নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পল্লীবর্ষা

অনলাইনে ডায়েরি লেখার লোভ সামলাতে পারলুম না।

শরিফুল আরাফাত

অনলাইনে ডায়েরি লিখতেই আসা...

শরিফুল আরাফাত › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ স্বাধীনতা

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বিবর্ণ স্বাধীনতা

কবি: শাহেদ সবুজ

..............................................

তোমার জন্য হে স্বাধীনতা ,

আজো স্বপ্নে দেখি গলিত লাশের স্তূপ,

আজ ও চোখে ভাসে, সম্ভ্রম হারা বোনের শাড়ির ছেড়া আচল।

আজ মনে পড়ে,

পথে ফেলে যাওয়া নব জাতক এর কান্না

নব্বই ঊর্ধ্ব বৃদ্ধার শরনারথী শিবিরে করুণ আর্তনাদ,

রক্তের নদিতে ভেসে চলা পচা লাশের সারি ।



এর ই নাম স্বাধীনতা ,

আজ রাজ পথে রিকশা চালায় মুক্তিযোদ্ধা পিতা।

এর ই নাম স্বাধীনতা ?

বীরঙ্গনা সমাজের চোখে শুধুই ধর্ষিতা।

এর ই নাম স্বাধীনতা ,

একাত্তরের শেয়াল শকুন আজও তুলে আছে মাথা

এর ই নাম স্বাধীনতা ,



দুর্নীতির দুর্দম গ্রাসে মজিছে আজিকে জাতি

এমনে চলিলে , নেই দূরে আর আসিতে কাল রাতি

ক্ষমতা আর অর্থের লোভে ভাই করে ভাই বধ,

এর ই নাম স্বাধীনতা ।

খুন ধর্ষণে ভরা কেন আজ পত্রিকার পাতা

এর ই নাম স্বাধীনতা ,



অস্ত্র হাতে দেশটা স্বাধীন করেছিল কত পিতা

এই কি তাহলে দেশের তরে, শেষ হল দায় কথা?

স্বাধীন দেশের স্বাধীন মানুষ! স্বাধীনতা কারে কয়?

স্বাধীনতা মানে দেশ থেকে শুধু পাক তাড়ানো নয়।

ক্ষুধিত পীড়িত,চির-বঞ্ছিত পাবে যবে অধিকার,

পত্রিকা খুলে দেখব না যবে খুন-ধর্ষণ আর,

যৌতূক জ্বালা সইবেনা যবে দায় গ্রস্ত পিতা,

অবোলা নারীরা স-বোলে রুখিবে হইবে না আর সীতা।

থাকবে না যবে ক্ষমতার লোভে ভাইয়ে ভাইয়ে রেষ,

বুক ফুলিয়ে বলব সেদিন স্বাধীন আজকে দেশ ।



দেশের ঘানি আজ দুর্দিনে কাধে তুলে নেবে কে-বা

মানুষ মাটি রে ভালোবেসে করবে দেশের সেবা।

যে জাতি জানে খুন দিতে আজ রুখিবে তাঁহারে কে?

বাংলা মায়ের দামাল ছেলেরা আজকে সপথ নে।

হৃদয়ে আজকে উদ্দম মোর রক্তে জ্বলছে আগ-

হে নবীন হে তরুণ সমাজ আজকেই তোরা জাগ।

দেশ কে বাঁচাতে এক দিন যবে মরেছিল লাখো বীর,

যাদের রক্তে আজো রক্তিম গঙ্গা যমুনা তীর।

যে দেশের তরে মায়ে বোনে তোর দিয়াছিল তার সব,

খুন দেব তবু গড়ব স্বদেশ, তোল আজ কলরব।।





মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো। প্লাস!

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শরিফুল আরাফাত বলেছেন: ধন্যবাদ 'মাক্স......'

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: +++++++++++

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

বোকামন বলেছেন: খুব ভালো লিখেছেন কবি .....
স্বাধীনতাকে বাচিয়ে রাখতে হবে ....
শুভকামনা নিরন্তর

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

আমি বাঁধনহারা বলেছেন:

খুব ভালো লাগল।
অসাধারণ আপনার লিখনি:++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.