| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘায়ু……! আশ্চর্য তাই না……! হ্যা বিজ্ঞানের চরম উতকর্ষের ফসল দীর্ঘ আয়ুর রহস্য উন্মোচন।কি এই রহস্য আসুন জানা যাক: জীব কোষের কার্য ক্ষমতা বৃদ্ধির উপর নির্ভর করছে জীবনের আয়ু। মানবকোষ জন্মায় প্রায় ২০ হাজার হেমাটোপোয়েটিক স্টেম কোষ নিয়ে। সেখান থেকে সৃষ্টি হয় রক্তের কোষ। প্রতি ২৫ থেকে ৫০ সপ্তাহের মধ্যে ভাগ হয়ে যায় নতুন দুই কোষেতে (daughter cells)। এই কোষেরা তৈরি করে বিভিন্ন ধরনের রক্ত কোষ। প্রায় তেরশ’ হেমাটোপোয়েটিক স্টেম কোষ (hematopoietic stem) হাড়ের মজ্জাতে তৈরি করে শ্বেতরক্ত কনিকা কোষ। কোষের বয়স বৃদ্ধির সাথে সাথে সক্রিয় স্টেম কোষের প্রতিনিয়ত ক্ষয় হতে থাকে একসময় কোষগুলো অকেজো হয়ে পড়ে। অন্যদিকে শ্বেত রক্ত কনিকার ক্রোমোজম খুব ছোটো হতে থাকে এর ফলে মানবজীবের রক্ত কোষ ধীরে ধীরে বার্ধক্যের দিকে অগ্রসর হয় একসময় কোষগুলো নিস্তেজ হয়ে পড়লে মানবজীবের মৃত্যু ঘটে।তাই মানুষের আয়ু নির্ভর করছে কতবার স্টেম কোষ ভাগ হচ্ছে তার উপর আর স্টেম কোষ (stem cell) হলো অমরত্বের চাবিকাঠি। মানুষ জন্মাবার পর থেকেই যদি স্টেম কোষগুলোকে সঠিকভাবে রক্ষা করা যায়, তাহলে মানবজীবন লাভ করবে দীর্ঘ আয়ু।
তথ্যসূত্র : জি নিউজ, দৈনিক নয়া দিগন্ত, জিনম রিচার্স।
©somewhere in net ltd.