলো পবিত্র করতে দিন। নিজের বস্ত্রাঞ্চলও তবে পরিবর্ধন করুন জনাব"

এতক্ষণে নিজের দেহের প্রতি দৃষ্টিপাত করিয়া লজ্জায় একেবারে কাঁপিয়া উঠিলাম।
দেখিলাম নিম্নাঙ্গর পট্টবস্ত্র তথৈবচ হয়ে আমি অর্ধ-শালীন; আর
মুক্তার বুটিদার হালকা জামাটা ঘামে ভিজিয়া একাকার হয়ে গায়ের সহিত এমনি সাঁটিয়া আছে যেমনি এতসময়, আমি আছিলাম এই অপরিচিতা মুগ্ধ-নয়নার সহিতে।
তাহার এই নয়ন দেখিয়া আমার ক্ষিয়তক্ষণ আগে পাওয়া এহেন স্নায়বিক সুখগুলো আমার কাছে বড়ই পাশবিক ঠেকিতে লাগিলো।
কিন্তু ততক্ষণে আমি বুঝিলাম,
সুরভিত এক পুষ্পের সবটুকু রস,সুভাস, স্নিগ্ধতা অমৃতের মতই ছেটেপুটে খেয়ে আমিই তাহাকে ডাস্টবিন করিয়া ছাড়িলাম।

নিজের কাপুরুষতা আর হীনতা আমাকে আমার তাহাকে ভোগ করার মতো গ্রাস করিতে লাগিলো।
ঘিন্না নিজেরে!
আমি অন্ধকারে আলো চিনিতে পারিলাম না।
আমি বুক পড়িলাম, ঠোট পড়িলাম, নিম্নদেশের সুখ পড়িলাম। একটা
হৃদয় পড়িতে পারিলাম না! "

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

আরণ্যক রাখাল বলেছেন: বুক ঠোট আর নিম্নদেশ সহজেই পড়া যেতে পারে কিন্তু মন পড়া এতো সোজা না

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

শরীফুল আজাদ সৌরভ বলেছেন: এর পিছনে হয়তো কারণ এই যে,
মনের কোন বাহ্যিক গড়ন নেই; এটাকে অনূভব করে নিতে হয়।

তাই না দাদা!?

আপনার মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
ভালো রাখুন অতঃপর ভালো থাকুন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

শরীফুল আজাদ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ প্রামাণিক দাদা, আপনার মুল্যবান মন্তব্যের জন্যে।
শুভকামনা রইলো।

ভালো রাখুন অতঃপর ভালো থাকুন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

শরীফুল আজাদ সৌরভ বলেছেন: আপনাদের মতো ভালোমাপের লেখকদের মন্তব্যে আমার সামান্য লেখা সত্যিই ধন্য হলো।

প্রামাণিক দাদা রাখাল দাদা আপনারা জীবনে অনেক বেশী সুখী হোন সেই কামনাই করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.