নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A Good Human Being, An Artist, An Illusionist & A Storyteller.

মাজেদুল- দ্যা আর্টিস্টা

জীবনের সময় নির্দিষ্ট । তাই প্রতিটি মুহূর্তে জীবনকে নতুন করে আবিষ্কারের নেশায় মেতে থাকি ।

মাজেদুল- দ্যা আর্টিস্টা › বিস্তারিত পোস্টঃ

নিশাচর

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৭



রাত ৩.২৭ । ঠিক রাত না ভোর বলা চলে । গভীর ঘুমে মগ্ন এই নগরী । এর মধ্যে কিছু নিশাচর প্রাণীরা জেগে আছে । কেউ দূরালাপনে হয়ত ভালোবাসার সাহিত্য ঝড়াচ্ছে, কেউ হয়তো নেশায় আগুন দিচ্ছে, কেউ হয়তো আসন্ন শীতের জন্য ঠাণ্ডা শরীরকে উষ্ণ করছে আর কেউ তাদের নিয়ে গল্প লিখছে । আর কেউ কেউ শখের বসে নিশাচর । এরা জানালার পাশে বসে রাতের আকাশ দেখতে ভালোবাসে । মাঝে মাঝে ঠোঁটের এককোণে সিগারেট জ্বালিয়ে লম্বা টান দিতে দিতে তার প্রাক্তন প্রেমিকাদের কথা ভাবে । আর নিঃশব্দে গান গায় -

প্রেম এসেছিল নিঃশব্দ চরণে।
তাই স্বপ্ন মনে হল তারে
দিই নি তাহারে আসন।
বিদায় নিলো যবে,
শব্দ পেয়ে গেনু ধেয়ে।
সে তখন স্বপ্ন কায়া বিহীন
নিশীথ তিমিরে বিলীন
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা
প্রেম এসেছিল নিঃশব্দ চরণে।
তাই স্বপ্ন মনে হল তারে
দিই নি তাহারে আসন।

তারপর গান শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হেসে মনকে জিজ্ঞেস করে প্রেম কি আসলেই একবার এসেছিল নাকি আজস্রবার !! তারপর আবারও আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাতের আকাশের গভীর অন্ধকারের মাঝে এলোমেলো অজস্র ভাবনার মাঝে এরা হারিয়ে যায় । একটা সময় ভোর হতে শুরু করে । দূরালাপনের সাহিত্য শেষ হয়ে যায় ব্যালেন্সের অভাবে, কারও নেশায় ক্লান্ত চোখ বন্ধ হয়ে আসে, আর উষ্ণতা খোঁজা একটি দেহ আবার দুটি হয়ে যায়, শখের বসের নিশাচরেরা ভাবনাগুলোর মাঝে হারিয়ে যাওয়া শেষ করে একটা পপ্স বিস্কুট খেয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে :D
#শুভরাত্রি সকল নিশাচরদের । আর #শুভসকাল নগর সভ্যতার যান্ত্রিক মানুষদের ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

জে.এস. সাব্বির বলেছেন: নিশাচরেরাই এক্সাক্ট পার্টি..... । চলুন সবাই নিশাচর হই!

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৮

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: চলুন কিন্তু শখের বসের নিশাচর হতে হবে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.