নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A Good Human Being, An Artist, An Illusionist & A Storyteller.

মাজেদুল- দ্যা আর্টিস্টা

জীবনের সময় নির্দিষ্ট । তাই প্রতিটি মুহূর্তে জীবনকে নতুন করে আবিষ্কারের নেশায় মেতে থাকি ।

মাজেদুল- দ্যা আর্টিস্টা › বিস্তারিত পোস্টঃ

দ্যা বেস্ট অফ মি

২৩ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৭



আমি সব সময় মুভি দেখি না, যখন মুড হয় তখন দেখি । আজ অনেকদিন পর মুভি দেখতে ইচ্ছা হল । তাই ল্যাপটপ এর ফোল্ডারগুলো ঘাঁটাঘাঁটি শুরু করতে লাগলাম কোন মুভি আছে কিনা দেখার মতো । খুঁজতে গিয়ে একটা ফোল্ডার এ পেয়ে গেলাম না দেখা এই মুভিটা । বেশ অনেকদিন ধরে মুভিটা পরে ছিল আমার ল্যাপটপ এ । দেখব দেখব করে আর দেখা হয় নি । তাই আজ এটা দেখব বলে মনস্থির করলাম আর সাথে তো মুভি দেখার মুডটাও ছিল । যাহোক দেখা শুরু করলাম । দেখতে গিয়ে দেখি সময় যত যেতে থাকে মুভিটা দেখার আগ্রহ ততও বাড়তে থাকে । মুভিটা ড্রামাটিকাল ছিল এটা আমি জানতাম কিন্তু এত সুন্দর রোম্যান্টিক হবে এটা ভাবতে পারিনি । এটা একই নাম এর নিকোলাস স্পার্ক্স এর একটা উপন্যাস থেকে বানানো। মুভিটা দেখার পর ভাবছি মুভিটা কালেকশন এ তো রাখবই সাথে নীলক্ষেত থেকে উপন্যাসটাও কালেকশন করব

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৪

ওয়াহিদ সাইম বলেছেন: খুবই সুন্দর একটা ছবি। কিন্তু একই নায়ক-নায়িকা (Luke Bracey - Liana Liberato) দিয়েও মুভিটা শেষ করলেই ভালো হতো। এতে মুভির ধারাবাহিক সৌন্দর্য্য অক্ষুন্ন থাকতো বলে মনে করি। অ্যাডাল্ট ব্য়সে এসে রিপ্লেইেচড নায়ক-নায়িকা যুগলকে (James Marsden - Michelle Monaghan) ভালো লাগেনি।এদের acting expression আগের জোড়ার সাথে ম্যাচ করেনি।আমার কাছে বেখাপ্পা লেগেছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: হুম ! আমিও একমত । Matured বয়সে কারও চেহারা এতটাও বদলায় না । লুক আর লিয়ানার রোমান্সটাই কিন্তু গোটা মুভিকে এক অন্যমাত্রা দিয়েছে । যারা এই মুভিটা দেখবে আমার মনে হয় তারা সবাই লুক আর লিয়ানার অভিনয় আর তাদের ভালোবাসাকেই মনে রাখবে ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: হুম, ভালো মুভি। তবে পোস্টে আপনার অনুভূতি আরো একটু লিখতে পারতেন। ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: অনুভূতিটা অসাধারণ ! ছবিটা দেখার পর এরকম একজন ভালোবাসার মানুষকে পেতে ইচ্ছে করছে ।যে ভালোবেসে যখন আমাকে হারিয়ে ফেলবে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে খুঁজবে।তারপর বহু বছর পর যদি আমাকে আবারও খুঁজে পায় সে সবকিছু ছেড়ে আবারও আমার কাছে ছুটে আসতে চাইবে।তার ভালোবাসা বিন্দু মাত্র কমবে না আমার প্রতি।

- ধন্যবাদ । :)

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: সময় পেলে দেখবো।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: রাত ১২ টার পর সময়টা করলে ভালো হবে।যেহুতু মুভিটা ড্রামাটিকাল তাই শান্ত একটা পরিবেশের দরকার আছে।

-ধন্যবাদ । :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

নুহাশ রহমান বলেছেন: সময় করে দেখে নিবো।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩১

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

মারুফ তারেক বলেছেন: দেখা লাগবে সময় করে,
যদিও এখন আর সময় হয়ে উঠে না।
আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩১

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.