নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A Good Human Being, An Artist, An Illusionist & A Storyteller.

মাজেদুল- দ্যা আর্টিস্টা

জীবনের সময় নির্দিষ্ট । তাই প্রতিটি মুহূর্তে জীবনকে নতুন করে আবিষ্কারের নেশায় মেতে থাকি ।

মাজেদুল- দ্যা আর্টিস্টা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার পরের গল্প - ১

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১



বিকেলে অফিস থেকে বের হয়ে বাসের জন্য রাস্তায় দাড়িয়ে ছিলও শুভ্র । হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় । ব্যাগ থেকে ছাতাটা বের করতে গিয়েও সে করলও না, প্রতিমার কথা মনে পড়ে গেলও তার । প্রতিমা বৃষ্টি অনেক পছন্দ করতো । বৃষ্টি হলে সে ফোনে থাকালেও তাকে ফেলে রেখে সে ছুটে যেতো বৃষ্টিতে ভিজতে । আর সে এপারে অপেক্ষা করতো কখন সে ফিরে আসবে । শুভ্রর মনে পড়ে গেল সেই দিনগুলি । ছাতাটা হাতে নিয়ে সে ভিজতে শুরু করল এইভেবে হয়তও বহু দূরে থাকা প্রতিমার ওখানেও বৃষ্টি হচ্ছে আর সেও সবসময়ের মতো আজও বৃষ্টিতে ভিজছে । বৃষ্টির সাথে বয়ে যাওয়া বাতাস হয়তও প্রিতিমাকে ছুয়ে এসে তাকে ছুয়ে যাবে । তাই সে আজ বৃষ্টিতে ভিজছে । শুভ্রর খুব ইচ্ছা করেছিলো প্রতিমাকে ফোন দিয়ে জানতে তার ওখানেও কি বৃষ্টি হয়েছিলো ? সেও কি বৃষ্টিতে ভিজছে ? শুভ্রর ইচ্ছে করেছিলো তার বৃষ্টিতে ভেজার কথা প্রতিমাকে জানাতে । পকেট থেকে ফোনটা হাতে নিয়ে প্রতিমার নাম্বারটা বের করেও আর সে তাকে কল দেয়নি । কারণ তাকে বলা প্রতিমার শেষ কথাগুলো এখনও তার কানে ভাসে । বাস চলে আসে । শুভ্রর বৃষ্টি বিলাস এর সমাপ্তি ঘটে । সে হাঁচি দিতে দিতে কাঁপতে কাঁপতে বাসে উঠে বসে পড়ে । বাসের ভিতরে ফ্যানের বাতাসে শুভ্রর ভেজা শরীর কাঁপতে থাকে কিন্তু সে দিকে তার কোনও খেয়াল নেই । কারণ তার ভাবনা জুড়ে তখনো প্রতিমা ছিল আর সবসময়ই থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.