| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি সারাদিন আজ।
মাঝে মাঝে জানালার পাশে
আবার ছাদে অথবা কানে হেডফোন লাগিয়ে গান শুনা সহ নানাবিধ কাজের মাধ্যমে সময় কাটানোর চেষ্টা চলছে।
.
.
বৃষ্টিকে অনেকে অনুভব করে মোন থেকে ! আর আনন্দের পাগলা হাওয়া বয়ে যায় তার শরীর আর মোনের উপর দিয়ে !! যেন আসক্ত কোন ব্যক্তি আসক্তির মাঝে আছে!!! সর্বোচ্চ শান্তি উপভোগ করছে !!!!
.
.
কিন্তু আমি বুঝতে পারিনা আমার সাথে বৃষ্টির কোন পূর্বের শত্র“তা ছিল কিনা !!!!
বৃষ্টি হলে আমি আমার শরীর মোন দিয়ে অনুভব করি। কিন্তু তা সুখকর নয়, শুধু কষ্ট আর যন্ত্রনার মাধ্যমে। বৃষ্টির প্রতিটা ফোটা যেন আমার মন আর শরীরকে যন্ত্রনা দেবার জন্যই অপেক্ষা করে। বৃষ্টির শব্দ-গন্ধ-হাওয়া-স্পর্শ আমার মনের ভীতরের শূণ্যতা এতখানি জাগিয়ে দেয় যে নিজেকে খুব অসহায় মনে হয়। নিজেকে খুব একা আর পৃথিবীতে থেকে বিচ্ছিন্ন এক অসামাজিক-অসভ্য জীব মনে হয়।
আর চোখ বিশেষ দৃষ্টি শক্তি দিয়ে একটা কিছু দেখার জন্য অপেক্ষা করে। হাতের মাঝে যেন শুণ্যতা দেখা যায়। আর এ শুণ্যতা একটা বিশেষ ছোয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। শ্রবন ইন্দ্রীয় বেশি মাতলামী করে পুরনো কোন অভীজ্ঞতার পুনরাবৃত্তির জন্য। আর মস্তিস্কের কথা কি বলবো !!! আমার যা আছে সবগুলোকেই একটা বিছু পাবার জন্য আন্দোলনে উদ্ভূদ্ধ করার প্রধান মূখপাত্র-আহবায়ক হিসেবে কাজ করে। সে সফল ও হয়। তবে শুধু এই আন্দোলনটাকে জোড়ালো করার জন্যই। কিন্তু কোন কিছু পাবার ক্ষেত্রে নয়।
.
.
বৃষ্টি তুমি আমাকে মুক্তি দাও। আমার টিনের চালে ঝড়ে পরো না। আমি যে আর সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। তুমি তাদের কাছে গিয়ে তোমার নগ্ন নৃত্যের মাঝে মায়ার জালে বন্দী করো যাদের সব আছে। যারা স্বর্গীয় রস উপভোগ করতে সক্ষম।
©somewhere in net ltd.