| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানায় কানায় পুকুর নদী
ভরবে যখন জলে
আসবো নাহয় তখন আমি
ময়ূরপঙ্খী নায়ে
কলমি কদম ফুটবে যখন
গন্ধ বিলায়ে ডালে
সুভাস নিতে আসবো আমি
তোমার ছোট গাঁয়ে
নবীন ধানে ভরবে খেত
কৃষক নাঙল কাঁদে মাঠে
তখন নাহয় আসবো আমি
তোমার আঙ্গিনাতে
সরিষার ফুলে আসবে যখন মধু
ভ্রমরার অগোচরে
মৌমাছি যখন আকুল হবে
সূর্যমুখী ফুলে
দেখো তুমি আসবো সময় মতো চলে
গ্রীষ্মের পড়ন্ত বিকেলে বসবে যখন
শানবাঁধানো পুকুর ঘাটে
বলবে যখন আমার কথা
প্রজাপতি সাথে
ঠিক তখনি আসবো আমি
তোমার পাশে চলে
যেদিন তোমার চোখে আসবে জল
ছলছলে টলমলে
তোমার চোখের জল দেখে
আকাশ কাঁদবে ঝরঝরে
সেদিন আঁখি জল মুছাতে
আসবো আমি ফিরে
পাহাড়িয়া ঝর্ণা বহে যখন
রক্তমাখা স্রোতে
ফুটবে যখন বন ফুল
পাহাড়ের চূড়ায় রঙ্গিন সাঁঝে
আসবো সেদিন তোমার হাতের
পাহাড়িয়া ফুল নিতে
দক্ষিণা বাতাস বইবে যেদিন
কৃষ্ণচূড়ার ডালে
তোমার শাড়ির নীল আঁচল
দিও বাতাসে উড়িয়ে
চিনে নেবো তোমার বাড়ি
মায়ার আঁচল দেখে
যেদিন নদী থাকবে শীতল
থাকবেনা স্রোত উজান টানে
বাসিয়ে দিও তোমার চিঠি
সবুজ শ্যাওলায় করে
যদি আমি না আসি
কভু তোমার কাছে
ভেবোনা আমি ভুলে গেছি
সৃতি গুলো মুছে
এপারে দেখা নাহয় যদি
ওপারে এসো তুমি
তোমার সাথে করতে দেখা
ছিঁড়বো সকল বেড়ি।
আসবো ফিরে/এস এম ফরিদ
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: অফুরন্ত ভালবাসা