নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A Good Human Being, An Artist, An Illusionist & A Storyteller.

মাজেদুল- দ্যা আর্টিস্টা

জীবনের সময় নির্দিষ্ট । তাই প্রতিটি মুহূর্তে জীবনকে নতুন করে আবিষ্কারের নেশায় মেতে থাকি ।

মাজেদুল- দ্যা আর্টিস্টা › বিস্তারিত পোস্টঃ

দি এজ অব অ্যাডালাইন

২৭ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬



কাজকর্ম না থাকলে নিজেকে ব্যস্ত রাখার আরেকটি মাধ্যম মনে হয় মুভি দেখা হতে পারে। তাই গতাণুগতিক ধারার মুভি না দেখে একটু ভিন্নধর্মী মুভি খুঁজতে শুরু করলাম।অবশেষে পেয়েও গেলাম দি এজ অব অ্যাডালাইন এই মুভিটা। যার মধ্যে ড্রামা,ফ্যান্টাসি এবং রোমান্স তিনটিই ছিল। আইএমডিবি রেটিংটাও বেশ ভালো দেখলাম ৭/১০। মুভিটার নাম দেখেই মনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল কাহিনীটা কি তা জানার জন্য। তাই দেরী না করে আগ্রহ নিয়ে বসে পড়লাম মুভিটা দেখতে। হুম খারাপ ছিল না শুরুটা। দেখতে গিয়ে বুঝলাম এক সুন্দরী যুবতী নারী ৮ দশক ধরে তার ২৯ বছরের যৌবনে আটকা পড়েছিল। সে এটা বুঝতে পেরে অতি গোপনীয়তার সাথে তার অমরত্বকে উপভোগ করে যাচ্ছিলো। আমিও কাহিনীতে আটকা পড়ে উপভোগ করে যাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত কী হয়। কাহিনীও এগোতে থাকে আমার রাতও কাটতে থাকে। একটা সময় মুভি শেষ হয়। আর আমি মুভি দেখার পর আমার অনুভূতিগুলো লিখতে বসি। ব্লেক লাইভলির সুন্দর অভিনয় ও সৌন্দর্য দুটোই দেখার মত ছিল। চমৎকার মুভি!

যাহ্‌ !! সকাল হয়ে গেল। ঘুমাতে হবে।আমার মত যারা নিশাচর তাদের সবাইকে জানালাম স্যুইট ড্রিম, আর যারা দিবাচর তাদের সবাইকে জানালাম সুপ্রভাত। :)
মুভিটির ট্রেইলার :

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: ভালো মুভি।

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: :)

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

আনিসা নাসরীন বলেছেন: দেখতে হবে

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: সময় করে দেখে ফেলুন। আশাকরি আপনারও মুভিটা দেখে ভালো লাগবে। :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৮

অবনীলের ডানা বলেছেন: অনেকবার দেখতে গিয়া কি কারনে জানি আর দেখা হয় নাই। ধুর, এবার দেখবই। -_-

৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭

মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: হয়ে যাক আজকেই তাহলে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.