| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোলায়মান সাহেব সরকারি চাকুরি করেন ॥সড়ক বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী॥বছরের অন্যান্য সময়ের মত রমজানেও তার ব্যস্ততা লক্ষ্য করা যায় ॥ তার কাজ শুরুই হয় রাতে ; ৮ টায় তার বাসা থেকে বের হতে হয় ॥ চাঁদনী পসর রাত্রি কিংবা মেঘাচ্ছন্ন জোত্স্না উপভোগ করার সময় তার নেই ॥ ভাল সংগী বলতে বেনসন ই তার একমাত্র অবকাশজাপনের পাত্র ॥ রাত্রি যাপনের জন্য এর তুলনা হয় না গত ৩০ বছর ধরে একঘেয়েমী সংগ বেশ উপভোগ করে সোলায়মান সাহেব ॥
পরিবারের সাথে সেহেরী করার পরিকল্পনা নিমিষেই বেনসনের ছাই এর মত পরে যায় উর্ধ্বতন কত্তা বাবুর ফোনে ॥
৪ টা পর্যন্ত তার ঘরনী অপেক্ষার প্রহর গুনতে গুনতে তসবি হাতে ঘুমিয়ে পরে ॥ সোলায়মান সাহেবের একটা গ্ল্যামার বাইক আছে ॥ সব যানবাহনের হর্ণ থেকেও তার দেয়া হর্ণ চিনে ফেলে তার বড় ছেলে ॥ অধ নিদ্রায় ঠান্ডা পানি ফেলে সে বসে থাকে দরজার কাছে ॥ পায়ের শব্দ পাওয়া মাত্র সে দরজা খুলে যাতে বাবার বেল বাজাতে না হয় ॥ ক্লান্ত বাবার সাথে সে কথা বলে না॥
সোলায়মান সাহেব তার ঘরনীর হাত থেকে তজবি নামিয়ে বালিসের পাসে রেখে কাপড় বদলিয়ে নেয় ॥ঘুমোবার আগে তার বড় ছেলেকে জানিয়ে দেয় যাতে ৭ টায় তাকে ঘুম থেকে উঠানো হয় ॥ নিথর পাথরের মত পরে থাকে তার জীবন্ত মাংস পিন্ড ॥
ঘড়িতে ৮ টা সোলায়মান সাহেবের দেরি হয়ে গেছে ॥ মোবাইলটায় ১৫ টা মিস কল ॥বস তাকে বকতে পারে না ; সে রকম অবকাশ এখন পর্যন্ত দেয়নি তার কর্মজীবনে ॥
ঘড়নী তখনও ঘুমিয়ে ; বড় ছেলেটা দিব্যি বসে আছে তার বাবার চলে যাবার পর দরজা আটকানোর জন্য॥
"গেট লাগিয়ে দে ; মোবাইলটা সাইলেন্ট করে ভাল করিস নি " মলিন হাসি দিয়ে সোলায়মান সাহেব ঘর ত্যাগ করেন ॥
মাগরিবের আজানের ১০ মিনিট আগে আবার তার হর্ণ বাজে রুপনগর আবাসিকের ১৩/২৭ বাড়িটার সামনে ॥ইফতার করে আবার তার দেহ পরে থাকে হাতিলের দামী খাটে ॥৮ টায় বের হবার মানসিক প্রস্তুতি নেয় একটা জলন্ত বেনসনের সাথে ! ! . !
বড়ছেলে বোঝেনা তার বাবা কিভাবে এত পরিস্রম করতে পারে ॥ এত ইচ্ছা শক্তি কিভাবে একটা মানুষের হয় ॥ মনের জোরে এত কিছু হতে পারে এটা সে বিশ্বাস করে না ॥ সে দুপুরে তার বাবার নাক ডাকা ভীষন ভাবে মিস করে ॥ বাড়ির ছাদে দাড়িয়ে বাতাসের সাথে উড়তে থাকা মেঘ দেখে আর ভাবে "ইশ; আমি যদি সোলায়মান সাহেব হতে পারতাম "
২|
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শাওন৯৫ বলেছেন: জানিনা
তবে জানতে ইচ্ছা করে খুব !!!!!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
বোকামন বলেছেন:
জীবনের খন্ড অংশগুলো হয়তো এমনই .....।
পিতা - সন্তানের দুরত্ব কর্মব্যস্ততায় এভাবেই বাড়তে থাকে নাকি অর্থলোভে !!
[১+]