নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীফ েফরদৌস

শরীফ েফরদৌস › বিস্তারিত পোস্টঃ

তিস্তার সর্বনাশ বিশেষ মহলের পৌষ মাস..!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

গণচীনের দু:খ ছিল হোয়াংহো নদী তেমনি উত্তরাঞ্চলের দু:খ তিস্তা নদী। উত্তরাঞ্চলের চার জেলার অন্তত নব্বই লাখ মানুষ নির্ভরশীল এই তিস্তার পানির উপর। শুনুন কি বলতে চায় গঙ্গাচড়ার কৃষক জলিল মিয়া, শমশের আলী একই উপজেলার খলেয়া গঞ্জিপুর গ্রামের কৃষক আবদুল হামিদ, কাশেম মিয়া, এবং বিল্লাল শেখ “হামার ধানের গাছ মরি যাবার নাগছে, মোর সব্বনাশ হবার নাগছে মুই বিএমপি আর আমিলীগ কিছু বোঝংনা বাবা মুই বোঝং মোর জমিত পানি নাই, ক্যাং করি ভুই আবাদ হবে সেই চিন্তা, ঠিক মতন আবাদ করির না পাইলে মংগা বোধায় আরো হইবে, না খায়া মরির নাইগবে “ কিছু বোঝলেন....? তারা বলছেন “আমার ধান গাছ মারা যাচ্ছে, আমার সর্বনাশ হচ্ছে, আমি বিএনপি আIমীলীগ কিছু বুঝিনা আমার জমিতে পানি নেই, কেমন করে চাষ হবে সেটাই চিন্তা, সঠিকভাবে চাষ করতে না পারলে মঙ্গা(দারিদ্রতা)আবারো আসবে না খেয়ে মরে যেতে হবে “ রাজনীতির মারপ্যাচ বোঝেনা এসব সরল প্রাণ মানুষেরা, শুধুই বোঝেন খরায় জমিতে পানি দিতে হবে, ফসল ফলাতে হবে অন্যথায় ফসল হবেনা , না খেয়ে পরিবার নিয়ে উপোষ থাকতে হবে।

প্রতিবেশী দেশ ভারতের খামখেয়ালির কারণে তিস্তায় পানি সংকট এবং সেই কারনে মরুভুমিতে পরিণত হতে চলেছে উত্তরাঞ্চল, যেন কাহারো কোন ভ্রুক্ষেপই নেই। এটি নিয়ে রাজনীতির করার কোন বিষয়ই নয়। যে সরকার এখন ক্ষমতায় তাহার উদ্যোগ কোথায়..? আর বিরোধী দল আপনারা এখন ক্ষমতায় নেই বুঝলাম যখন ছিলেন কি করেছেন তখন….? আমার প্রশ্ন জাতির বিবেকের কাছে, জাতির নেতৃত্বের আসনে যারা বসে আছেন তাদের কাছে, আপনাদের উদাসীনতা এবং দুর্বল কুটনৈতিক নীতির কারণে উত্তরাঞ্চল তথা বাংলাদেশের একাংশ মরুভুমিতে পরিনত হতে চলেছে এজন্য কি করছেন, ভাতের প্লেট সামনে নিয়ে কি কখনো ভাবেন এর চাষের করুণ পরিণতির কথা, আলীশান বাড়ীর নরম বিছানায় শুয়ে কি কখনো ভাবেন এই অঞ্চলের অভাবগ্রস্ত নিম্নবিত্ত মানুষদের এবং তাদের পুষ্টিহীন শিশুদের কথা, ভাবেন কি কখনো মানবসৃষ্ট মরুভুমির দিকে তাকিয়ে হাহাকারের দীর্ঘশাস এবং চোখের তপ্ত অশ্রুজল ত্যাগ করা মানুষগুলোর কথা....? আপনারা এরকম দৃষ্টিহীন, শ্রুতিহীন, বুদ্ধিহীন, মানবতাহীন কেন….…? মিডিয়া আজ এত উন্নত যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার পরেI আপনার অন্তরশক্তি জেগে উঠেনা..? দু:খ সেই জাতির জন্য যে জাতির একাংশ পুড়ে মরছে আর এক অংশ নিরোর মত বাশি বাজাচ্ছে..! আর সেদিন বেশী দুরে নয় যেদিন সেই আগুনে ঝলসাবেন আপনারা সকলেই আর বিদেশী শকুনেরা অতি আনন্দে আপনাদের ঝলসানো শরীর ঠোকর মেরে খাবে তখন আর কিছুই করার থাকবেনা। অতএব সময় থাকতে সাবধান হোন জেগে উঠুন সবাই একযোগে। দল মত ধর্ম গোষ্ঠী এবং অন্যান্য সংকীর্ণতার উর্দ্ধে উঠে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সকলে সচেষ্ট হোন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.