| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরিফুল ইসলাম মাসুদ
চোখে দেখি তবুও অন্ধ, বলতে পারি কিন্তু আমি বোবা, শুনতে পাই যেটা খারাপ, বুদ্ধি আছে অকল্যাণকর। আমি মুক্তি পেতে চাই, অতঃপর মুক্তি দিতে চাই যারা আমার মত। একটুখানি দিক্ষা চাই তাদের যারা মুক্ত ছিলেন বা হয়েছেন।
একদিন আকাশে চাঁদ উঠেছিল অনেক বড়।
কাঁজলা দিদি বলেছিল 'জোছনা যখন নিভে যাবে, খুব বড় করে তোর কপালে একটা টিপ দিয়ে দিবে'।
কপালে জ্বলজ্বলে রাজটিকা পাবার আশায়, সারারাত জেগে ছিলাম আরো অনেক জোছনায়।
মা কড়াই থেকে কালির টিপ দিয়ে বলেছে, 'এইযে পরিয়ে দিলাম রাজটিকা, কারো নজর লাগবেনা আমার চাঁদের উপর'।
সেই থেকে প্রিয়দর্শিনী কারো নজরই লাগেনাই আমার বদনে।
মা, আমিতো চেয়েছিনু সবার নজর যেন আমাতেই লাগে।
আরো একবার কেউ বলেছে 'আমার গাড়িটা একটু ঠেলে দে।
যখন তুই গাড়ি কিনবি আর খাদে পড়বি তখন আমার গাড়ি দিয়ে তোর গাড়ি খাদ থেকে টেনে তুলবো'।
তখন থেকেই ঠেলছি আর সবাইকে দিয়ে ঠেলাচ্ছি এই আশায় যে .........
২|
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
নাহার জেনি বলেছেন: আপনার কবিতায় "প্রিয়দর্শিনী" শব্দটা দেখে বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর কথা মনে পরে গেল